ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মধ্যরাতে নায়িকাকে ট্যাগ করে ওমর সানীর রহস্যময় পোস্ট

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৬:৩৩ পিএম
ছবি: কোলাজ

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের দর্শকপ্রিয় নায়ক ওমর সানী। অভিনয়ে আগের মতো নিয়মিত নন। সর্বশেষ তাকে ‘ডেডবডি’ সিনেমায় দেখা গেছে। বর্তমানে নিজের নানারকম ব্যবসায়ীক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছেন।

ব্যবসা নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন নায়ক ওমর সানী। নানা ইস্যুতে দেখা যায় তিনি লিখে প্রকাশ করেন তার মনোভাব। সেগুলো অনেক সময় ভাইরাল হয়, ট্রলেরও মুখে পড়ে। এবার দিলেন রহস্যময় এক পোস্ট।

মধ্যরাতে চিত্রনায়িকা মুক্তিকে ট্যাগ দিয়ে একটি পোস্ট করেছেন তিনি। যদিও কেন সেই পোস্ট তার কোনোকিছুই পরিষ্কার করে বলেননি। তবে তার ইঙ্গিতে বুঝা যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সাধারণ সম্পাদককে খুঁজছেন।

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট করেন ওমর সানী। তাতে ট্যাগ করেন ‘চাঁদের আলো’ সিনেমায় তার নায়িকা হয়ে বড় পর্দায় অভিষেক হওয়া অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তিকে। সঙ্গে ওমর সানী লিখেছেন, কিরে তোর সাধারন সম্পাদক কই, দেখলাম না?

সেই পোস্টের মন্তব্য ঘরে অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি লিখেছেন, আপনি তো আমাকে কখনও তুই করে বলেন না ওমর সানী ভাই, কার ট্যাগ কাকে করেছেন।

উত্তরে ওমর সানী আবার লিখেছেন, তুমি তো আর প্রেসিডেন্ট না। তুমি তো আলো, চাঁদের আলো।

২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও অভিনেতা ডিপজলকে কোনো প্রকাশ্য অনুষ্ঠান বা শিল্পী সমিতির কার্যক্রমে দেখা যায়নি। মূলত ফেসবুক পোস্টেই সীমাবদ্ধ থাকতে দেখা গেছে তাকে। গতকাল অভিনেতা জাভেদের মৃত্যুতেও দেখা মেলেনি তার। ধারণা করা হচ্ছে সেই বিষয়টিকেই ইঙ্গিত করে ডিপজলকে খুঁজছেন ওমর সানী।

আরটিভি/এএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
দেশের চলচ্চিত্রশিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং দর্শক ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
মন্ত্রীর মর্যাদা পেলেন পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’
সিনেমার পর্দায় তিনি ছিলেন ‘মিনিস্টার ফাটাকেষ্ট’। ২০০৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পায়। প্রতিবাদী ও দাপুটে চরিত্রে মিঠুন চক্রবর্তীকে ভালোবাসায় ভাসিয়েছিলেন দুই বাংলার দর্শক।
মন্ত্রীর মর্যাদা পেলেন পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’
নীলের আবেশে জয়া আহসানের নতুন ছবি
বয়সের কাঁটা এগিয়ে চললেও চেহারায় তার ছাপ যেন একেবারেই নেই। বরং সময়ের সঙ্গে যেন আরও তরুণী হয়ে উঠছেন অভিনেত্রী জয়া আহসান।
নীলের আবেশে জয়া আহসানের নতুন ছবি
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’
নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় ও কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র নতুন সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’তে অভিনয়ের পর চলতি মাসেই প্রেক্ষাগৃহে আসছে চিত্রনায়িকা মৌ খানের আরও একটি সিনেমা।
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’
কৃষকের দুঃখে পাশে দাঁড়ানো নানার অজানা মানবিক গল্প
বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভারতের গোয়ার ডোনা পাওলায় নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন জনপ্রিয় এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
কৃষকের দুঃখে পাশে দাঁড়ানো নানার অজানা মানবিক গল্প
আরও পড়ুন
‘বেকার হয়ে গেলেই মনে হয় আগে পাপ করেছি’, পপিকে নিয়ে বাপ্পারাজ
সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা  
আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বললেন ওমর সানী
হঠাৎ ওমর সানীর রহস্যময় পোস্ট