ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

আমার সংসারের খরচ তো কেউ দেয় না: আজমেরী হক বাঁধন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৯:৫৬ এএম
অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত কাজের পর নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলী’তে যুক্ত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তবে সেই সমালোচনার জবাব দিয়েছেন তিনি।

রোববার (২ আগস্ট) অনুষ্ঠিত হয় সিনেমাটির মহরত। পরে নিজের ফেসবুক পেজে মহরতের একটি ছবি প্রকাশ করে দীর্ঘ এক পোস্টে নিজের অবস্থান তুলে ধরেন বাঁধন।

পোস্টে তিনি লেখেন, একটা বিষয় আমি বিশ্বাস করি, আমার সংসারের খরচ তো কেউ দেয় না, আমার জীবনটাও কেউ যাপন করে না। সুতরাং, দয়া করে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাকে উপদেশ দিতে আসবেন না। যাদের উপদেশ আমি বিশ্বাস করি, সম্মান করি, সেরকম মানুষ আমার জীবনে আছে।

নতুন এই সিনেমায় যুক্ত হওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে অভিনেত্রী জানান, এই সিনেমা করতে রাজি হওয়াটা আমার জন্য খুব কঠিন সিদ্ধান্ত ছিল। কিন্তু গল্পটা আমার খুব ভালো লেগেছে। শুরু থেকেই পুরো টিমের কাছ থেকে যে সম্মান ও সহযোগিতা পেয়েছি, সেটাও আমাকে মুগ্ধ করেছে।

দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন বাঁধন। তিনি বলেন, বিভিন্ন নির্মাতা ও প্রযোজকের সঙ্গে কাজ করতে গিয়ে যেমন ভালো অভিজ্ঞতা হয়েছে, তেমনি কঠিন সময়ও এসেছে। তবে সব অভিজ্ঞতাই তাকে আজকের অবস্থানে পৌঁছাতে ভূমিকা রেখেছে।

পোস্টের শেষাংশে নিজের জীবন নিয়ে সন্তুষ্টির কথাও জানান এই অভিনেত্রী। তিনি লেখেন, আমি আমার জীবন নিয়ে সুখী। ইনশাআল্লাহ, সময়ের সঙ্গে সঙ্গে আমি এগিয়ে যাব এবং আরো সুখী হবো।

আরও পড়ুন

উল্লেখ্য, মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘গুলশানের চামেলী’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। এছাড়া সিনেমাটিতে আরও রয়েছেন আমিন খান, ওমর সানী, মিশা সওদাগর, রোজিনা ও আশীষ খন্দকারসহ অনেকে। চলতি বছরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চিরনিদ্রায় শায়িত অভিনেত্রী নাসিমা খান
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাদ জোহর জানাজা শেষে ঢাকার আজিমপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
চিরনিদ্রায় শায়িত অভিনেত্রী নাসিমা খান
নিজের সুখের রহস্য জানালেন পরীমনি
তারকাদের জীবনে আলো, ক্যামেরা আর ব্যস্ততার অভাব নেই। কিন্তু দিনশেষে সবাই প্রশান্তির ঠিকানা খুঁজে থাকেন সবাই। আর এবার নিজের ভালো থাকার রহস্য প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি দুই সন্তানকে নিয়ে কাশবনে ঘুরতে গিয়ে প্রকৃতির মাঝে সময় কাটিয়েছেন তিনি। সেই মুহূর্তের ছবিগুলো প্রকাশ করে সুখের সংজ্ঞাও তুলে ধরেছেন নিজের মতো করে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করেন পরীমনি। ছবিতে কখনো তাকে দেখা গেছে কাশবনের পাশে দাঁড়িয়ে থাকতে, কখনো আবার বসে সময় কাটাতে। কোথাও একা, কোথাও সন্তানদের সঙ্গে- বিভিন্ন মুহূর্তের এসব ছবিতে ধরা পড়েছে তার স্বাভাবিক ও প্রাণবন্ত উপস্থিতি। ছবিগুলোর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘মাই হ্যাপিনেস’। সংক্ষিপ্ত এই কথার মধ্য দিয়েই সন্তানদের সঙ্গে কাটানো সময়ের প্রতি তার ভালো লাগার বিষয়টি প্রকাশ পেয়েছে। শরতের স্নিগ্ধ পরিবেশে দুই সন্তানকে নিয়ে ঘোরাঘুরি, খোলা আকাশের নিচে সময় কাটানো- সব মিলিয়ে দিনটি উপভোগ করেছেন এই অভিনেত্রী। ব্যক্তিজীবনে নানা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে পরীমনিকে। চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর তাদের সংসারে জন্ম নেয় ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। তবে পরবর্তী সময়ে তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে। এরপর ছেলেকে নিজের কাছে রেখে তার দেখাশোনা ও বেড়ে ওঠার দায়িত্ব পালন করে আসছেন পরীমনি। পরে তার পরিবারে যুক্ত হয় আরেক সদস্য। কন্যাসন্তান সাফিরা সুলতানা প্রিয়মকে দত্তক নেন এই অভিনেত্রী। বর্তমানে দুই সন্তানকে ঘিরেই তার ব্যক্তিগত জীবনের বড় একটি অংশ আবর্তিত হচ্ছে। অভিনয়ের পাশাপাশি সন্তানদের সঙ্গে সময় কাটানো, তাদের নিয়ে ঘুরতে যাওয়া এবং বিভিন্ন আনন্দঘন মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে নিতে দেখা যায় পরীমনিকে। এবারের কাশবনে কাটানো সময়ের ছবিগুলোতেও সেই পরিচিত দিকটি সামনে এসেছে। তার কাছে সন্তানদের সঙ্গে কাটানো সাধারণ মুহূর্তগুলোই যে বিশেষ আনন্দের, ‘মাই হ্যাপিনেস’ ক্যাপশনে সেটিই যেন প্রকাশ পেয়েছে। আরটিভি/এসআর
নিজের সুখের রহস্য জানালেন পরীমনি
‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন
পাকিস্তানি ধারাবাহিক নাটক ‘হুরমত’-এ অভিনয় করে দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন অভিনেত্রী দানানীর মোবিন।
‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ভানিজা সাত্তার
পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিককে বিয়ের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দেশটির অভিনেত্রী ভানিজা সাত্তার।
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ভানিজা সাত্তার
ইকরার জন্মদিনে আবেগঘন পোস্ট, স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন আলভী
স্ত্রী ইকরাকে হারানোর শোক বুকে নিয়েই জীবনের পথে এগিয়ে চলেছেন অভিনেতা জাহের আলভী। স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন, ফিরেছেন শুটিংয়েও। তবে তার এই স্বাভাবিক জীবনযাপন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন ও সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাকে।
ইকরার জন্মদিনে আবেগঘন পোস্ট, স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন আলভী
আরও পড়ুন
‘বড় নেতারা আরামে বিদেশে ঘুরছেন, বিচার হলে আপনার পরিবারই সাফার করবে’
ভেনিসে কঠিন অভিজ্ঞতার পর আবেগঘন পোস্টে যা বললেন বাঁধন
হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন অভিনেত্রী বাঁধন
ইতালিতে বাঁধনের ওপর হামলা ও হেনস্তায় জড়িত যারা