ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী আকাঙ্ক্ষা চৌধুরী

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পিএম
ছবি: সংগৃহীত।

নবরাত্রি উপলক্ষে ভারতের পুনেতে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখে পড়েছেন অভিনেত্রী আকাঙ্ক্ষা চৌধুরী। অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে চরম অব্যবস্থাপনা, নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতা এবং তার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন তিনি। এমনকি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করলেও আয়োজকদের কয়েকজন তাকে নিয়ে হাসাহাসি করেছেন বলে দাবি করেছেন অভিনেত্রী। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করারও ঘোষণা দিয়েছেন তিনি।

আকাঙ্ক্ষার অভিযোগ, অনুষ্ঠানের প্রচারে তার ছবি ব্যবহার করা হলেও সেখানে তার উপস্থিতি নিশ্চিত করার ক্ষেত্রে আয়োজকদের যথাযথ প্রস্তুতি ছিল না। অনুষ্ঠানস্থলে যাওয়ার জন্য নির্ধারিত সময়েও তাকে নিতে আসেননি কেউ। রাত সাড়ে ১০টা পর্যন্ত তার পিকআপের ব্যবস্থা করা হয়নি, অথচ ওই সময়ের মধ্যেই অনুষ্ঠান শেষ হওয়ার কথা ছিল।

অভিনেত্রী জানান, অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা তিনজনের সঙ্গে তিনি যোগাযোগ করেছিলেন। তাদের প্রত্যেকের বয়স ছিল মাত্র ১৮ বছর বলে দাবি করেন তিনি। তাদের অপরিপক্বতা ও পরিকল্পনার অভাবের কারণেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে বলে অভিযোগ আকাঙ্ক্ষার।

পরিস্থিতি সামাল দিতে একপর্যায়ে আয়োজকরা লোক পাঠালেও এরপরও সমস্যার সমাধান হয়নি। আকাঙ্ক্ষার দাবি, তার ইচ্ছার বিরুদ্ধে একটি গাড়িতে উঠতে বলা হয় এবং পুনের পেডকর গ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়। পরে মঞ্চের কাছাকাছি দর্শকদের সামনে তাকে নামিয়ে দেওয়া হয়। এ সময় সেখানে উপস্থিত দর্শকদের ভিড় সামলানোর মতো পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছিল না বলে অভিযোগ করেন তিনি।

আকাঙ্ক্ষার ভাষ্য, তিনি বারবার আয়োজকদের জানিয়েছেন, নিজের দলকে ছাড়া অনুষ্ঠানে যেতে চান না এবং ওই পরিস্থিতিতে নিজেকে নিরাপদ মনে করছেন না। কিন্তু তার উদ্বেগকে গুরুত্ব না দিয়ে উল্টো তাকে নিয়ে হাসাহাসি ও ব্যঙ্গ করা হয়।

এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘জোর করে গাড়িতে বসিয়ে গ্রাউন্ডে এনে ছেড়ে দেয়, দর্শকদের সামনে নামিয়ে দেয়। আমি চিৎকার করছিলাম যে আমি এই অবস্থায় ভেতরে যেতে পারব না। নিরাপদ নয়। এই বাচ্চাগুলো সেটা শুনে হেসেছে। খুবই জঘন্য ম্যানেজমেন্ট। একেবারে চোর এরা। আমাকে একপ্রকার এরা কিডন্যাপ করে নিচ্ছিল।’

আকাঙ্ক্ষা আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় একপর্যায়ে তিনি আয়োজকদের কয়েকজনের গায়ে হাত তুলতে বাধ্য হন বলে দাবি করেছেন। তার ভাষ্য, এরপর তারা চুপ হয়ে যান। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, আকাঙ্ক্ষা চৌধুরী রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা এক্স ৬’-এর প্রতিযোগী হিসেবে পরিচিতি পান। এ ছাড়া ‘লকআপ’ সিজন ২-এও প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন তিনি।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১৬ বছর আগের ঘটনায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত
২০১০ সালের একটি পুরোনো মৃত্যুর মামলায় বলিউডের ড্রামা কুইন খ্যাত রাখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা (NBW) জারি করেছে উত্তর প্রদেশের ঝাঁসি আদালত। দীর্ঘ ১৬ বছর আগের এক বিতর্কিত ঘটনায় তার বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হলো। ২০১০ সালের ঘটনা। ঝাঁসির প্রেমনগর এলাকার বাসিন্দা লক্ষ্মণ নামের এক যুবক তার স্ত্রীর সঙ্গে পারিবারিক বিবাদের জেরে রাখি সাওয়ান্তের সঞ্চালনায় একটি জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন। অভিযোগ ওঠে, ওই শো-এর মঞ্চেই রাখি লক্ষ্মণের বিরুদ্ধে অত্যন্ত অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য করেন। অনুষ্ঠানটি সম্প্রচারের পর ভয়ংকর মানসিক অবসাদ ও সামাজিক হেনস্তার শিকার হন ওই যুবক। মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ে সে বছরই তিনি মারা যান লক্ষ্মণ। লক্ষ্মণের মৃত্যুর পর রাখিসহ চারজনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনায় মামলা করেন ওই যুবকের মা। পরে আত্মহত্যার প্ররোচনার পাশাপাশি অপরাধমূলক ষড়যন্ত্র এবং ইচ্ছাকৃতভাবে অপমান করার ধারাও যুক্ত করে মামলা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও চার্জশিট দাখিলের পর অবশেষে আদালত এই পরোয়ানা জারি করেছেন। ঝাঁসির জেলা সরকারি আইনজীবী মৃদুলকান্ত শ্রীবাস্তব জানিয়েছেন, মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে খুব দ্রুত রাখি সাওয়ান্তকে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করতে হবে। ১৬ বছর আগের এই মর্মান্তিক ঘটনার জেরে এখন এই অভিনেত্রীর মাথার ওপর গ্রেপ্তারির খাঁড়া ঝুলছে। সূত্র: টাইমস এন্টারটেইনমেন্ট আরটিভি/এসআর
১৬ বছর আগের ঘটনায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত
প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত
রজনীকান্ত অভিনীত নতুন সিনেমা ‘জেলার ২’ মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১২৫ কোটি রুপির বেশি আয় করেছে। তবে দুর্দান্ত সূচনা সত্ত্বেও ভারতের বাজারে অভিনেতার আগের ছবি ‘কুলি’র উদ্বোধনী দিনের আয়ের রেকর্ড ভাঙতে পারেনি সিনেমাটি।
প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত
৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৪০০টি পরিবারের এক বছরের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর খরচ বহনের উদ্যোগ নিয়েছেন।
৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট পাওয়ার পর অস্ত্রোপচার করাতে হয়েছিল বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচাকে। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয় তাকে।
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
সুপারস্টার আমির খানের ভাগ্নে ইমরান খানকে  ঘিরে এখন বিনোদন দুনিয়ায় ও রাজনৈতিক মহলে বইছে আলোচনার ঝড়।
অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
আরও পড়ুন
দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
মার্কিন নাগরিক সেজে ভোট দেওয়ায় যুক্তরাষ্ট্রে ভারতীয় গ্রেপ্তার
ভারতে পুলিশের চেকপোস্ট ভেঙে মন্দিরের ১২ ভক্তকে পিষে মারল ট্রাক
১৬ বছর আগের ঘটনায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত