ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

নারীর শরীর নিয়ে প্রত্যাশা কখনোই শেষ হয় না: রাধিকা মদন

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ১১:১০ এএম
ছবি: সংগৃহীত

মা হওয়ার পর শরীরে পরিবর্তন আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তার চেহারা নিয়ে সমালোচনার প্রেক্ষাপটে এবার ক্যাটরিনার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী রাধিকা মদন। তার মতে, নারীর শরীর, ওজন ও সৌন্দর্য নিয়ে সমাজের বিচার করার প্রবণতা কখনোই শেষ হয় না। সাধারণ নারী থেকে শুরু করে প্রতিষ্ঠিত তারকা কেউই এই মানসিকতার বাইরে নন।

অভিনয়জীবনে নিজের শরীর নিয়েও এমন সমালোচনার মুখে পড়ার অভিজ্ঞতা রয়েছে রাধিকার। ‘পটাখা’ সিনেমার চরিত্রের প্রয়োজনে প্রায় ১৫ কেজি ওজন বাড়িয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে ‘শিদ্দত’ ও ‘আংরেজি মিডিয়াম’ সিনেমায় অভিনয়ের সময় বাড়তি ওজন কমানোর প্রক্রিয়া শুরু করেন। তখন তাকে শুনতে হয়েছিল, অতিরিক্ত ওজন নিয়ে কীভাবে তিনি সিনেমার প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন।

একদিকে পরপর কাজের চাপ, অন্যদিকে দ্রুত ওজন কমানোর চেষ্টা সব মিলিয়ে একপর্যায়ে অতিরিক্ত রোগা হয়ে পড়েন এই অভিনেত্রী। শারীরিক সুস্থতার অবনতি ঘটায় শেষ পর্যন্ত কিছুদিনের জন্য কাজ থেকেও বিরতি নিতে বাধ্য হন তিনি।

রাধিকার উপলব্ধি, ওজন বাড়ালে যেমন সমালোচনা শুনতে হয়, তেমনি ওজন কমিয়ে ফেললেও কটাক্ষের মুখে পড়তে হয়। অর্থাৎ, অন্যের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের শরীর যতই পরিবর্তন করা হোক না কেন, সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়। তাই এখন নির্দিষ্ট কোনো শারীরিক গড়ন অর্জনের চেয়ে সুস্থ থাকাকেই বেশি গুরুত্ব দেন তিনি।

নারীর সৌন্দর্য নিয়ে সমাজের তৈরি করা ধারণা নিয়েও কথা বলেছেন রাধিকা। তার মতে, ছোটবেলা থেকেই মেয়েদের সৌন্দর্যকে নির্দিষ্ট কিছু মানদণ্ডের মধ্যে আটকে দেওয়া হয়। ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদ কিংবা সামাজিকভাবে গ্রহণযোগ্য সৌন্দর্যের ধারণার সঙ্গে নিজেদের তুলনা করতে গিয়ে অনেক কিশোরী আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। ভ্রুর আকৃতি, মুখের স্বাভাবিক লোম কিংবা শরীরের অন্যান্য বৈশিষ্ট্য নিয়েও তৈরি হয় হীনম্মন্যতা।

নিজের শৈশবের অভিজ্ঞতা তুলে ধরে রাধিকা জানান, ছোটবেলায় তারও ঘন ভ্রু ও মুখে লোম ছিল। তবে পরিবারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তাকে নিজের চেহারাকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে শিখিয়েছে। অন্যের প্রশংসা কিংবা স্বীকৃতির ওপর নির্ভর না করে নিজেকে ভালোবাসার গুরুত্বও তিনি সেখান থেকেই উপলব্ধি করেছেন।

রাধিকার মতে, নিজেকে গ্রহণ করার পথ সহজ নয়। তবে নিজের শরীর, স্বাভাবিক বৈশিষ্ট্য ও স্বতন্ত্র পরিচয়ের প্রতি সম্মান দেখানোর মধ্য দিয়েই সেই যাত্রা শুরু হয়। অন্যের প্রত্যাশা পূরণের জন্য নয়, বরং নিজের সুস্থতা ও আত্মবিশ্বাসের জন্যই প্রত্যেক নারীর নিজের শরীরকে ভালোবাসতে শেখা জরুরি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি
বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির ব্যক্তিগত জীবন ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। অস্ট্রিয়ান হোটেল ব্যবসায়ী পিটার হাগের সঙ্গে দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে বিচ্ছেদ, সন্তানদের থেকে দূরে থাকা এবং সম্পত্তি নিয়ে আইনি জটিলতায় কঠিন সময় পার করছেন অভিনেত্রী।
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
ভারতের দক্ষিণা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি তার জীবনের এক অত্যন্ত কষ্টের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, একসময় কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনি। 
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভের মধ্যে এবার বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান খানকে আটক করা হয়েছে। 
মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক
ইউটিউবে নতুন যাত্রা শুরু করলেন সালমান খান
ভক্তদের সঙ্গে যোগাযোগের নতুন মাধ্যম হিসেবে এবার নিজস্ব ইউটিউব চ্যানেল চালু করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। ‘বিইং সালমান খান’ নামের এই চ্যানেলে অভিনয়, শরীরী ভাষা ও তার পর্দার জনপ্রিয় অঙ্গভঙ্গি নিয়ে মজার ছলে নানা বিষয় শেখাচ্ছেন অভিনেতা। শুক্রবার (৯ অক্টোবর) নিজের এই নতুন ডিজিটাল উদ্যোগের ঘোষণা দেন তিনি।  শনিবার (১০ অক্টোবর) হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চ্যানেলটিতে প্রকাশিত প্রথম ভিডিওতে সালমান খানকে দুটি ভিন্ন চরিত্রে দেখা গেছে। একটিতে তিনি অভিনয় ও ব্যক্তিত্বের প্রশিক্ষক, অন্যটিতে শিক্ষার্থী। ভিডিওতে প্রশিক্ষকের ভূমিকায় থাকা সালমান অন্য চরিত্রটিকে তার নিজস্ব শরীরী ভাষা, অঙ্গভঙ্গি এবং সংলাপ বলার ধরন রপ্ত করার কৌশল শেখান। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও ইউটিউব চ্যানেলের লিংক শেয়ার করে ভক্তদের সেখানে ঘুরে আসার আমন্ত্রণ জানিয়েছেন সালমান। লিংকটি প্রকাশ করে তিনি লেখেন, ‘শুরু থেকে শুরু করি। আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেল। এ থেকে জেড পর্যন্ত সবকিছু এখানেই পাওয়া যাবে।’ চ্যানেলটি চালুর পরপরই দর্শকদের সাড়া পেতে শুরু করেছেন এই অভিনেতা। ইতোমধ্যে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪০ হাজার। চলচ্চিত্র ও টেলিভিশনের বাইরেও ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে ইউটিউবকে বেছে নিচ্ছেন বলিউডের অনেক তারকা। ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত, শুটিংয়ের নেপথ্যের গল্প এবং পর্দার বাইরের নিজস্ব জীবন তুলে ধরতে এই প্ল্যাটফর্ম ব্যবহার করছেন তারা। বরুণ ধাওয়ান, কৃতি স্যানন, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও কার্তিক আরিয়ানের মতো তারকাদেরও নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান ইউটিউবে তারকাদের নিয়ে রান্নাবিষয়ক ভ্লগ তৈরি করে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন। তার ভিডিওগুলোতে প্রায়ই দেখা যায় রাঁধুনি দিলীপকে। বিভিন্ন তারকার বাড়িতে গিয়ে রান্না করা, তাদের সঙ্গে আড্ডা এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা গল্প উঠে আসে এসব ভিডিওতে। ২০২৪ সালে যাত্রা শুরু করা ফারাহর চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা ইতোমধ্যে ৩২ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে, পরিবারকে নিয়ে ভ্লগ তৈরি করে ইউটিউবে জনপ্রিয়তা অর্জন করেছেন অর্চনা পুরান সিংও। স্বামী পরমিত শেঠি এবং দুই ছেলে আর্যমান ও আয়ুষ্মান শেঠিকে নিয়ে তার ভিডিওগুলো দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। ২০২৪ সালের শেষ দিকে চালু হওয়া তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। পরে অর্চনার দুই ছেলেও নিজেদের ইউটিউব চ্যানেল চালু করেন এবং সেখানেও সাফল্য পেতে শুরু করেছেন। বর্তমানে রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ২০তম মৌসুম সঞ্চালনা করছেন সালমান খান। চলচ্চিত্রের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন তিনি। চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে তাকে দেখা যাবে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমায়। অপূর্ব লাখিয়ার পরিচালনায় নির্মিত ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে। বিভিন্ন কারণে একাধিকবার পিছিয়েছে সিনেমাটির মুক্তি। চলতি বছরের মার্চে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও পরে দুই দফায় মুক্তির সময়সূচি পরিবর্তন করা হয়। সর্বশেষ স্থগিতের পর এখনো নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। আরটিভি/এমএ  
ইউটিউবে নতুন যাত্রা শুরু করলেন সালমান খান