বক্স অফিসে অক্ষয়ের ‘ভূত বাংলা’ ম্যাজিক, ৯ দিনেই ১০০ কোটির ক্লাবে

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ০৮:০৯ পিএম


বক্স অফিসে অক্ষয়ের ‘ভূত বাংলা’ ম্যাজিক, ৯ দিনেই ১০০ কোটির ক্লাবে
‘ভূত বাংলা’ সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার আবারও প্রমাণ করলেন যে হরর-কমেডি ঘরানায় তার জনপ্রিয়তা আকাশচুম্বী। দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা ‘ভূত বাংলা’ বক্স অফিসে রীতিমতো ঝড়ো গতিতে ছুটছে। মুক্তির মাত্র ৯ দিনেই সিনেমাটি ১০০ কোটি রুপির অভিজাত মাইলফলক স্পর্শ করে তাক লাগিয়ে দিয়েছে।

গত ১৭ এপ্রিল পর্দায় আসার পর থেকেই দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে প্রেক্ষাগৃহগুলোতে। প্রথম সপ্তাহের শুরুতেই বাজিমাত করে সিনেমাটি আয় করে নেয় প্রায় ৮৪ কোটি রুপি। সপ্তাহান্তের ছুটিতে ব্যবসার পালে হাওয়া লাগে এবং শনিবার আয় হয় প্রায় ৯.৯৮ কোটি রুপি। ১০ম দিনের রোববার (২৬ এপ্রিল) সকাল পর্যন্ত সিনেমাটির মোট বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে ১০০.৯৮ কোটি রুপি।

আরও পড়ুন

বক্স অফিস বিশ্লেষক সংস্থা ‘স্যাকনিল্ক’-এর মতে, দ্বিতীয় রোববার সিনেমাটির আয় ১৫ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে। প্রায় ১২০ কোটি রুপি বাজেটে নির্মিত এই সিনেমাটি দ্রুত গতিতে তার লগ্নি তুলে আনছে। বর্তমানে সিনেমাটি ‘গিনি ওয়েডস সানি ২’-এর সঙ্গে লড়াই করলেও আয়ের দৌড়ে অক্ষয় কুমারের দাপট স্পষ্ট।

প্রিয়দর্শন ও অক্ষয় কুমার জুটির এই কামব্যাক ফিল্মটি দর্শকদের হাসানোর পাশাপাশি ভয়ের রেশও রাখছে ঠিকঠাক, যার প্রতিফলন সরাসরি দেখা যাচ্ছে বক্স অফিসের অঙ্কে।

উল্লেখ্য, ‘ভূত বাংলা’ একটি ফ্যান্টাসি-ড্রামা ঘরানার সিনেমা। এতে আরও অভিনয় করেছেন ভামিকা গাব্বি, রাজপাল যাদব, টাবু এবং পরেশ রাওয়াল। সিনেমাটির বেশিরভাগ শুটিং হয়েছে ভারতের রাজস্থানে।

আরটিভি/এমআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission