ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

শাড়িতে নতুন রূপে ভক্তদের মুগ্ধ করলেন তটিনী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১২:৫১ পিএম
জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী । ছবি: তটিনীর অফিসিয়াল ফেসবুক ওয়াল থেকে

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী আবারও নজর কাড়লেন তার নতুন সাজে। টকটকে লাল শাড়ি, কপালে লাল টিপ আর মিষ্টি হাসিতে ভক্তদের মন জয় করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় সোনালি নকশার লাল শাড়ি পরে কয়েকটি ছবি প্রকাশ করেন তটিনী। লাল ব্লাউজ, হাতে লাল চুড়ি, গলায় অলংকার এবং খোঁপা করা চুলে তাকে দেখা গেছে একেবারে ঐতিহ্যবাহী সাজে।

Capture

ঘরের ভেতরে তোলা ছবিগুলোতে কখনো মৃদু হাসিতে, কখনো চোখ নামিয়ে, আবার কখনো কানের কাছে হাত রেখে বিভিন্ন ভঙ্গিতে ধরা দিয়েছেন তিনি। ছবির সঙ্গে যুক্ত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গান ভালোবেসে সখী। সেই গানের কথার সঙ্গে মিল রেখে ক্যাপশনে লিখেছেন, আমার নামটি লিখো—তোমার মনের মন্দিরে।

_n

ছবি প্রকাশের পরপরই ভক্তদের ভালোবাসায় ভরে যায় মন্তব্যের ঘর। অল্প সময়েই ছবিগুলোতে পড়ে অসংখ্য পছন্দ, মন্তব্য ও শেয়ার। অনেক অনুরাগী রবীন্দ্রনাথের গানের লাইন ধার করে লিখেছেন, আমার পরানে যে গান বাজিছে তাহার তালটি শিখো।

নিজের স্বাভাবিক অভিনয় আর স্নিগ্ধ উপস্থিতির কারণে ছোট পর্দায় তানজিম সাইয়ারা তটিনী ইতোমধ্যেই আলাদা জনপ্রিয়তা পেয়েছেন। বিভিন্ন সময় নান্দনিক সাজে ভক্তদের সামনে হাজির হওয়া এই অভিনেত্রী এবারও লাল শাড়ির মোহময় রূপে সবার নজর কেড়েছেন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এগুলো না হলে আর পূজার আনন্দ কী: মধুমিতা
কলকাতার রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়া কিংবা ঠাসা ভিড়ের মধ্যে মিশে গিয়ে ঠাকুর দেখা তারকাদের জন্য যেন অনেকটাই স্বপ্নের মতো। জনপ্রিয়তার কারণে চাইলেও সাধারণ মানুষের মতো স্বচ্ছন্দে রাস্তায় বের হতে পারেন না তারা।
এগুলো না হলে আর পূজার আনন্দ কী: মধুমিতা
আরটিভিতে আজ যা দেখবেন
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন
মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার
মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালেই এলো মর্মান্তিক খবর।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। গোয়ায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার
ইংরেজিতে কনটেন্ট করায় স্বামীর বকা, উৎসাহ দিয়ে ভিডিও শেয়ার করলেন প্রিয়াঙ্কা
ইংরেজিতে কনটেন্ট তৈরি করায় স্বামীর বকা খেতেন ভারতের উত্তর প্রদেশের যশোদা লোধি। তবে স্বামীর সেই আপত্তি উপেক্ষা করে ইংরেজি শেখানোর ভিডিও বানিয়ে যাচ্ছিলেন তিনি।
ইংরেজিতে কনটেন্ট করায় স্বামীর বকা, উৎসাহ দিয়ে ভিডিও শেয়ার করলেন প্রিয়াঙ্কা
মেসির বিদায়ে আবেগাপ্লুত পূর্ণিমা-পরীমণি
আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবারের মতো আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি।
মেসির বিদায়ে আবেগাপ্লুত পূর্ণিমা-পরীমণি