ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মান্যতাকে সিঁদুর পরিয়ে আলোচনায় সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পিএম
বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। ছবি: সংগৃহীত

মুম্বাইয়ের জনপ্রিয় লালবাগচা রাজা মণ্ডপে স্ত্রী মান্যতা দত্তকে সঙ্গে নিয়ে হাজির হয়ে আলোচনায় বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। দর্শনের সময় স্ত্রীকে আগলে রাখার পাশাপাশি গণেশের পায়ের কাছ থেকে সিঁদুর নিয়ে মান্যতার কপালে পরিয়ে দেন তিনি। সেই মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) লালবাগচা রাজায় দর্শন করতে যান সঞ্জয় দত্ত ও মান্যতা। এ সময় সঞ্জয়ের পরনে ছিল উজ্জ্বল কমলা রঙের পাঞ্জাবি। অন্যদিকে মান্যতাকে দেখা যায় উজ্জ্বল গোলাপি রঙের সালোয়ার-কামিজে।

মণ্ডপে ছিল দর্শনার্থীদের ব্যাপক ভিড়। নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়ে মণ্ডপে প্রবেশ করেন সঞ্জয়। পুরো সময়জুড়েই তিনি মান্যতার কাছাকাছি ছিলেন এবং ভিড়ের মধ্যে তাকে নিরাপদে রাখার চেষ্টা করেন।

দর্শনের সময় আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়ে একটি বিশেষ মুহূর্ত। গণেশের পায়ের কাছ থেকে সিঁদুর নিয়ে স্ত্রী মান্যতার কপালে পরিয়ে দেন সঞ্জয়। পরে সেই মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় আলোচনা।

লালবাগচা রাজায় প্রতিবছর আসার ইচ্ছার কথাও জানান সঞ্জয়। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, আবারও লালবাগচা রাজার দর্শন করতে পারা তার সৌভাগ্য। গণেশ তাকে ডেকেছেন বলেই তিনি এখানে এসেছেন বলে জানান অভিনেতা। পাশাপাশি প্রতি বছর যেন তিনি এখানে আসতে পারেন, সেই প্রার্থনাও করেন।

এদিন লালবাগচা রাজায় সঞ্জয় দত্তের সঙ্গে দেখা হয় অভিনেতা চাঙ্কি পান্ডের। মেয়ে অনন্যা পান্ডেকে সঙ্গে নিয়ে মণ্ডপে এসেছিলেন চাঙ্কি। সেখানে দুই পুরোনো সহকর্মী একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান।

কাজের ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে একাধিক সিনেমায় দেখা গেছে সঞ্জয় দত্তকে। ২০২৫ সালে ‘হাউসফুল ৫’, ‘বাগি ৪’ ও ‘ধুরন্ধর’-এ অভিনয় করেন তিনি। ২০২৬ সালে তার অভিনীত সিনেমার তালিকায় রয়েছে ‘দ্য রাজা সাব’, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’, ‘রাজা শিবাজি’, ‘আখরি সাওয়াল’ এবং কন্নড় সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’।

সঞ্জয়ের পরবর্তী সিনেমার তালিকায় রয়েছে ‘রেঞ্জার’। জগন শক্তি পরিচালিত সিনেমাটি ২০২৬ সালের ডিসেম্বর থেকে পিছিয়ে ২০২৭ সালে মুক্তির কথা রয়েছে। এতে অজয় দেবগনকে বন কর্মকর্তার চরিত্রে এবং সঞ্জয় দত্তকে খলনায়কের ভূমিকায় দেখা যাবে। সিনেমাটিতে আরও অভিনয় করছেন তামান্না ভাটিয়া।

এ ছাড়া ‘খলনায়ক রিটার্নস’ সিনেমাতেও দেখা যাবে সঞ্জয় দত্তকে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি
বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির ব্যক্তিগত জীবন ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। অস্ট্রিয়ান হোটেল ব্যবসায়ী পিটার হাগের সঙ্গে দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে বিচ্ছেদ, সন্তানদের থেকে দূরে থাকা এবং সম্পত্তি নিয়ে আইনি জটিলতায় কঠিন সময় পার করছেন অভিনেত্রী।
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি
নারীর শরীর নিয়ে প্রত্যাশা কখনোই শেষ হয় না: রাধিকা মদন
মা হওয়ার পর শরীরে পরিবর্তন আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
নারীর শরীর নিয়ে প্রত্যাশা কখনোই শেষ হয় না: রাধিকা মদন
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
ভারতের দক্ষিণা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি তার জীবনের এক অত্যন্ত কষ্টের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, একসময় কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনি। 
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভের মধ্যে এবার বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান খানকে আটক করা হয়েছে। 
মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক