ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ন্যাড়া মাথায় মন্দিরে বলিউড অভিনেত্রী নয়নতারা, ভিডিও ভাইরাল

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০৫:৪১ পিএম
ন্যাড়া মাথায় বলিউড অভিনেত্রী নয়নতারা। ছবি: সংগৃহীত

হঠাৎ ভারতের তিরুপতি মন্দিরে ন্যাড়া মাথায় দেখা গেছে বলিউড অভিনেত্রী নয়নতারাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এমনি এক ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। যা ঘিরে তার ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা।

ছবিটি ছড়িয়ে পড়তেই প্রশ্ন ওঠে—‘টক্সিক’ সিনেমার সাফল্যের জন্য কি মানত করে মাথা ন্যাড়া করেছেন অভিনেত্রী?

‘টক্সিক’-এর মুক্তি ঘিরে যখন দর্শক ও বক্স অফিস বিশ্লেষকদের মধ্যে নানা আলোচনা চলছে, তখন নয়নতারার এমন সিদ্ধান্তের খবর স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি করে। অনুরাগীদের মধ্যেও শুরু হয় নানা জল্পনা। কেউ কেউ মনে করেন, সিনেমা হিট করানোর আশায় অভিনেত্রী হয়তো তিরুপতিতে গিয়ে এমন মানত পূরণ করেছেন।

002

ভাইরাল ছবিতে দেখা যায়, সাদা সালোয়ার ও সবুজ ওড়না পরা নয়নতারা তিরুপতি মন্দির চত্বরে হাঁটছেন। মাথা পুরোপুরি কামানো।

তবে জানা গেছে, ভাইরাল ছবিটি আসল নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের কারসাজিতে নয়নতারার পুরোনো ছবিকে সম্পাদনা করে মাথা ন্যাড়া দেখানো হয়েছে।

আরও পড়ুন

আসল ঘটনা হলো, চলতি বছরের এপ্রিল মাসে স্বামী ও পরিচালক বিঘ্নেশ শিবানের সঙ্গে তিরুপতি মন্দিরে গিয়েছিলেন নয়নতারা। তখনকার ভিডিও ও ছবিতেই এআই প্রযুক্তির সাহায্যে তার চেহারায় পরিবর্তন এনে মাথা ন্যাড়া করা হয়েছে। এরপর সেই ভুয়া ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভাইরাল ছবিটির উৎস বা কারা এটি তৈরি করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে নয়নতারা বাস্তবে মাথা ন্যাড়া করেননি—এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

003

এদিকে মুক্তির আগেই ‘টক্সিক’ নিয়ে বিতর্ক কমছে না। সিনেমার ট্রেলারের কিছু দৃশ্য নিয়ে আপত্তি উঠেছে। বিশেষ করে যৌনতা ও সহিংসতার উপস্থাপন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। এর জেরে পরিচালক গীতু মোহনদাস ও অভিনেতা যশকেও নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছে।

তবে বিতর্কের মধ্যেই ২৬ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এখন দেখার বিষয়, মুক্তির পর সমালোচনা ছাপিয়ে বক্স অফিসে কতটা সাড়া ফেলতে পারে ‘টক্সিক’।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
মরমি সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান (মৃত্যুবার্ষিকী) দিবস উপলক্ষে কুষ্টিয়া, ঢাকা ও দেশের বিভিন্ন বিভাগীয় শহরে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
আরটিভিতে আজ যা দেখবেন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরও পড়ুন
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী
সালমানের মতোই দেখতে বন্ধুর ছেলে, নেটদুনিয়ায় ঝড়
স্বামীর পরকীয়া জেনেও ১২ বছর সংসার, বিচ্ছেদ চাননি অভিনেত্রী