ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০৮:২০ এএম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার। ছবি: সংগৃহীত

মারা গেছেন ভারতের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকার। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গোয়ায় নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে গোয়ার বাসভবনে অচেতন অবস্থায় পাওয়া যায় নানা পাটেকারকে। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে তাকে বাঁচানোর চেষ্টা করেন। তবে চিকিৎসায় কোনো সাড়া না পাওয়ায় সকাল ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

নানা পাটেকরের আসল নাম বিশ্বনাথ পাটেকার। ১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রের মুরুদ-জঞ্জিরায় জন্ম তার। দীর্ঘ অভিনয়জীবনে হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে অসংখ্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন তিনি। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাতা ও লেখক হিসেবেও কাজ করেছেন।

‘পারিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অগ্নিসাক্ষী’, ‘অ্যাব তাক ছাপ্পান’, ‘ওয়েলকাম’ ও ‘নটসম্রাট’সহ বিভিন্ন সিনেমায় তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। শক্তিশালী অভিনয়শৈলী ও সংলাপ উপস্থাপনের নিজস্ব ভঙ্গির কারণে ভারতীয় চলচ্চিত্রে বিশেষ পরিচিতি পান তিনি।

অভিনয়ের স্বীকৃতি হিসেবে একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন নানা পাটেকার। ২০২৬ সালেও ‘ও’ রোমিও’ ও ‘সুবেদার’-এর মতো সিনেমায় তাকে দেখা গেছে।

বর্ষীয়ান এই অভিনেতার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বলিউড ও মারাঠি চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।

নানা পাটেকারের মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্রের এক বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি হলো।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের সঙ্গে শিখর পাহাড়িয়ার প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। এবার প্রেমের সম্পর্ক নিয়ে সরাসরি মুখ খুলেছেন অভিনেত্রী।
প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর
পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত
দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী হিসেবে তার পছন্দের মানুষকে ভালো হতে হবে, নিজের ভুল স্বীকার করতে জানতে হবে এবং অন্যের ওপর দোষ চাপানোর প্রবণতা থাকা চলবে না।
পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত
‘পিরিয়ড লিভ’ নিয়ে মুখ খুললেন রাশমিকা
ঋতুস্রাবের সময় তীব্র শারীরিক যন্ত্রণা, স্বামী বিজয় দেবরাকোন্ডার সহযোগিতা এবং চলচ্চিত্রের শুটিং সেটে ‘পিরিয়ড লিভ’ বা ঋতুস্রাবকালীন ছুটির প্রয়োজনীয়তা নিয়ে খোলামেলা কথা বলেছেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ভারতীয় সংবাদমাধ্যম ‘মিড-ডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন এই অভিনেত্রী। তার বক্তব্যে উঠে এসেছে ঋতুস্রাব নিয়ে সামাজিক সংকোচ দূর করার পাশাপাশি কর্মক্ষেত্রে নারীদের শারীরিক বাস্তবতা বিবেচনায় নেওয়ার গুরুত্ব। রাশমিকা জানান, ঋতুস্রাবের সময় শারীরিক অস্বস্তি ও মেজাজের পরিবর্তন দেখা দিলে তিনি আগেই স্বামী বিজয় দেবরাকোন্ডাকে বিষয়টি জানিয়ে রাখেন। তার মতে, একজন পুরুষের পক্ষে নারীর এই অভিজ্ঞতা সরাসরি অনুভব করা সম্ভব নয়। তবে সঙ্গীর কষ্ট মন দিয়ে শোনা, যত্ন নেওয়া এবং পাশে থাকার মাধ্যমে মানসিক স্বস্তি দেওয়া সম্ভব। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ঋতুস্রাব নিয়ে খুব বেশি আলোচনা হয় না এমন পরিবেশে বেড়ে উঠলেও বিজয় বিষয়টিকে সংবেদনশীলতার সঙ্গে দেখেন। ব্যথার সময়ে রাশমিকার অস্বস্তি কমাতে পেট ও হাত-পায়ে মালিশ করে দেওয়ার চেষ্টা করেন তিনি। নিজের ঋতুস্রাবের শুরুর দিকের অভিজ্ঞতা জানিয়ে রাশমিকা বলেন, তখন স্যানিটারি প্যাড সম্পর্কে তার ধারণা ছিল না। ফলে তোয়ালে ভাঁজ করে প্যাডের বিকল্প হিসেবে ব্যবহার করতেন। একসময় তার মনে হয়েছিল, এই ঘটনা বুঝি জীবনে একবারই ঘটে। রাশমিকার এই অভিজ্ঞতা বয়ঃসন্ধিকালে ঋতুস্রাব সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার প্রয়োজনীয়তাও সামনে এনেছে। বিশেষজ্ঞদের মতে, এ বিষয়ে আগে থেকে বিজ্ঞানভিত্তিক ও বয়সোপযোগী শিক্ষা পেলে প্রথম ঋতুস্রাবের সময় ভয় ও বিভ্রান্তি কমানো সম্ভব। এ ক্ষেত্রে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি ছেলেদেরও সচেতন করা জরুরি। অভিনেত্রী আরও জানান, প্রতি মাসে ঋতুস্রাবের সময় তীব্র ব্যথায় ভোগেন তিনি। এমনকি ঋতুস্রাব শুরু হওয়ার আগেই এ নিয়ে দুশ্চিন্তা তৈরি হয় তার মধ্যে। তার এই অভিজ্ঞতা মনে করিয়ে দেয়, ঋতুস্রাবের শারীরিক প্রভাব সবার ক্ষেত্রে এক রকম নয়। এ প্রসঙ্গেই চলচ্চিত্রশিল্পে ‘পিরিয়ড লিভ’-এর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন রাশমিকা। তার মতে, নারীরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও ঋতুস্রাবের সময় আলাদা ছুটির সুবিধা এখনও যথেষ্ট প্রতিষ্ঠিত নয়। ফলে অনেককে শারীরিক কষ্ট নিয়েই কাজ চালিয়ে যেতে হয়। চলচ্চিত্রের শুটিংয়ে দীর্ঘ কর্মঘণ্টা, টানা দাঁড়িয়ে থাকা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার চাপ থাকে। এমন পরিস্থিতিতে তীব্র ব্যথা বা দুর্বলতা নিয়ে কাজ করা কঠিন হয়ে উঠতে পারে। শুধু অভিনয়শিল্পী নন, শুটিংয়ের বিভিন্ন বিভাগে কর্মরত নারীরাও একই সমস্যার মুখোমুখি হন। রাশমিকার বক্তব্য নতুন করে আলোচনায় এনেছে কর্মক্ষেত্রে নারীর স্বাস্থ্য, সহমর্মিতা এবং প্রয়োজন অনুযায়ী বিশ্রামের সুযোগ নিশ্চিত করার বিষয়টি। ঋতুস্রাবকে স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া হিসেবে বিবেচনা করে কর্মপরিবেশ আরও মানবিক করে তোলার প্রয়োজনীয়তাও এতে স্পষ্ট হয়েছে। আরটিভি/এসকে
‘পিরিয়ড লিভ’ নিয়ে মুখ খুললেন রাশমিকা
মা হারালেন চিত্রনায়িকা পপি
ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন।  মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।  তিনি জানান, মরিয়ম বেগমের প্রথম জানাজা ঢাকায় অনুষ্ঠিত হবে। এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে খুলনায় গ্রামের বাড়িতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার ভোরে নিকেতনের মসজিদে মরহুমার প্রথম জানাজা হয়। এরপর মরদেহ ফ্রিজিং ভ্যানে করে তার গ্রামের বাড়ি খুলনায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। পরিবার সূত্রে জানা গেছে, কিছুদিন আগে গুলশানের নিকেতনের বাসায় হঠাৎ স্ট্রোক করেছিলেন মরিয়ম বেগম। অবস্থার অবনতি হলে গত ১৪ অক্টোবর রাত পৌনে ২টার দিকে তাকে দ্রুত মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থাতেই মঙ্গলবার রাতে তার জীবনাবসান ঘটে। এদিকে দীর্ঘকাল ধরে চলচ্চিত্র অঙ্গন ও লোকচক্ষুর আড়ালে রয়েছেন চিত্রনায়িকা পপি। সহকর্মীদের সঙ্গেও তার কোনো যোগাযোগ নেই। মায়ের মৃত্যুর এই সংবাদে ঢালিউড পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। একসময়ে ঢাকাই চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন এই অভিনেত্রী। আরটিভি/এসআর
মা হারালেন চিত্রনায়িকা পপি
বিলাসী জীবন থেকে কারাগারে বন্দি সেই মডেল
বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত মডেল শ্রদ্ধা দুবের ঠিকানা এখন কারাগার। ক্যাফে ব্যবসায়ী শিবা শর্মার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তারের পর ভারতের লক্ষ্ণৌয়ের গোসাইগঞ্জ জেলা কারাগারে দিন কাটছে তার।
বিলাসী জীবন থেকে কারাগারে বন্দি সেই মডেল
আরও পড়ুন
শেষ মুহূর্তে বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর