ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ভয়াবহ দুর্ঘটনার শিকার অক্ষয়-টুইঙ্কেল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০২:০৫ পিএম
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি অক্ষয় কুমার-টুইঙ্কেল খান্না ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। বিদেশ সফর শেষে সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় মুম্বাইয়ে ফেরার পথে জুহু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, তারা ২৫তম বিবাহবার্ষিকী উদযাপন শেষে বিদেশ থেকে ফিরছিলেন। ফেরার পথে এমন দুর্ঘটনার শিকার হয়েছেন তারা। বিমানবন্দর ছাড়ার কিছুক্ষণ পরই জুহুর সিলভার বিচ ক্যাফের কাছে একটি নিয়ন্ত্রণহীন মার্সিডিজ গাড়ি একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়।

এতে অটোরিকশাটি ছিটকে পড়ে অক্ষয় কুমারের নিরাপত্তারক্ষীদের একটি এসকর্ট গাড়িতে, যা পরে অভিনেতার বিলাসবহুল গাড়িতে আঘাত করে। মুহূর্তের মধ্যে চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং অটোরিকশাটি গুরুতরভাবে দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পরপরই নিজের গাড়ি থেকে নেমে আসেন অক্ষয় কুমার। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তিনি ও তার নিরাপত্তাকর্মীরা মিলে ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি সরিয়ে চালক ও এক যাত্রীকে উদ্ধার করেন।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কেউ গুরুতর আহত হননি। অটোরিকশার চালক ও যাত্রী প্রাথমিক চিকিৎসা পেয়েছেন এবং তাদের অবস্থা স্থিতিশীল।

২০০১ সালে টুইঙ্কেল খান্না ও অক্ষয় কুমারের বিয়ে হয়। চলতি বছর তাদের দাম্পত্য জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিদেশে গিয়েছিলেন তারা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভিতে আজ (২৪ সেপ্টেম্বর) যা দেখবেন
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (২৪ সেপ্টেম্বর) যা দেখবেন
মান্যতাকে সিঁদুর পরিয়ে আলোচনায় সঞ্জয় দত্ত
মুম্বাইয়ের জনপ্রিয় লালবাগচা রাজা মণ্ডপে স্ত্রী মান্যতা দত্তকে সঙ্গে নিয়ে হাজির হয়ে আলোচনায় বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত।
মান্যতাকে সিঁদুর পরিয়ে আলোচনায় সঞ্জয় দত্ত
মারা গেছেন জনপ্রিয় অভিনেতা জেমস
অস্কারজয়ী চলচ্চিত্র ‘দ্য স্টিং’-এর অভিনেতা জেমস স্লোয়ান আর নেই। গত ২২ জুলাই নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
মারা গেছেন জনপ্রিয় অভিনেতা জেমস
আরটিভিতে আজ (২৩ সেপ্টেম্বর) যা দেখবেন
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (২৩ সেপ্টেম্বর) যা দেখবেন
মা হারালেন রানি মুখার্জি
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ৭৫ বছর বয়সে মারা গেছেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে রানি মুখার্জির প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।
মা হারালেন রানি মুখার্জি
আরও পড়ুন
মুক্তির ১৩তম দিনেই রেকর্ড ভেঙে ২০০ কোটি ছুঁল অক্ষয়ের ‘ভূত বাংলা’ 
বক্স অফিসে অক্ষয়ের ‘ভূত বাংলা’ ম্যাজিক, ৯ দিনেই ১০০ কোটির ক্লাবে
স্কুলে তিনবার ফেল করেও বলিউডের শীর্ষে অক্ষয়