ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

ঐশ্বরিক সান্নিধ্যে দাঁড়িয়ে আছি: রাশমিকা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পিএম
ভারতের অভিনেত্রী রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত

ভারতের কিংবদন্তি শাস্ত্রীয় সংগীতশিল্পী এম এস সুব্বুলক্ষ্মীর জীবন এবার উঠে আসছে রুপালি পর্দায়। প্রথম ভারতরত্নপ্রাপ্ত এই সুরসম্রাজ্ঞীর চরিত্রে অভিনয় করবেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। বড় বাজেটের এই জীবনীভিত্তিক সিনেমাটি একাধিক ভারতীয় ভাষায় নির্মিত হবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) চেন্নাইয়ের ঐতিহ্যবাহী মিউজিক একাডেমিতে এম এস সুব্বুলক্ষ্মীর ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিনেমাটির মহরৎ ও পূজা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথম দৃশ্যের সূচনা করেন তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা কমল হাসন।

এ সময় এম এস সুব্বুলক্ষ্মীর পরিবারের সদস্য, খ্যাতিমান শাস্ত্রীয় সংগীতশিল্পী এবং ভারতীয় চলচ্চিত্র জগতের প্রযোজক ও পরিচালকেরা উপস্থিত ছিলেন।

দক্ষিণী সিনেমার নির্মাতা গৌতম তিন্নানুরি প্রায় এক বছর গবেষণা করে সিনেমাটির চিত্রনাট্য তৈরি করেছেন। প্রযোজক আল্লু অরবিন্দ, রকলাইন ভেঙ্কটেশ ও বানি ভাসে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করবেন। সংগীত পরিচালনার দায়িত্বে থাকবেন জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দর।

অনুষ্ঠানে পরিচালক গৌতম তিন্নানুরি বলেন, এখন সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারী ও পছন্দের সংখ্যা বাড়িয়ে খুব দ্রুত তারকা হওয়া সম্ভব। কিন্তু এম এস সুব্বুলক্ষ্মী সারা জীবন সাধনা, ধৈর্য ও ত্যাগের মাধ্যমে নিজের জায়গা তৈরি করেছিলেন। তার গানের পাশাপাশি সেই মানুষটির জীবনও পুরো বিশ্বের সামনে তুলে ধরতে চান তারা।

এদিকে কিংবদন্তি এই শিল্পীর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আবেগাপ্লুত রাশমিকা মান্দানা। অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, আমার মনে হচ্ছে আমি এক ঐশ্বরিক সান্নিধ্যে দাঁড়িয়ে আছি। আম্মার ঐতিহাসিক জীবনের একটি ছোট অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আম্মা নিজেই হয়তো আমাকে এই কাজের জন্য বেছে নিয়েছেন। আমি কথা দিচ্ছি, এই চরিত্রের প্রতি শতভাগ নিষ্ঠা ও সততা রেখে নিজের সেরাটা দেব।

সিনেমাটির মহরৎ অনুষ্ঠানে তরুণ প্রজন্মের প্রশংসা করেন কমল হাসনও। এম এস সুব্বুলক্ষ্মীর সংগীত কীভাবে পুরো ভারতকে এক সুতোয় বেঁধেছিল, তা উল্লেখ করে তিনি রাশমিকার এই চরিত্রে অভিনয় নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান।

রসিকতা করে কমল হাসন বলেন, আজকের দিনে রাশমিকা এই চরিত্রটি পাওয়ায় আমার এতটুকু হিংসা হচ্ছে না। কারণ আমি যদি নিজের দাড়িও কামিয়ে ফেলতাম, তাহলেও এম এস আম্মার চরিত্রের সঙ্গে সুবিচার করতে পারতাম না।

তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম—এই চারটি প্রধান ভাষায় সিনেমাটি নির্মাণ ও মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সিনেমাটির নাম ও প্রথম ঝলক খুব শিগগির আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাতৃত্বের নতুন অধ্যায় উদযাপন করলেন সামান্থা
মাতৃত্বের নতুন অধ্যায়ের সূচনা ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মধ্য দিয়ে আলোচনায় এসেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। জীবনের বিশেষ মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে বরাবরই আগ্রহী এই তারকা। এবারও তার ব্যতিক্রম হয়নি। স্বামী রাজ নিদিমোরুর সঙ্গে বিশেষ অনুষ্ঠানের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সামান্থা।
মাতৃত্বের নতুন অধ্যায় উদযাপন করলেন সামান্থা
মাঝরাতে ক্যাটরিনার বাড়িতে ধরা পড়লেন রণবীর, ঘটনা কী
বলিউডের একসময়ের আলোচিত জুটি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের পুরোনো প্রেমের গল্প ফের আলোচনায় এসেছে। গোপনে চলা সেই সম্পর্কের এক নাটকীয় ঘটনা সম্প্রতি স্মৃতিচারণ করেছেন ভারতের এক সাবেক সাংবাদিক।
মাঝরাতে ক্যাটরিনার বাড়িতে ধরা পড়লেন রণবীর, ঘটনা কী
ভক্তের বুকে শেহনাজ গিলের ট্যাটু, অবাক অভিনেত্রী
প্রিয় তারকার প্রতি ভক্তদের ভালোবাসার বহিঃপ্রকাশে নানা ধরনের ঘটনা সামনে আসে। এবার তেমনই এক কাণ্ড ঘটিয়ে আলোচনায় এসেছেন ভারতীয় অভিনেত্রী শেহনাজ গিলের এক অনুরাগী। প্রিয় অভিনেত্রীর মুখের ছবি নিজের বুকে ট্যাটু করিয়েছেন ওই ভক্ত।
ভক্তের বুকে শেহনাজ গিলের ট্যাটু, অবাক অভিনেত্রী
৬৭ বছর বয়সে অন্তঃসত্ত্বা নিয়ে প্রশ্ন, কড়া জবাব অভিনেত্রীর
সেলেব্রিটিদের ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের কৌতূহল নতুন কিছু নয়। তবে সেই কৌতূহল অনেক সময় অস্বস্তিকর প্রশ্নেও গড়ায়। এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা। ৬৭ বছর বয়সে এসেও তাকে বিয়ে এবং অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব প্রশ্নের জবাব দিতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। ব্যক্তিজীবন নিয়ে চারপাশের মানুষের প্রশ্ন কীভাবে সামলান সাক্ষাৎকারে নীনা গুপ্তার কাছে জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, আমি তো আর তোমার বাবার টাকায় চলি না। তোমার ওপর নির্ভরশীলও নই। তোমার সমস্যাটা কী? তুমি কি বিয়ে করেছ নাকি করোনি? বিষয়গুলোকে আমি এভাবেই সামলাই। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নীনা গুপ্তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। কয়েক মাস আগে রাশমিকা মান্দানার বিয়ের অনুষ্ঠানে অভিনেত্রীর কিছু ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পরই এমন আলোচনা শুরু হয়। ছবিগুলো দেখে নেটিজেনদের একাংশ দাবি করেন, ষাটোর্ধ্ব বয়সে মা হতে চলেছেন নীনা। তবে সেই গুঞ্জনের পেছনে ছিল পোশাকজনিত একটি বিষয়। নীনা জানান, শাড়ির ভাঁজের কারণে তার কোমরের কাছে কিছুটা ফোলা দেখাচ্ছিল। সেটি দেখেই অনেকে তার অন্তঃসত্ত্বা হওয়ার ধারণা করেন। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমি শাড়ি পরেছিলাম এবং সেটি ঠিকঠাক করার সময়ে কোমরের কাছে কিছুটা ফোলা মতো হয়ে গিয়েছিল। তা দেখে লোকজন বলতে শুরু করল ৬০ বছর বয়সে আমি নাকি অন্তঃসত্ত্বা! বিষয়টি নিয়ে অবশ্য রসিকতাও করেছিলেন নীনা। তিনি জানান, নিজের টিমকে বলেছিলেন, তারা যেন বলে দেয় তিনি অন্তঃসত্ত্বা। শুধু তা-ই নয়, পরিচিত কারও শরীর নিয়ে কটাক্ষ বা বডি শেমিং করা হলে তিনিও রসিকতা করে ওই ব্যক্তিকে ‘অন্তঃসত্ত্বা’ বলে দেওয়ার পরামর্শ দেন। দীর্ঘ পাঁচ দশকের অভিনয় ক্যারিয়ারে নীনা গুপ্তা নিজের অভিনয় প্রতিভার পাশাপাশি ব্যক্তিজীবনের নানা সিদ্ধান্তের জন্যও আলোচনায় থেকেছেন। একা হাতে সন্তান বড় করা থেকে শুরু করে সামাজিক নানা বিধিনিষেধকে উপেক্ষা জীবনের বিভিন্ন পর্যায়ে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেছেন তিনি। সম্প্রতি ‘বধ টু’, ‘বাধাই হো’ ও ‘মেট্রো... ইন দিনো’-এর মতো সিনেমায় অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন নীনা গুপ্তা। বড় পর্দার পাশাপাশি ওটিটি কনটেন্টেও নিয়মিত কাজ করছেন এই অভিনেত্রী। আরটিভি/এসকে
৬৭ বছর বয়সে অন্তঃসত্ত্বা নিয়ে প্রশ্ন, কড়া জবাব অভিনেত্রীর
নামী ব্র্যান্ডের পুষ্টিজাত পণ্যে পোকা, অভিযোগ অভিনেত্রীর
খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিয়ে ভারতে যখন নানা প্রশ্ন উঠছে, তখন নামী একটি ব্র্যান্ডের পুষ্টিজাত পণ্যে পোকা পাওয়ার অভিযোগ তুলেছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু।
নামী ব্র্যান্ডের পুষ্টিজাত পণ্যে পোকা, অভিযোগ অভিনেত্রীর