ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

৫ হাজার টাকায় সিনেমা বানিয়ে বক্স অফিস কাঁপাচ্ছেন মা-ছেলে

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০৩:০৯ পিএম
ছবি: সংগৃহীত

কোনও অভিজ্ঞতা ছাড়াই মা-ছেলে মিলে বানিয়েছেন ৮৬ মিনিটের এক সিনেমা। মান এতটাই নিম্নমানের ছিল যে, চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি না দেওয়ার পরামর্শ পেয়েছিলেন পরিবেশক। প্রথম ১০ দিনে টিকিট বিক্রি হয়েছিল মাত্র ৩০০টিরও কম! চলচ্চিত্রটি মুক্তির পর ট্রল ও হাস্যকর মিমে ছেয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যম। আর এতেই ঘুরে যায় মোড়।

মাত্র ৫ হাজার টাকা খরচ করে বানানো সিনেমাই এখন কাঁপাচ্ছে বক্স অফিস। চীনের বক্স অফিসে এখন আয়ের দিক থেকে ‘দ্য ওডিসি’ কিংবা ‘স্পাইডার-ম্যানের’ মতো ব্লকবাস্টারকে টেক্কা দিচ্ছে অ্যানিমেশন চলচ্চিত্র ‘নিউ লাই’।

শিন ইউমেং এবং সান লিফাং নামের এই একাই চলচ্চিত্রটির চিত্রনাট্য, পরিচালনা, ভয়েস ওভার ও প্রযোজনার দায়িত্ব সামলেছেন মা-ছেলের এই জুটি। গত ৫ আগস্ট চীনের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি; নির্মাণে ব্যয় হয়েছে মাত্র ৪৭ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৭০০ টাকা)।

প্রথম ১০ দিনে এটি আয় করেছিল মাত্র ৭ হাজার ৭০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৩৮ হাজার টাকা)। নেটিজেনদের ট্রল ও ট্র্যাশ টক থেকেই শুরু হয়েছিল যে সিনেমার যাত্রা, সেটাই দুই সপ্তাহের মাথায় বছরের অন্যতম ট্রেন্ডিং সিনেমায় পরিণত হয়েছে চীনা দর্শকদের কাছে।

চীনভিত্তিক মুভি ট্র্যাকিং প্ল্যাটফর্ম ‘মাও ইয়ান’-এর তথ্য মতে, ছবিটি ইতোমধ্যে ১৪.৯ মিলিয়ন ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ কোটি ৮৯ লাখ টাকা) আয়ের মাইলফলক পার করে ফেলেছে।

একটি গরু এবং ভরতপাক্ষীর (স্কাইলার্ক) সম্পর্ক নিয়ে তৈরি ৮৬ মিনিটের অ্যানিমেশন চলচ্চিত্র ‘নিউ লাই’। কোনো বড় বাজেট নেই, নেই চোখ ধাঁধানো স্পেশাল ইফেক্ট। সিনেমাটি মুক্তির পরপরই সোশ্যাল মিডিয়ায় এর বাজে অ্যানিমেশন, দুর্বল গল্প এবং জঘন্য স্পেশাল ইফেক্ট নিয়ে হাসাহাসি শুরু করেন নেটিজেনরা। কিন্তু, সেই ট্রল ও মজার মিমই ‘শাপে বর’ হয়ে দাঁড়িয়েছে সিনেমাটির জন্য।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১০ বছরের সংসার ভাঙার ঘোষণা দিলেন প্রীতম-শাহতাজ
দীর্ঘ ১০ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী শাহতাজ মুনিবারা হাশেম।
১০ বছরের সংসার ভাঙার ঘোষণা দিলেন প্রীতম-শাহতাজ
সালমানের মতোই দেখতে বন্ধুর ছেলে, নেটদুনিয়ায় ঝড়
বলিউডপাড়ায় নতুন করে আলোচনায় এসেছেন সালমান খানের বন্ধু ও চলচ্চিত্র প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার ছেলে সুফিয়ান নাদিয়াদওয়ালা। দেখতে অনেকটাই যেন তরুণ বয়সের ‘ভাইজানের’ প্রতিচ্ছবি।
সালমানের মতোই দেখতে বন্ধুর ছেলে, নেটদুনিয়ায় ঝড়
ট্রাম্প মামুকে গান্ধীগিরি শেখাতে হবে: সঞ্জয় দত্ত
গান্ধী জয়ন্তী উপলক্ষে আয়োজিত টক শো ‘শেখর টু নাইট’-এ ‘মুন্না ভাই’ চরিত্রে হাজির হয়ে দর্শকদের চমকে দিয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। অনুষ্ঠানে সঞ্চালক শেখর সুমনের সঙ্গে আড্ডায় ‘লাগে রহো মুন্না ভাই’ সিনেমার আবহে ভারতের কাল্পনিক প্রধানমন্ত্রীর ভূমিকায় দেখা যায় তাকে।
ট্রাম্প মামুকে গান্ধীগিরি শেখাতে হবে: সঞ্জয় দত্ত
তৃণমূল ছেড়ে রাজ্যসভায় বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক
সকল জল্পনার অবসন ঘটিয়ে ভারতের রাজ্যসভা নির্বাচনের জন্য রোববার (৪ অক্টোবর) বিজেপি প্রার্থী হিসেবে নাম এলো টিলিউড নায়িকা কোয়েল মল্লিকের।
তৃণমূল ছেড়ে রাজ্যসভায় বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক
শুটিং সেটে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী
ভোজপুরি সিনেমার শুটিং সেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন অভিনেত্রী সানজানা পাণ্ডে। দৃশ্য ধারণের সময় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে তার পোশাকেও আগুনের আঁচ লাগে।
শুটিং সেটে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী
আরও পড়ুন
রিও সিনেমার সেই নীল পাখি কি সত্যিই বিলুপ্ত
প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
১১ সন্তানের মা হতে চাওয়া অভিনেত্রী এবার কেন মা-ই হতে চাচ্ছে না
সিনেমা কতটা জঘন্য তা দেখতেই দর্শকদের ভিড়, গড়ল আয়ের ইতিহাস