ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

শেষ মুহূর্তে বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১৭ এএম
অভিনেতা নানা পাটেকর । ছবি: সংগৃহীত

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে। মৃত্যুর আগে গভীর রাতে অসুস্থ বোধ করে এক বন্ধুকে বার্তা পাঠিয়েছিলেন ৭৫ বছর বয়সী এই অভিনেতা। তবে বার্তাটি দেখতে দেরি হওয়ায় সাহায্য পৌঁছাতে বিলম্ব হয়। শেষ পর্যন্ত চিকিৎসকদের দীর্ঘ চেষ্টার পরও তাকে বাঁচানো যায়নি।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে গোয়ার মণিপাল হাসপাতালের ক্যানসার চিকিৎসা বিভাগের প্রধান চিকিৎসক শেখর সালকার মৃত্যুর আগের কয়েক ঘণ্টার ঘটনা তুলে ধরেন।

চিকিৎসকের দেওয়া তথ্য অনুযায়ী, রাত আড়াইটার দিকে শারীরিক অস্বস্তি অনুভব করে এক বন্ধুকে বার্তা পাঠান নানা পাটেকর। গভীর রাত হওয়ায় বন্ধু তখন বার্তাটি দেখতে পাননি। ভোর ৪টার দিকে বার্তাটি দেখে তিনি অভিনেতাকে ফোন করেন এবং দ্রুত তার বাড়িতে ছুটে যান।

বাড়িতে গিয়ে বন্ধুটি দেখেন, নানা পাটেকরের শরীর ঘামে ভিজে গেছে এবং তিনি ধীরে ধীরে জ্ঞান হারাচ্ছেন। এরপর দ্রুত পরিচর্যাকারীকে হাসপাতালে পাঠিয়ে অ্যাম্বুলেন্স ডাকা হয়। জরুরি চিকিৎসা দল পৌঁছে তাকে সম্পূর্ণ সাড়াহীন অবস্থায় পায়। তখনই হৃদযন্ত্র সচল করার চেষ্টা শুরু হয়। ভোর সাড়ে ৪টার দিকে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে প্রায় ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা ধরে হৃদযন্ত্র সচল করতে বক্ষচাপসহ জরুরি চিকিৎসা দেওয়া হয়। কিন্তু চিকিৎসকদের চেষ্টা সফল হয়নি। ভোর সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গোয়া মেডিকেল কলেজে পাঠানো হয়। ঘটনার সময় অভিনেতার সঙ্গে পরিবারের কেউ ছিলেন না; কয়েকজন বন্ধু ও পরিচর্যাকারী তার পাশে ছিলেন। এ ঘটনায় চিকিৎসা-সংক্রান্ত আইনি মামলা হয়েছে।

নানা পাটেকর স্ত্রী নীলকান্তি, ছেলে মল্লার পাটেকর এবং দুই ভাই অশোক ও দিলীপ পাটেকরকে রেখে গেছেন। তার মৃত্যুতে অক্ষয় কুমার, শাহরুখ খান, রিতেশ দেশমুখ, কিয়ারা আদভানি ও রাকুল প্রীত সিংসহ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের অনেক তারকা শোক প্রকাশ করেছেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া বিশাল ভরদ্বাজের ‘ও রোমিও’ ছবিতে শাহিদ কাপুর ও তৃপ্তি ডিমরির সঙ্গে অভিনয় করেছিলেন নানা পাটেকর। ছবিটি বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে না পারলেও তার অভিনয় সমালোচকদের প্রশংসা পেয়েছিল।

এছাড়া প্রাইম ভিডিওর সুবেদার ছবিতে বিশেষ উপস্থিতি এবং এমএক্স প্লেয়ারে প্রকাশ ঝা পরিচালিত সামাজিক-রাজনৈতিক ধারাবাহিক সংকল্প-এও তাকে দেখা গেছে।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কৃষকের দুঃখে পাশে দাঁড়ানো নানার অজানা মানবিক গল্প
বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভারতের গোয়ার ডোনা পাওলায় নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন জনপ্রিয় এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
কৃষকের দুঃখে পাশে দাঁড়ানো নানার অজানা মানবিক গল্প
সিনেমাকেও হার মানায় নানার জীবন, ৩৫ রুপি থেকে ৮০ কোটির মালিক
বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারের জীবন যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। দারিদ্র্য, অনিশ্চয়তা ও কঠিন সংগ্রামের মধ্য দিয়ে পথচলা শুরু করে অভিনয়জগতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন এই অভিনেতা। একসময় মাসে মাত্র ৩৫ রুপি আয় করা নানা পাটেকার পরবর্তী সময়ে কোটি কোটি রুপির সম্পদের মালিক হয়েছেন। শৈশব থেকেই আর্থিক সংকটের সঙ্গে লড়াই করতে হয়েছে নানা পাটেকারকে। পরিবারের আর্থিক অবস্থার অবনতি হলে মাত্র ১৩ বছর বয়সেই কাজ শুরু করেন তিনি। নবম শ্রেণিতে পড়ার সময় স্কুল শেষে প্রায় আট কিলোমিটার হেঁটে মুম্বাইয়ের চুনাভাট্টিতে যেতেন সিনেমার পোস্টার আঁকতে। সেই কাজের বিনিময়ে মাসে পেতেন মাত্র ৩৫ রুপি। এর সঙ্গে মিলত দিনে এক বেলার খাবার। কঠিন সেই সময়ই তাকে জীবনের বাস্তবতা ও অর্থের মূল্য বুঝতে শেখায়। পরবর্তী সময়ে অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন নানা। ১৯৭৮ সালে ‘গমন’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এরপর ধীরে ধীরে অভিনয় প্রতিভা দিয়ে দর্শকদের মনে আলাদা জায়গা করে নেন তিনি। ‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অগ্নিসাক্ষী’, ‘আব তক ছাপ্পন’, ‘নটসম্রাট’ ও ‘ওয়েলকাম’-এর মতো সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান নানা পাটেকর। হিন্দির পাশাপাশি মারাঠি চলচ্চিত্রেও নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি। অভিনয় ক্যারিয়ারের সাফল্যের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তার আয়-সম্পদও। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে নানা পাটেকারের মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৬০ থেকে ৮০ কোটি রুপি বলে দাবি করা হয়েছে। ক্যারিয়ারের একপর্যায়ে একটি সিনেমায় অভিনয়ের জন্য তিনি প্রায় ২ থেকে ৩ কোটি রুপি পারিশ্রমিক নিতেন বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে বিপুল সম্পদের মালিক হয়েও বিলাসী জীবনযাপনের জন্য পরিচিত নন নানা পাটেকার। মুম্বাইয়ের আন্ধেরিতে দীর্ঘদিন প্রায় ৭৫০ বর্গফুটের একটি এক শয়নকক্ষের অ্যাপার্টমেন্টে বসবাস করেছেন তিনি। কয়েক দশক আগে প্রায় ১ দশমিক ১ লাখ রুপিতে কেনা সেই ফ্ল্যাটটির বর্তমান বাজারমূল্য প্রায় ৩ কোটি রুপি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মুম্বাইয়ের পাশাপাশি গোয়াতেও তার একটি বাড়ি রয়েছে। পুনের খাডাকওয়াসলার কাছে প্রায় ২৭ একর জমির একটি ফার্মহাউসের সঙ্গেও তার নাম জড়িত। সেখানে গম ও ধানের মতো বিভিন্ন ফসল চাষ করা হয় বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। বলিউডের অনেক তারকার মতো বিলাসবহুল গাড়ির বড় সংগ্রহও নেই নানা পাটেকারের। তার ব্যবহৃত গাড়ির তালিকায় রয়েছে মাহিন্দ্রা জিপ সিজে৪, মাহিন্দ্রা স্করপিও ও অডি কিউ৭। এমনকি প্রায় দেড় কোটি রুপি দামের একটি বিলাসবহুল গাড়ি কেনার সুযোগ থাকলেও তিনি সেটি নিতে চাননি বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। বরং সেই অর্থ কৃষকদের সহায়তায় ব্যয় করাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল বলে জানা যায়। নানা পাটেকারের জীবন তাই শুধু একজন সফল অভিনেতার গল্প নয়, বরং কঠিন বাস্তবতা থেকে উঠে আসার অনুপ্রেরণার গল্পও। একসময় যে মানুষটি এক বেলার খাবার ও সামান্য পারিশ্রমিকের জন্য সিনেমার পোস্টার আঁকতেন, তিনিই পরবর্তী সময়ে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম পরিচিত ও সম্মানিত অভিনেতায় পরিণত হন। কোটি কোটি রুপির সম্পদের মালিক হয়েও সাধারণ জীবনযাপন, কৃষির সঙ্গে সম্পৃক্ততা এবং অর্থের প্রতি সংযত মনোভাব নানা পাটেকারকে বলিউডের অনেক তারকার চেয়ে আলাদা করে তুলেছে। আরটিভি/এসকে
সিনেমাকেও হার মানায় নানার জীবন, ৩৫ রুপি থেকে ৮০ কোটির মালিক
গোয়ার ফ্ল্যাটে শেষ মুহূর্তে কী ঘটেছিল নানা পাটেকারের, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য
ভারতের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে গোয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর আসে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
গোয়ার ফ্ল্যাটে শেষ মুহূর্তে কী ঘটেছিল নানা পাটেকারের, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য
মৃত্যুর আগে শেষ অনুষ্ঠানে যা বলেছিলেন নানা পাটেকার
‘আমি জানি না, কাল আমি বেঁচে থাকব কি না। জীবনের শেষ প্রান্তে সবাইকে পৌঁছাতেই হবে। তবে তার আগে নিজেকে প্রশ্ন করা উচিত যা করতে চেয়েছিলাম, তা কি করতে পেরেছি?’
মৃত্যুর আগে শেষ অনুষ্ঠানে যা বলেছিলেন নানা পাটেকার
মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার
মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালেই এলো মর্মান্তিক খবর।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। গোয়ায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার
আরও পড়ুন
ফোর্ট হুডে ১৩ হত্যার দায়ে দণ্ডিত হাসানের মৃত্যুদণ্ড সরাসরি দেখানো হবে
বাসরঘরে প্রাণ গেল বরের
অস্ট্রেলিয়ার শিক্ষাজীবন শুরু করতে না করতেই চলে গেলেন ঢাবি শিক্ষার্থী
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি