ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ ফাইনালে ঢাকায় কনসার্টে মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৬:৫৫ পিএম
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ শেষ ম্যাচ আজ। অপেক্ষা এখন ফাইনালের। এর মধ্যে শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত ৩টায় তৃতীয় স্থান নির্ধারণী ফ্রান্স ও ইংল্যান্ডের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। সেই ম্যাচে ৬-৪ ব্যবধানে জয় পায় ইংল্যান্ড। সেই সঙ্গে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে থাকলেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

আজকের হাইভোল্টেজ ফাইনাল আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ম্যাচ দেখতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় ফুটবলবিশ্ব। রোববার (১৯ জুলাই) ফাইনাল উপলক্ষ্যে রাতে রাজধানী ঢাকায় বিশেষ স্ক্রিনিং ও জমকালো কনসার্টের আয়োজন করা হয়েছে। দর্শকদের ফাইনালের উন্মাদনা বাড়িয়ে দিতে আলাদা দুটি কনসার্টে লাইভ পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক ডিজে ও সংগীত পরিচালক সঞ্জয় দেব। অন্যদিকে জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। এর পাশাপাশি মঞ্চে থাকবেন ডিজে তৃষা ও ডিজে রিশাদ।

আরও পড়ুন

এর মধ্যেই কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়েছেন ডিজে সঞ্জয় দেব ও বলিউড তারকা নোরা ফাতেহি। একসঙ্গে একই মঞ্চে পারফর্ম করে বিশ্বজুড়ে আলোচনায় আসেন তারা। উদ্বোধনী অনুষ্ঠানের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিশ্বকাপ উপলক্ষ্যে আয়োজিত একাধিক ফ্যানফেস্টেও গান পরিবেশন করেছেন তারা। সেই আন্তর্জাতিক বিশ্বকাপ যাত্রার অংশ হিসেবেই এবার ঢাকার মঞ্চ মাতাতে আসছেন সঞ্জয় দেব। এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে বনানীর পূজা মাঠে।

একটি সূত্র জানিয়েছে, বিশ্বকাপের সমাপনী কনসার্ট অনুষ্ঠানে পারফরম করতে এর মধ্যেই সংগীত পরিচালক-ডিজে সঞ্জয় দেব ঢাকায় এসে পৌঁছেছেন। এমনকি অনুষ্ঠানস্থলও পরিদর্শন করেছেন। ঢাকার অনুষ্ঠান শেষে সঞ্জয় দেব যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে তার পরবর্তী কনসার্টে অংশ নিতে উড়াল দেবেন।

এদিকে বিশ্বকাপ ফাইনাল কেন্দ্র করে ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত হতে যাচ্ছে ‘ফাইনাল কিকঅফ’ নামে আরেকটি জমজমাট অনুষ্ঠান। যেখানে বড়পর্দায় সরাসরি ফাইনাল ম্যাচ উপভোগ করার পাশাপাশি দর্শকদের জন্য থাকবে বিশেষ কনসার্ট। এ মঞ্চে প্রধান আকর্ষণ হিসেবে পারফর্ম করবেন প্রীতম হাসান। তার সঙ্গে দর্শকদের সুরের মায়ায় জড়াতে আরও থাকবেন ফিরোজ জং, দ্য ব্রাউন টেস্টামেন্ট ও জেসিয়া ইসলাম। আজ রোববার (১৯ জুলাই) রাত থেকে শুরু হয়ে ২০ জুলাই সকাল পর্যন্ত চলবে অনুষ্ঠান।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গার্লফ্রেন্ডকে মারধরের অভিযোগে গ্রেপ্তার মার্কিন র‍্যাপার রিক রস
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র‌্যাপার রিক রসকে গার্লফ্রেন্ডকে মারধর ও শ্বাসরোধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। 
গার্লফ্রেন্ডকে মারধরের অভিযোগে গ্রেপ্তার মার্কিন র‍্যাপার রিক রস
পিছলে পড়ে আহত অমিতাভ বচ্চন
বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন শুটিংয়ের সময় পিছলে পড়ে হাঁটুতে আঘাত পেয়েছেন। এ কারণে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর বুধবারের (৩০ সেপ্টেম্বর) পর্বে তাকে চিরাচরিতভাবে দাঁড়িয়ে নয়, চেয়ারে বসে অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা যায়।
পিছলে পড়ে আহত অমিতাভ বচ্চন
ভয়ে রাতে ঘুমাতে পারেন না ‘দুষ্টু কোকিল’
অভিনেত্রী হিসেবে ক্যারিয়ারে দীর্ঘ সময় পার করলেও নতুন সিনেমার শুটিং শুরুর আগে অজানা এক ভয় কাজ করে দুষ্টু কোকিল খ্যাত ভারতের টালিউড নায়িকা মিমি চক্রবর্তীর মনে।
ভয়ে রাতে ঘুমাতে পারেন না ‘দুষ্টু কোকিল’
নতুন কুঁড়ি-২০২৬: শুরু হচ্ছে শিশু-কিশোরদের আবেদন
শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি-২০২৬’-এ অংশ নিতে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ টেলিভিশন।
নতুন কুঁড়ি-২০২৬: শুরু হচ্ছে শিশু-কিশোরদের আবেদন
আমেরিকার ভিসা পেয়ে শুটিং ফাঁসিয়ে মাঝপথেই চলে গেলেন সঙ্গীতশিল্পী লুইপা
জিনিয়া জাফরিন লুইপা বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের একটি পরিচিত নাম। একজন শিল্পীর সবচেয়ে বড় দায়িত্ব হলো "কমিটমেন্ট" বা কথা রাখা, কিন্তু এই কমিটমেন্ট যে ঠিক কী তা হয়তো তিনি জানেনই না অথবা জানলেও তার কোনো তোয়াক্কা করেন না। 
আমেরিকার ভিসা পেয়ে শুটিং ফাঁসিয়ে মাঝপথেই চলে গেলেন সঙ্গীতশিল্পী লুইপা
আরও পড়ুন
বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়সহ চারজনকে নিষেধাজ্ঞা
বিশ্বকাপ ফাইনালের এক মাস পর গুঞ্জনের জবাব দিল আর্জেন্টিনা
অবসরে গেলেন বিশ্বকাপ ফাইনালের রেফারি স্লাভকো ভিনচিচ
বিশ্বকাপ ফাইনালের এক সপ্তাহ পর খোলা চিঠিতে আবেগ ঝরালেন স্কালোনি