ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

মান্না ও থালাপতি বিজয়ের ভাইরাল ছবিটি নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ মে ২০২৬, ০১:২১ পিএম
ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক আসলাম তালুকদার মান্না এবং তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের একটি পুরোনো ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মান্নার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন বিজয়। তবে ছবিটি বাস্তব নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

সামাজিক মাধ্যমে কেউ দাবি করছেন, চেন্নাইয়ে সিনেমার কাজ করতে গিয়ে মান্নার সঙ্গে বিজয়ের সাক্ষাৎ হয়েছিল এবং তখনই ছবিটি তোলা হয়। আবার অনেকে বলছেন, এটি এআই প্রযুক্তি ব্যবহার করে বানানো একটি কাল্পনিক ছবি।

চলচ্চিত্রসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মান্নার একাধিক সিনেমার পোস্ট-প্রোডাকশনের কাজ ভারতের চেন্নাইয়ের বিভিন্ন স্টুডিওতে হতো। বিশেষ করে ২০০৩-০৪ সালের দিকে ‘বাস্তব’, ‘মিনিস্টার’ ও ‘বীর সৈনিক’ সিনেমার কাজ নিয়ে তিনি চেন্নাইয়ে অবস্থান করেছিলেন। একই সময়ে বিজয়ের সিনেমার কাজও চলছিল বলে জানা যায়। ফলে দুই তারকার দেখা হওয়া অসম্ভব নয় বলেই মনে করছেন অনেকে।

ছবিটি নিয়ে মান্নার স্ত্রী শেলী মান্না নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি। তিনি জানান, অনেক আগের ঘটনা হওয়ায় তার স্পষ্ট মনে নেই। তবে মান্না নিয়মিত ভারত যেতেন এবং বিভিন্ন অনুষ্ঠান বা কাজের সূত্রে বিজয়ের সঙ্গে তার দেখা হয়ে থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে মান্নার ছেলে সিয়াম ইলতেমাশ দাবি করেছেন, ছবিটি এআই দিয়ে তৈরি। তবে ছবি শনাক্তকারী ওয়েবসাইটগুলোর বিশ্লেষণ ভিন্ন তথ্য দিচ্ছে। ‘সাইটইঞ্জিন’ নামের একটি প্ল্যাটফর্মের তথ্যমতে, ছবিটিতে মাত্র ৩ শতাংশ এআই সংশ্লিষ্টতা পাওয়া গেছে, অর্থাৎ এটি বাস্তব ক্যামেরায় তোলা হওয়ার সম্ভাবনাই বেশি। আর ‘জিরোজেপিটি’ বলছে, ছবিটির ৫১ শতাংশ অংশ মৌলিক এবং পুরোনো হওয়ার কারণে এতে আলো ও এডিটিংয়ের কিছু প্রভাব দেখা যাচ্ছে।

এদিকে চলচ্চিত্রের বাইরেও বর্তমানে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছেন থালাপতি বিজয়। অভিনেতা থেকে রাজনীতিক হওয়া বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

জানা গেছে, বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) নিঃশর্ত সমর্থন দেওয়ায় বিজয়ের জোটের আসনসংখ্যা বেড়ে ১২০-এ পৌঁছেছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন। শনিবার ভিসিকে প্রধান থিরুমাভালাভান ও আইইউএমএল নেতারা টিভিকে নেতাদের হাতে সমর্থনপত্র তুলে দেন বলে জানা গেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভিতে আজ (১০ নভেম্বর) যা দেখবেন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১০ নভেম্বর) যা দেখবেন
‘সরি ধুয়ে পানি খা’, বললেন পরীমনি
চিত্রনায়িকা পরীমনিকে ঘিরে গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। তাকে বয়কটের ডাক, ব্যক্তিগত আক্রমণ, বিভিন্ন ধরনের কটূক্তি এবং তার কাজের সঙ্গে সংশ্লিষ্ট ব্র্যান্ড মালিকদের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি।
‘সরি ধুয়ে পানি খা’, বললেন পরীমনি
‘ভুয়া ভুয়া’ স্লোগানে অশালীন অঙ্গভঙ্গি করে মঞ্চ ছাড়লেন পরীমনি
দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে বড় পর্দায় অনুপস্থিত চিত্রনায়িকা পরীমনি। এ সময়ে মুক্তি পায়নি তার অভিনীত কোনো সিনেমা। তবে চলচ্চিত্রে অনুপস্থিত থাকলেও ব্যক্তিগত জীবন, প্রেম-বিয়ে, আইনি জটিলতা ও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে প্রায়ই আলোচনায় থাকছেন এই অভিনেত্রী। এরই ধারাবাহিকতায় এবার রাজধানীর গুলশানের একটি অভিজাত ক্লাবে স্টেজ পারফরম্যান্স করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন পরীমনি। ‘ভুয়া ভুয়া’ স্লোগান শুনে ক্ষুব্ধ হয়ে দর্শকদের উদ্দেশে মধ্যমা আঙুল (মিডল ফিঙ্গার) প্রদর্শন করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর গুলশানে আয়োজিত ‘ওয়েডিং কার্নিভাল’ নামের একটি ফ্যাশন শোতে এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। নেটিজেনদের অনেকে পরীমনির এমন আচরণের সমালোচনা করছেন। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন পরীমনি। সেখানে পুরো আয়োজনের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেন তিনি। এর আগে গত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। আদালত থেকে বের হওয়ার সময় তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংবাদকর্মীদের বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। একপর্যায়ে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ তোলেন পরীমনি। অন্যদিকে, ওই সাংবাদিককে হেনস্তা এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পরীমনি ও তার নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে দেশের কয়েকটি সাংবাদিক সংগঠন প্রতিবাদ জানায়। মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ), এমআরইউ, ডিআরএফ ও ইয়ুথ জার্নালসহ বিভিন্ন সংগঠন পরীমনির আচরণের নিন্দা জানিয়ে তাকে বয়কটের ঘোষণা দেয়। সব মিলিয়ে সাম্প্রতিক সময়ে একের পর এক বিতর্কে জড়িয়ে আবারও আলোচনায় উঠে এসেছেন এই চিত্রনায়িকা। আরটিভি/এসকে
‘ভুয়া ভুয়া’ স্লোগানে অশালীন অঙ্গভঙ্গি করে মঞ্চ ছাড়লেন পরীমনি
আরটিভিতে আজ (৯ নভেম্বর) যা দেখবেন  
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (৯ নভেম্বর) যা দেখবেন  
আরটিভিতে আজ যা দেখবেন  
রোববার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন  
আরও পড়ুন
আগুনে পুড়ল নায়ক মান্নার স্মৃতিবিজড়িত গাড়ি
২৪ বছর পর নায়ক মান্নার বক্তব্য ভাইরাল
নারী যাত্রীদের হাতে বিনামূল্যে তুলে দিলেন ভ্রমণের পাস, মুখ্যমন্ত্রীর উদ্যোগে উচ্ছ্বসিত যাত্রীরা
পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান মো. আব্দুল মান্নান