ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

ট্রাম্প মামুকে গান্ধীগিরি শেখাতে হবে: সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পিএম
ছবি: সংগৃহীত

গান্ধী জয়ন্তী উপলক্ষে আয়োজিত টক শো ‘শেখর টু নাইট’-এ ‘মুন্না ভাই’ চরিত্রে হাজির হয়ে দর্শকদের চমকে দিয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। অনুষ্ঠানে সঞ্চালক শেখর সুমনের সঙ্গে আড্ডায় ‘লাগে রহো মুন্না ভাই’ সিনেমার আবহে ভারতের কাল্পনিক প্রধানমন্ত্রীর ভূমিকায় দেখা যায় তাকে।

প্রায় পাঁচ মিনিটের ব্যঙ্গাত্মক বক্তব্যে হাস্যরসের পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতি, অন্যায়ের প্রতিবাদ এবং বিশ্বশান্তি নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরেন অভিনেতা।

কাল্পনিক প্রধানমন্ত্রীর ভূমিকায় বক্তব্য দেওয়ার আগে ভারতের মানুষের প্রশংসা করেন সঞ্জয় দত্ত। তার মতে, ভারতীয়রা অত্যন্ত দয়ালু ও অতিথিপরায়ণ। মানুষের এই উদারতা ভবিষ্যতেও বজায় থাকা উচিত। তবে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, আগের মতো শান্তি এখন আর অনুভব করেন না তিনি।

সঞ্জয়ের কথায়, সত্যি বলতে কী, আমি এখন আর দেশে আগের মতো সেই শান্তি অনুভব করি না। আমি শিবজির কাছে প্রার্থনা করি, যাতে সেই শান্তির দিনগুলো দ্রুত ফিরে আসে।

এরপর ‘মুন্না ভাই’এর পরিচিত সংলাপ ও ‘মামু’ সম্বোধনের ভঙ্গিতে নিজের বক্তব্য শুরু করেন সঞ্জয়। প্রধানমন্ত্রী হলেও বিদেশে চলে না গিয়ে বন্ধুদের সঙ্গে থাকার কথা মজার ছলে জানান তিনি। জনগণের সঙ্গে যোগাযোগ বজায় রাখার গুরুত্বও তুলে ধরেন অভিনেতা।

বক্তব্যে মহাত্মা গান্ধীর তিন বাঁদরের প্রসঙ্গ টেনে অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকার মানসিকতার সমালোচনা করেন সঞ্জয়। তার প্রশ্ন, সবাই যদি চোখ, কান ও মুখ বন্ধ করে বসে থাকে, তাহলে অন্যায়ের প্রতিবাদ করবে কে? দেশই বা পরিচালনা করবে কে? এই পরিস্থিতিতে চতুর্থ একটি বাঁদরের প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।

গান্ধীর আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারি বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীর ছবির পরিবর্তে মহাত্মা গান্ধীর ছবি রাখার কথাও বলেন সঞ্জয়। তার বক্তব্যে উঠে আসে অহিংসা, নৈতিকতা ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার বার্তা।

আন্তর্জাতিক রাজনীতি নিয়েও ব্যঙ্গাত্মক মন্তব্য করেন বলিউডের এই অভিনেতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ট্রাম্প মামু’ বলে সম্বোধন করে তাকে গান্ধীগিরি শেখানোর কথা বলেন তিনি। ক্ষেপণাস্ত্রের বদলে ভালোবাসা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে সঞ্জয় বলেন, বিশ্বজুড়ে ক্ষেপণাস্ত্র তো অনেক হলো, এবার একটু ভালোবাসা পাঠাও। ক্ষেপণাস্ত্র না পাঠিয়ে গোলাপের তোড়া পাঠাও, আর চা খেতে খেতে সব সমস্যার সমাধান করো।

বক্তব্যের শেষে নিজের স্বভাবসুলভ রসিকতায় সঞ্জয় বলেন, আমি আমেরিকা আসছি তোমায় জাদু কি ঝাপ্পি দিতে।

সব মিলিয়ে, ‘মুন্না ভাই’এর পরিচিত হাস্যরস ও ব্যঙ্গের মাধ্যমে শান্তি, সম্প্রীতি এবং অহিংসার বার্তা দিয়েছেন সঞ্জয় দত্ত। তার বক্তব্যে যেমন উঠে এসেছে দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ, তেমনই আন্তর্জাতিক সংঘাতের পরিবর্তে ভালোবাসা ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বানও।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সালমানের মতই দেখতে বন্ধুর ছেলে, নেটদুনিয়ায় ঝড়
বলিউডপাড়ায় নতুন করে আলোচনায় এসেছেন সালমান খানের বন্ধু ও চলচ্চিত্র প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার ছেলে সুফিয়ান নাদিয়াদওয়ালা। দেখতে অনেকটাই যেন তরুণ বয়সের ‘ভাইজানের’ প্রতিচ্ছবি।
সালমানের মতই দেখতে বন্ধুর ছেলে, নেটদুনিয়ায় ঝড়
শুটিং সেটে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী
ভোজপুরি সিনেমার শুটিং সেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন অভিনেত্রী সানজানা পাণ্ডে। দৃশ্য ধারণের সময় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে তার পোশাকেও আগুনের আঁচ লাগে।
শুটিং সেটে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী
কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সিঙ্গীতম শ্রীনিবাস রাও আর নেই
ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা সিঙ্গীতম শ্রীনিবাস রাও আর নেই। ৯৪ বছর বয়সে চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩ অক্টোবর) রাতে মারা গেছেন তিনি।  বয়সজনিত নানা শারীরিক জটিলতায় কিছুদিন ধরে চিকিৎসা নিচ্ছিলেন এই বর্ষীয়ান নির্মাতা। তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ১৯৩১ সালের ২১ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের গুডুরে জন্মগ্রহণ করেন সিঙ্গীতম। ছয় দশকের দীর্ঘ ক্যারিয়ারে তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও হিন্দিসহ একাধিক ভাষার চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। প্রচলিত গল্প বলার ধরন থেকে বেরিয়ে নতুন ভাবনা, ভিন্নধর্মী নির্মাণশৈলী এবং নানা ঘরানার পরীক্ষার জন্য ভারতীয় সিনেমায় আলাদা জায়গা তৈরি করেছিলেন তিনি। চলচ্চিত্রে তার পথচলা শুরু হয় নির্মাতা এলভি প্রসাদের সহকারী হিসেবে। ১৯৭২ সালে ‘নীতি নিজায়িতি’ সিনেমা দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হয় তার। এরপর একে একে নির্মাণ করেন বহু প্রশংসিত চলচ্চিত্র। তার সবচেয়ে আলোচিত কাজগুলোর একটি ‘পুষ্পক বিমানম’।  ১৯৮৭ সালে মুক্তি পাওয়া কমল হাসান অভিনীত এই সিনেমায় কোনো সংলাপ ছাড়াই কালো হাস্যরসের গল্প বলা হয়েছিল। ব্যতিক্রমী নির্মাণের জন্য সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা জনপ্রিয় চলচ্চিত্রের স্বীকৃতি পায়। নব্বই পেরিয়েও চলচ্চিত্র নির্মাণের আগ্রহ হারাননি সিঙ্গীতম। তার সর্বশেষ সিনেমা ‘সিং গীতম’, প্রযোজনা করেন নাগ অশ্বিন। চলতি বছর সিনেমাটির কাজ শেষ হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোক প্রকাশ করেন চলচ্চিত্র অঙ্গনের অনেকে। জুনিয়র এনটিআর তাকে সময়ের চেয়ে এগিয়ে থাকা একজন দূরদর্শী নির্মাতা হিসেবে স্মরণ করেছেন।  চিরঞ্জীবী বলেন, তার কল্পনা ও নতুন কিছু করার সাহস ভারতীয় সিনেমাকে দিয়েছে বহু স্মরণীয় চলচ্চিত্র। ভেঙ্কটেশ দাগ্গুবতী, সুধীর বাবু, কিরণ আব্বাভারাম ও সংগীত পরিচালক দেবী শ্রী প্রসাদও শোক জানিয়েছেন। সূত্র: ইন্ডিয়া টুডে  আরটিভি/এসআর
কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সিঙ্গীতম শ্রীনিবাস রাও আর নেই
স্বামীর পরকীয়া জেনেও ১২ বছর সংসার, বিচ্ছেদ চাননি অভিনেত্রী
বলিউডের একসময়ের জনপ্রিয় ও সাহসী অভিনেত্রী জিনাত আমানের ব্যক্তিজীবন বরাবরই আলোচনায়। বিশেষ করে অভিনেতা মাজহার খানের সঙ্গে তার দাম্পত্য জীবনের নানা টানাপোড়েন আজও কৌতূহল জাগায়।
স্বামীর পরকীয়া জেনেও ১২ বছর সংসার, বিচ্ছেদ চাননি অভিনেত্রী
মাঝরাতে অভিনেত্রীর ঘরে মাতাল পরিচালক, অতঃপর...
বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর ক্যারিয়ারের শুরুর দিকে এক পরিচালকের কাছ থেকে অস্বস্তিকর ও ভীতিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন।
মাঝরাতে অভিনেত্রীর ঘরে মাতাল পরিচালক, অতঃপর...
আরও পড়ুন
ডেমোক্র্যাট জিতলে ওহাইওকে সহায়তা না করার হুমকি ট্রাম্পের
‘এআই সম্রাট’ নিয়োগ দিলেন ট্রাম্প
২ কোটির বেশি প্রবীণকে ৯০ ডলার দিচ্ছেন ট্রাম্প
একাধিক দেশের নেতার সাথে ট্রাম্পের ছবি প্রায় একইরকম কেন?