ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নব্বই দশকের ‘হি-ম্যান’ ফিরছে বড় পর্দায়

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৯:৫৬ এএম
নব্বই দশকের ‘হি-ম্যান’ ফিরছে বড় পর্দায়। ছবি: সংগৃহীত

নব্বই দশকের কার্টুনপ্রেমীদের কাছে ‘আই হ্যাভ দ্য পাওয়ার’ শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ‘হি-ম্যান’। সেই নস্টালজিয়াক স্মৃতিকে বাস্তবে রূপ দিতে অ্যামাজন জিএমজি স্টুডিওস প্রকাশ করেছে বহুল প্রতীক্ষিত লাইভ-অ্যাকশন ছবি ‘মাস্টার্স অব দ্য ইউনিভার্স’–এর প্রথম ট্রেলার। খবর কমিক বুক মুভির।

অ্যাকশন ও কমেডিতে ভরপুর এই ট্রেলারে দেখা যায়, ১৯৮০–এর দশকের অ্যানিমেটেড সিরিজ থেকে যেন সরাসরি তুলে আনা হয়েছে ইটার্নিয়া গ্রহকে। ট্রেলারের বড় অংশজুড়ে প্রিন্স অ্যাডামকে দেখা যায় পৃথিবীতে, তার পরিচিত স্ট্রিট ক্লোথসে।

তবে ট্রেলারের শেষ মুহূর্তে যখন নিকোলাস গ্যালিটজিনকে পুরোপুরি ‘হি-ম্যান’ রূপে প্রকাশ করা হয়, তখনই বোঝা যায় চরিত্রটির জন্য তিনি যথেষ্ট প্রস্তুত। ‘দ্য আইডিয়া অব ইউ’ খ্যাত এই অভিনেতা চরিত্রটির জন্য ব্যাপকভাবে শরীরচর্চা করেছেন, আর তার লুক দর্শকদের বেশ আশাবাদী করে তুলেছে।

সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে ‘স্কেলেটর’ চরিত্রে জ্যারেড লেটোর উপস্থিতি। ‘মর্বিয়াস’-এর পর একাধিক বক্স অফিস ব্যর্থতার কারণে অনেকেই তাকে ‘বক্স অফিস পয়জন’ বলে আখ্যা দিলেও, এই ছবিতে তার মুখ প্রায় দেখা যায় না। বরং স্কেলেটরের লুক একেবারেই কার্টুন-নির্ভুল। ধারণা করা হচ্ছে, এটি লেটোর জন্য মূলত একটি ভয়েস রোল।

ছবিটির কাহিনিতে দেখা যাবে, ১৫ বছর আলাদা থাকার পর ‘সোর্ড অব পাওয়ার’ প্রিন্স অ্যাডামকে (নিকোলাস গ্যালিটজিন) ফিরিয়ে নিয়ে যায় ইটার্নিয়ায়। সেখানে সে আবিষ্কার করে, স্কেলেটর (জ্যারেড লেটো)–এর নিষ্ঠুর শাসনে তার নিজস্ব জগৎ ধ্বংসের পথে। পরিবার ও গ্রহকে বাঁচাতে অ্যাডামকে একজোট হতে হবে তার ঘনিষ্ঠ মিত্র টিলা (ক্যামিলা মেন্ডেস) এবং ডানকান ওরফে ম্যান-অ্যাট-আর্মস (ইদ্রিস এলবা)–এর সঙ্গে। শেষ পর্যন্ত তাকে গ্রহণ করতে হবে নিজের প্রকৃত পরিচয়-হি-ম্যান, মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ।

ছবিটি পরিচালনা করেছেন ট্রাভিস নাইট। চিত্রনাট্য লিখেছেন ক্রিস বাটলার, অ্যারন নি, অ্যাডাম নি ও ডেভ কলাহাম। অভিনয়ে রয়েছেন নিকোলাস গ্যালিটজিন, ক্যামিলা মেন্ডেস, অ্যালিসন ব্রি, জেমস পিওরফয়, মোরেনা বাক্কারিন, ইয়োহানেস হাউকুর ইয়োহানেসন, শার্লট রাইলি, ক্রিস্টেন উইগ, জ্যারেড লেটো ও ইদ্রিস এলবা।

আরও পড়ুন

সব ঠিক থাকলে ‘মাস্টার্স অব দ্য ইউনিভার্স’ সিনেমাটি চলতি বছরের ৫ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
মীনা দিবস আজ, যে কার্টুন বদলে দিয়েছিল শিশুদের ভাবনা
আচমকা মিশা সওদাগরের বাসায় নব্বই দশকের তিন নায়ক
তারেক রহমানকে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ শীর্ষক কার্টুন হস্তান্তর