ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

টাইগার শ্রফের গাড়িতে গুলি, গ্রেপ্তার বিষ্ণোই গ্যাংয়ের ৩ শুটার

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০১:১৪ পিএম
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজস্থানের কোটা রেলস্টেশনে পুনে-জয়পুর এক্সপ্রেস ট্রেন থেকে তাদের আটক করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন ভাড়াটে হামলাকারী এবং অপরজন তাদের পালাতে সহায়তা করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।

সোমবার (১৯ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হরিয়ানার সোনিপাতের ১৭ বছর বয়সী ফুল সিং, বিহারের বেগুসরাইয়ের ২২ বছর বয়সী হৃতিক কুমার ওরফে রোশন এবং সোনিপাতের ১৮ বছর বয়সী রেহান। হৃতিক মুম্বাইয়ের আন্ধেরি ওয়েস্ট এলাকায় বসবাস করেন এবং র‍্যাপিডো চালক হিসেবে কাজ করেন।

প্রতিবেদন অনুযায়ী, রাজস্থান অ্যান্টি-গ্যাংস্টার টাস্কফোর্স (এজিটিএফ) ও কোটা সিটি পুলিশের যৌথ দল তাদের গ্রেপ্তার করে। মুম্বাই পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। তাদের সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সংশ্লিষ্টতা রয়েছে বলেও সন্দেহ করা হচ্ছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, হামলার পর অভিযুক্তরা মহারাষ্ট্রের সীমানা পেরিয়ে গুজরাটে প্রবেশ করেছিলেন বলে প্রাথমিক গোয়েন্দা তথ্যে জানা গেছে। পরে পুলিশের নজর এড়াতে ট্রেনে করে পালানোর চেষ্টা করেন তারা।

তদন্তকারীদের ধারণা, হামলার আগে থেকেই টাইগার শ্রফের চলাফেরার ওপর নজর রাখছিলেন অভিযুক্তরা। অভিনেতার নিয়মিত যাতায়াতের স্থান ও সময় সম্পর্কে খোঁজখবর নেওয়ার পর হামলার পরিকল্পনা করা হয় বলে সন্দেহ করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রতি রোববার মুম্বাইয়ের জুহু এলাকার একটি ফুটবল মাঠে যেতেন টাইগার শ্রফ। সেখান থেকে গাড়িতে করে ফেরার সময় তাকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে ধারণা তদন্তকারীদের।

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় অভিনেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে টাইগার শ্রফ অক্ষত থাকলেও তার গাড়িচালক ও অন্য একজন আহত হন।

হামলার পর অভিযুক্তরা এসভি রোড ধরে ভিলে পার্লে ও আন্ধেরির দিকে পালিয়ে যান বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি। পরে আন্ধেরি ওয়েস্ট রেলস্টেশনের কাছে ব্যবহৃত মোটরসাইকেলটি ফেলে রেখে ট্রেনে ওঠেন তারা।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে লরেন্স বিষ্ণোই গ্যাং হামলার দায় স্বীকার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে পোস্টটির সত্যতা এখনো নিশ্চিত করেনি পুলিশ।

ঘটনার পর মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মুম্বাইয়ের বান্দ্রায় টাইগার শ্রফের বাসায় গিয়ে তার খোঁজখবর নেন। অভিনেতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের নিরাপত্তার আশ্বাস দেন তিনি।

শিন্ডে বলেন, মুম্বাইয়ে গ্যাং-সহিংসতা কোনোভাবেই বরদাশত করা হবে না। অপরাধী চক্রের শিকড় উপড়ে ফেলার ওপর জোর দিয়ে তিনি বলেন, ১৯৯০-এর দশকে গ্যাং-সংঘাতের সময় যেভাবে এসব চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল, আবারও তেমন পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।

হামলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে শিন্ডে বলেন, এর জবাব দেওয়া হবে পাল্টা জবাবে গুলির জবাব গুলিতে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাইগারকে লক্ষ্য করে গুলির পর সালমানের বাড়িতে নিরাপত্তা জোরদার
বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনার পর অভিনেতা সালমান খানের নিরাপত্তা জোরদার করেছে মুম্বাই পুলিশ। 
টাইগারকে লক্ষ্য করে গুলির পর সালমানের বাড়িতে নিরাপত্তা জোরদার
বিয়ের জন্য এক বছর বিজয়ের পেছনে লেগেছিলেন রাশমিকা
বিজয় দেবেরাকোন্ডাকে বিয়েতে রাজি করাতে এক বছর ধরে চেষ্টা করেছিলেন রাশমিকা মান্দানা। এমনকি শতবারেরও বেশি বিয়ের প্রসঙ্গ তুলেছিলেন তিনি।
বিয়ের জন্য এক বছর বিজয়ের পেছনে লেগেছিলেন রাশমিকা
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি
মুম্বাইয়ের জুহু এলাকায় বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় একটি ফুটবল মাঠ থেকে বিএমডব্লিউ সেডানে করে বের হওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে।
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি
ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী আকাঙ্ক্ষা চৌধুরী
নবরাত্রি উপলক্ষে ভারতের পুনেতে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখে পড়েছেন অভিনেত্রী আকাঙ্ক্ষা চৌধুরী। অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে চরম অব্যবস্থাপনা, নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতা এবং তার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন তিনি। এমনকি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করলেও আয়োজকদের কয়েকজন তাকে নিয়ে হাসাহাসি করেছেন বলে দাবি করেছেন অভিনেত্রী। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করারও ঘোষণা দিয়েছেন তিনি। আকাঙ্ক্ষার অভিযোগ, অনুষ্ঠানের প্রচারে তার ছবি ব্যবহার করা হলেও সেখানে তার উপস্থিতি নিশ্চিত করার ক্ষেত্রে আয়োজকদের যথাযথ প্রস্তুতি ছিল না। অনুষ্ঠানস্থলে যাওয়ার জন্য নির্ধারিত সময়েও তাকে নিতে আসেননি কেউ। রাত সাড়ে ১০টা পর্যন্ত তার পিকআপের ব্যবস্থা করা হয়নি, অথচ ওই সময়ের মধ্যেই অনুষ্ঠান শেষ হওয়ার কথা ছিল। অভিনেত্রী জানান, অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা তিনজনের সঙ্গে তিনি যোগাযোগ করেছিলেন। তাদের প্রত্যেকের বয়স ছিল মাত্র ১৮ বছর বলে দাবি করেন তিনি। তাদের অপরিপক্বতা ও পরিকল্পনার অভাবের কারণেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে বলে অভিযোগ আকাঙ্ক্ষার। পরিস্থিতি সামাল দিতে একপর্যায়ে আয়োজকরা লোক পাঠালেও এরপরও সমস্যার সমাধান হয়নি। আকাঙ্ক্ষার দাবি, তার ইচ্ছার বিরুদ্ধে একটি গাড়িতে উঠতে বলা হয় এবং পুনের পেডকর গ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়। পরে মঞ্চের কাছাকাছি দর্শকদের সামনে তাকে নামিয়ে দেওয়া হয়। এ সময় সেখানে উপস্থিত দর্শকদের ভিড় সামলানোর মতো পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছিল না বলে অভিযোগ করেন তিনি। আকাঙ্ক্ষার ভাষ্য, তিনি বারবার আয়োজকদের জানিয়েছেন, নিজের দলকে ছাড়া অনুষ্ঠানে যেতে চান না এবং ওই পরিস্থিতিতে নিজেকে নিরাপদ মনে করছেন না। কিন্তু তার উদ্বেগকে গুরুত্ব না দিয়ে উল্টো তাকে নিয়ে হাসাহাসি ও ব্যঙ্গ করা হয়। এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘জোর করে গাড়িতে বসিয়ে গ্রাউন্ডে এনে ছেড়ে দেয়, দর্শকদের সামনে নামিয়ে দেয়। আমি চিৎকার করছিলাম যে আমি এই অবস্থায় ভেতরে যেতে পারব না। নিরাপদ নয়। এই বাচ্চাগুলো সেটা শুনে হেসেছে। খুবই জঘন্য ম্যানেজমেন্ট। একেবারে চোর এরা। আমাকে একপ্রকার এরা কিডন্যাপ করে নিচ্ছিল।’ আকাঙ্ক্ষা আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় একপর্যায়ে তিনি আয়োজকদের কয়েকজনের গায়ে হাত তুলতে বাধ্য হন বলে দাবি করেছেন। তার ভাষ্য, এরপর তারা চুপ হয়ে যান। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, আকাঙ্ক্ষা চৌধুরী রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা এক্স ৬’-এর প্রতিযোগী হিসেবে পরিচিতি পান। এ ছাড়া ‘লকআপ’ সিজন ২-এও প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন তিনি। আরটিভি/ এসকেডি
ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী আকাঙ্ক্ষা চৌধুরী
১৬ বছর আগের ঘটনায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত
২০১০ সালের একটি পুরোনো মৃত্যুর মামলায় বলিউডের ড্রামা কুইন খ্যাত রাখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা (NBW) জারি করেছে উত্তর প্রদেশের ঝাঁসি আদালত। দীর্ঘ ১৬ বছর আগের এক বিতর্কিত ঘটনায় তার বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হলো। ২০১০ সালের ঘটনা। ঝাঁসির প্রেমনগর এলাকার বাসিন্দা লক্ষ্মণ নামের এক যুবক তার স্ত্রীর সঙ্গে পারিবারিক বিবাদের জেরে রাখি সাওয়ান্তের সঞ্চালনায় একটি জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন। অভিযোগ ওঠে, ওই শো-এর মঞ্চেই রাখি লক্ষ্মণের বিরুদ্ধে অত্যন্ত অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য করেন। অনুষ্ঠানটি সম্প্রচারের পর ভয়ংকর মানসিক অবসাদ ও সামাজিক হেনস্তার শিকার হন ওই যুবক। মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ে সে বছরই তিনি মারা যান লক্ষ্মণ। লক্ষ্মণের মৃত্যুর পর রাখিসহ চারজনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনায় মামলা করেন ওই যুবকের মা। পরে আত্মহত্যার প্ররোচনার পাশাপাশি অপরাধমূলক ষড়যন্ত্র এবং ইচ্ছাকৃতভাবে অপমান করার ধারাও যুক্ত করে মামলা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও চার্জশিট দাখিলের পর অবশেষে আদালত এই পরোয়ানা জারি করেছেন। ঝাঁসির জেলা সরকারি আইনজীবী মৃদুলকান্ত শ্রীবাস্তব জানিয়েছেন, মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে খুব দ্রুত রাখি সাওয়ান্তকে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করতে হবে। ১৬ বছর আগের এই মর্মান্তিক ঘটনার জেরে এখন এই অভিনেত্রীর মাথার ওপর গ্রেপ্তারির খাঁড়া ঝুলছে। সূত্র: টাইমস এন্টারটেইনমেন্ট আরটিভি/এসআর
১৬ বছর আগের ঘটনায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত
আরও পড়ুন
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি
‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী
২৫ বছর পর মঞ্চে ফিরছেন নওয়াজুদ্দীন সিদ্দিকী
বিষাক্ত পোকার কামড়ে হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা