
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন-
সকাল ৯টায় লাইভ টকশো ‘আজ পত্রিকায়’।
সকাল ৯টা ৪৫ মিনিটে ‘সকালের সংবাদ’।
সকাল ১০টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘নায়ক’। অভিনয় করেছেন মান্না, পূর্ণিমা প্রমুখ।
দুপুর ২টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘আমার প্রাণের প্রিয়া’। অভিনয় করেছেন শাকিব খান, বিদ্যা সিনহা মীম প্রমুখ।
বিকেল ৫টা ৩০ মিনিটে বাংলায় ডাবিংকৃত থ্রিল ও রোমান্টিক তার্কিশ ধারাবাহিক নাটক ‘মোস্তফা’। রচনা- এথেম ওজিস্ক, পরিচালনা- চাগরি ভিলা লোস্ত্তভালি এবং ওসমান তাসি।
রাত ৮টায় নির্বাচিত নাটক ‘সুইটি আই লাভ ইউ’। অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, কেয়া পায়েল প্রমুখ।
রাত ১০টায় শুক্র, শনি, রোব ও সোমবারের ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মাস্টার’।
রচনা ও পরিচালনা: সঞ্জিত সরকার। অভিনয় করেছেন তন্ময় সোহেল, নাবিলা বিনতে ইসলাম, ইফফাত আরা তিথি, আশরাফ সুপ্ত, মাইমুনা মম, ডা. এজাজুল ইসলাম, শামীমা নাজনীন, মাসুম বাশার, প্রাণ রায়, নরেশ ভূঁইয়া, তাবাসসুম মিথিলা, সঞ্জীব আহমেদ, আরফান আহমেদ প্রমুখ।
রাত ১০টা ৪৫ মিনিটে ‘রাতের সংবাদ’।
রাত ১১টা ২৫ মিনিটে টকশো ‘রোড টু ডেমোক্রেসি’।
রাত ১২টা ৫ মিনিটে টকশো ‘বিজনেস টক’।
রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ’।
আরটিভি/আইএম


