ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

আমির খানের তৃতীয় স্ত্রী গৌরী স্প্র্যাটের সম্পদের পরিমাণ কত?

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১২:৫৬ পিএম
আমির খান। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা আমির খান তৃতীয়বারের মতো বিয়ে করেছেন। দীর্ঘদিনের সম্পর্কের পর রোববার তিনি ফ্যাশন স্টাইলিস্ট ও উদ্যোক্তা গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন। এরপর থেকেই গৌরীর ব্যক্তিগত জীবন ও সম্পদের পরিমাণ নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ও তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ম্যাজিকব্রিক্সের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গৌরী স্প্র্যাটের মোট সম্পদের পরিমাণ ভারতীয় মুদ্রায় আনুমানিক ২৪ থেকে ৪০ কোটি রুপি। ফ্যাশন স্টাইলিং, বিউটি সেলুন ব্যবসা এবং বিভিন্ন বিনিয়োগ থেকে তিনি এই সম্পদ গড়ে তুলেছেন।

৪৭ বছর বয়সী গৌরী স্প্র্যাট ভারতের বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন। তার মা সেখানে একটি জনপ্রিয় বিউটি সেন্টার পরিচালনা করতেন। পারিবারিক এই পরিবেশ থেকেই সৌন্দর্য ও ফ্যাশন শিল্পের প্রতি তার আগ্রহ তৈরি হয়। বিউটি ইন্ডাস্ট্রিতে যুক্ত হওয়ার আগে তিনি পোশাক ডিজাইন ও টেক্সটাইল ব্যবসার সঙ্গেও কাজ করেছেন।

২০০৭ সালে গৌরী ভারতের পরিচিত বিউটি সেলুন চেইন 'বিব্লান্ট'এর সঙ্গে যুক্ত হন। বর্তমানে তিনি মুম্বাইয়ে প্রতিষ্ঠানটির একটি শাখা পরিচালনা করছেন। পাশাপাশি আমির খান প্রোডাকশনের বিভিন্ন সৃজনশীল প্রকল্পেও পরামর্শক হিসেবে কাজ করছেন।

শিক্ষাজীবনে গৌরী ভারতের উটির ব্লু মাউন্টেন স্কুলে পড়াশোনা শেষ করে যুক্তরাজ্যে যান। ২০০৪ সালে তিনি ইউনিভার্সিটি অব দ্য আর্টস লন্ডন থেকে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

পারিবারিক দিক থেকেও গৌরীর পরিচয় বৈচিত্র্যময়। তার বাবা রবার্ট স্প্র্যাট তামিল-ব্রিটিশ বংশোদ্ভূত এবং মা রীতা স্প্র্যাট পাঞ্জাবি-আইরিশ বংশোদ্ভূত।

উল্লেখ্য, ৬১ বছর বয়সী আমির খান মুম্বাইয়ের নিজ বাসভবনে ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন। তারা দুই বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে ছিলেন। গত বছর নিজের ৬০তম জন্মদিনে আমির প্রথমবারের মতো গৌরীকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

আরও পড়ুন

এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে তিনি ১৯৮৬ সালে রীনা দত্ত এবং ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেছিলেন। পরবর্তীতে যথাক্রমে ২০০২ ও ২০২১ সালে তাদের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
এক অভ্যাসেই ৬১ বছর বয়সেও আমির খানের তারুণ্য অটুট, কী সেই রহস্য
বিয়ের মাস যেতে না যেতেই দুঃসংবাদ আমিরের বাড়িতে
তিন নম্বর বিয়ে করে ‘মহাবিপদে’ আমির খান!
২৫ বছর পর মঞ্চে ফিরছেন নওয়াজুদ্দীন সিদ্দিকী