ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

গ্রেপ্তার হয়ে আদালতে টিকটকার নাদীম মোবারক

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৮:০৯ পিএম
জনপ্রিয় টিকটকার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নাদীম মোবারক-ছবি: সংগৃহীত

‘ননী ওয়ালা’ নামে পরিচিত পাকিস্তানের জনপ্রিয় টিকটকার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নাদীম মোবারককে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হয়েছে। পুলিশের তথ্যমতে, আটককৃত এই ইনফ্লুয়েন্সারকে থানায় হেফাজতে রাখার পর স্থানীয় একজন ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হয়।

রোববার (৭ জুন) প্রকাশিত সংবাদমাধ্যম দ্য ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী পুলিশ জানিয়েছে, ট্রাফিক ওয়ার্ডেন ইন্সপেক্টর মুহাম্মদ ফাহিম-উর-রহমানের অভিযোগের ভিত্তিতে ডিফেন্স-সি থানায় নাদীম মোবারকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। অভিযোগ, বেপরোয়াভাবে গাড়ি চালানো, সরকারি কাজে বাধা দেয়া এবং সরকারি কর্মচারীকে হুমকি দিয়েছেন তিনি।

এফআইআর অনুযায়ী, ট্রাফিক কর্মকর্তারা একটি বিলাসবহুল গাড়ি থামার জন্য সংকেত দেয়। কিন্তু গাড়িচালক নাদীম মোবারক নির্দেশনা না মেনে উল্টো ওয়ান-ওয়ে (একমুখী) রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে পালিয়ে যান। এই প্রেক্ষিতে মামলা দায়ের করে গ্রেপ্তার করা হয়েছে তাকে।

আরও পড়ুন

পুলিশ সূত্র জানিয়েছে, নাদীম মোবারকের বিলাসবহুল গাড়িটি তার বাসস্থান থেকে জব্দ করে ডিফেন্স-সি থানায় নেয়া হয়েছে। পুলিশ হেফাজতে থাকার সময় তার সঙ্গে কেউ দেখা করার সুযোগ পায়নি।

পুলিশ কর্মকর্তারা উল্লেখ করেছেন, এ টিকটকার সারারাত কারাগারেই ছিলেন। এ সময় অন্যসব কারাবন্দীদের মতোই সাধারণ খাবার খেয়েছেন তিনি এবং রাতে ঘুমাতে পারেননি।

এ মামলার শুনানির জন্য লাহোরের ক্যান্ট কাচারিতে হাজির করা হয় নাদীম মোবারককে। শুনানি চলাকালে তদন্তকারী পুলিশ বিশেষ প্রটোকল দিয়েছে তাকে। সরকারি গাড়ির বদলে তার ব্যক্তিগত গাড়িতে করে আদালতে আনা হয়। তদন্দ কর্মকর্তাদেরও তার গাড়িতে আসতে দেখা গেছে। আর শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করে মামলার নিষ্পত্তি ঘোষণা করেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
ভারতের দক্ষিণা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি তার জীবনের এক অত্যন্ত কষ্টের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, একসময় কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনি। 
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
টাঙ্গাইল শহরে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ও ওয়ার্ডরোবের জিনিসপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। 
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
দেশের চলচ্চিত্রশিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং দর্শক ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
আরটিভিতে আজ (১২ অক্টোবর) যা দেখবেন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১২ অক্টোবর) যা দেখবেন
আরও পড়ুন
সাবেক দুই সেনা কর্মকর্তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর
আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা
মেক্সিকোয় দুই ভাইসহ ৩ পর্যটক হত্যায় দোষী ৩ জন
বন্দুক-ছুরি নিয়ে ন্যাশভিলের আদালতে হামলার চেষ্টা