ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

সব জল্পনার অবসান ঘটিয়ে তবে কী বিয়ে করছেন টেইলর ও ট্র্যাভিস?  

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ১০:৪১ এএম
মার্কিন ফুটবল তারকা ট্রাভিস কেলসি ও বিশ্বখ্যাত হলিউড পপতারকা টেইলর সুইফট । ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত হলিউড পপতারকা টেইলর সুইফট ও মার্কিন ফুটবল তারকা ট্রাভিস কেলসির বিয়ে নিয়ে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে। নিউইয়র্কে বড় আয়োজনের প্রস্তুতির খবর প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে বাড়ছে কৌতূহল। যদিও এখন পর্যন্ত বিয়ের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি এই তারকা জুটি।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিউইয়র্কের বিখ্যাত একটি অঙ্গন ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশপাশে কয়েক দিনের জন্য সড়ক বন্ধের অনুমতি নেওয়া হয়েছে। একই সময়ে সেখানে বড় পরিসরে একটি ব্যক্তিগত অনুষ্ঠানের প্রস্তুতিও চলছে। এরপর থেকেই ধারণা করা হচ্ছে, টেইলর ও ট্রাভিসের বিয়ের আয়োজন হতে পারে সেখানেই।

Web-Image
বিশ্বখ্যাত হলিউড পপতারকা টেইলর সুইফট ও মার্কিন ফুটবল তারকা ট্রাভিস কেলসি

খবরে আরও বলা হয়েছে, অনুষ্ঠানের জন্য মঞ্চ, আলো, সাজসজ্জার নানা সরঞ্জাম, খাবারসহ বিভিন্ন সামগ্রী আনা হচ্ছে। অতিথিদের জন্য হোটেলও বুক করা হয়েছে বলে জানা গেছে। কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রথমে ছোট পরিসরে একটি নৈশভোজ এবং পরে বড় পরিসরে উদ্‌যাপনের পরিকল্পনা রয়েছে।

Web-Image5
নিউইয়র্কের বিখ্যাত একটি অঙ্গন ম্যাডিসন স্কয়ার গার্ডেন

আরও পড়ুন
2
বিশ্বখ্যাত হলিউড পপতারকা টেইলর সুইফট ও মার্কিন ফুটবল তারকা ট্রাভিস কেলসি

নিউইয়র্কের পুলিশ জানিয়েছে, ওই সময় একটি বড় ব্যক্তিগত অনুষ্ঠানকে ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এটি টেইলর সুইফটের বিয়ের অনুষ্ঠান কি না, সে বিষয়ে তারা কোনো মন্তব্য করেনি।

এদিকে শহরের মেয়রও সাম্প্রতিক এক বক্তব্যে টেইলর সুইফটের সম্ভাব্য বিয়ের প্রসঙ্গ উল্লেখ করে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

1
বিশ্বখ্যাত হলিউড পপতারকা টেইলর সুইফট ও মার্কিন ফুটবল তারকা ট্রাভিস কেলসি

তবে অনেকের ধারণা, এত আলোচনা ও গুঞ্জনের মধ্যেও এটি ভক্তদের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর কৌশলও হতে পারে। কারণ টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি কিংবা তাদের প্রতিনিধিদের পক্ষ থেকে এখন পর্যন্ত বিয়ের তারিখ, স্থান বা আয়োজন নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

এর আগে বিভিন্ন সময় তাদের বিয়ের সম্ভাব্য স্থান হিসেবে রোড আইল্যান্ড, কানসাস সিটি, পেনসিলভানিয়াসহ কয়েকটি জায়গার নামও আলোচনায় এসেছিল। তবে সেসব তথ্যেরও কোনোটি নিশ্চিত হয়নি।

সূত্র: বিবিসি


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নতুন কুঁড়ি-২০২৬: শুরু হচ্ছে শিশু-কিশোরদের আবেদন
শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি-২০২৬’-এ অংশ নিতে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ টেলিভিশন।
নতুন কুঁড়ি-২০২৬: শুরু হচ্ছে শিশু-কিশোরদের আবেদন
আমেরিকার ভিসা পেয়ে শুটিং ফাঁসিয়ে মাঝপথেই চলে গেলেন সঙ্গীতশিল্পী লুইপা
জিনিয়া জাফরিন লুইপা বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের একটি পরিচিত নাম। একজন শিল্পীর সবচেয়ে বড় দায়িত্ব হলো "কমিটমেন্ট" বা কথা রাখা, কিন্তু এই কমিটমেন্ট যে ঠিক কী তা হয়তো তিনি জানেনই না অথবা জানলেও তার কোনো তোয়াক্কা করেন না। 
আমেরিকার ভিসা পেয়ে শুটিং ফাঁসিয়ে মাঝপথেই চলে গেলেন সঙ্গীতশিল্পী লুইপা
কারাগারেও বিলাসী জীবন ডিডির, মাসে খরচ হাজার হাজার ডলার
কারাগারে থেকেও যেন বিলাসী জীবন কাটাচ্ছেন মার্কিন সংগীত তারকা শন ডিডি কম্বস।
কারাগারেও বিলাসী জীবন ডিডির, মাসে খরচ হাজার হাজার ডলার
ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও 
সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (ভিএমএ) ইতিহাস গড়েছেন মার্কিন গায়িকা টেইলর সুইফট।
ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও 
আরটিভিতে আজ (৩০ সেপ্টেম্বর) যা দেখবেন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন
আরটিভিতে আজ (৩০ সেপ্টেম্বর) যা দেখবেন
আরও পড়ুন
ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও 
টেইলর সুইফটের বিয়ের ‘আবর্জনা’ বিক্রি, ২৪ ঘণ্টায় শেষ সব সংগ্রহ
টেইলর সুইফটের বিয়ে ঘিরে নতুন জল্পনা, কী পোশাক পরবেন অতিথিরা?
অবশেষে বিয়ের পিঁড়িতে টেইলর–ট্রাভিস