ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

অভিনেত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা,  অভিনেতা গ্রেপ্তার

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

টালিউডের এক জনপ্রিয় অভিনেত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা এবং ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন অভিনেতা শ্যামসুন্দর সাহা।

সোমবার (৩১ আগস্ট) রাতে বেলঘরিয়া থেকে তাকে গ্রেপ্তার করে হরিদেবপুর থানা পুলিশ। অভিনেত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতেই পুলিশ এ অভিযান চালায় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শোবিজে কাজ করতে গিয়ে ওই অভিনেত্রীর সঙ্গে শ্যামসুন্দরের পরিচয় হয়। পরিচয়ের পর তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, যা পরে প্রেমের সম্পর্কে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই অভিনেত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান শ্যামসুন্দর। এ সময় কৌশলে তাদের ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি ও ভিডিও ধারণ করে রাখেন বলেও অভিযোগ করেছেন অভিনেত্রী।

ভুক্তভোগী অভিনেত্রীর অভিযোগ, বর্তমানে শ্যামসুন্দর তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছেন। শুধু তাই নয়, তাদের ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

এ ঘটনায় অভিনেত্রী হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় সোমবার রাতে বেলঘরিয়া থেকে অভিযুক্ত অভিনেতাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার শ্যামসুন্দর সাহা একাধিক বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। প্রয়োজনে অভিযোগকারী অভিনেত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গেছে।

তবে অভিযোগগুলো তদন্তাধীন এবং এ বিষয়ে আদালতের রায় না হওয়া পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো প্রমাণিত হিসেবে বিবেচিত হবে না।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
ভারতের দক্ষিণা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি তার জীবনের এক অত্যন্ত কষ্টের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, একসময় কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনি। 
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
টাঙ্গাইল শহরে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ও ওয়ার্ডরোবের জিনিসপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। 
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
দেশের চলচ্চিত্রশিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং দর্শক ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
আরটিভিতে আজ (১২ অক্টোবর) যা দেখবেন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১২ অক্টোবর) যা দেখবেন
আরও পড়ুন
শেষ মুহূর্তে বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর
মুক্তিযোদ্ধা থেকে সিনেমার নায়ক, মৃত্যুর পরেও জনপ্রিয়তায় জসীম
মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার
‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী