ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

অমিত হাসানের সঙ্গে শাবনূরের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০২:৩৮ পিএম

নব্বইয়ের দশক ঢাকাই সিনেমার ইতিহাসে পরিচিত মুখ ছিলেন শাবনূর। কোটি মানুষের হৃদয়ের নায়িকা তিনি। বেশ কয়েক বছর ধরে অভিনয় থেকে দূরে সরে আছেন এই অভিনেত্রী। তারপরেও জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি তার।

গত বছরের এপ্রিলে সিডনি থেকে ঢাকায় এসেছিলেন চিত্রনায়িকা শাবনূর। ঢাকায় ছিলেন মাত্র ৮ ঘণ্টা। অসুস্থ মাকে সঙ্গে নিয়েই আবার উড়াল দেন অস্ট্রেলিয়ার উদ্দেশে। তখন জানিয়েছিলেন, বছর শেষে ঢাকায় ফিরবেন।

বাংলাদেশে না এসে তার যাত্রার গন্তব্য বদলে যায় যুক্তরাষ্ট্রে। সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা ছিল তার একমাত্র সন্তান আইজান নেহানের।
শাবনূর ছেলেকে জিজ্ঞেস করেছিলেন, সে আমেরিকা যেতে চায় কি না। সঙ্গে সঙ্গে আইজানের উত্তর ছিল—হ্যাঁ। সেই ‘হ্যাঁ’-এর জন্যই যেন ভ্রমণ নিয়ে নতুন করে পরিকল্পনা করেন শাবনূর।

যুক্তরাষ্ট্রে গিয়ে শাবনূর বেশ ঘুরে-ফিরে বেড়াচ্ছেন। কদিন আগে দেখা গেল মৌসুমীর সঙ্গে। এবার দেখা গেল, অমিত হাসান, কাজী মারুফ, মাহিয়া মাহিদের সঙ্গে।

সামাজিক মাধ্যমে কাজী মারুফ একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে গান বাজছে- একদিকে পৃথিবী, আরেকদিকে তুমি যদি চাও... সেই গানের সঙ্গে নাচছেন অমিত হাসান ও শাবনূর। আয়োজনের অংশবিশেষ নিজের সোশ্যাল হ্যান্ডলে লাইভও করেছেন কাজী মারুফ।

রোববার (১৮ জানুয়ারি) চিত্রনায়ক কাজী মারুফের বাসায় একটি ঘরোয়া আয়োজন ছিল এটি। সেখানে শাবনূরকে অমিত হাসানের সঙ্গে গাইতেও দেখা যায়।

একটি গানে অমিত হাসানের সঙ্গে দ্বৈতভাবে গেয়ে শোনান।ভিডিওগুলো সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে শাবনূরের দেখা হয়েছে দেশীয় চলচ্চিত্রের অনেক পরিচিত মুখের সঙ্গে। সমসাময়িক অভিনয়শিল্পীদের মধ্যে মৌসুমী, অমিত হাসান, কাজী মারুফের সঙ্গে আড্ডা দিয়েছেন।

এছাড়া মামুন ইমন, রেসিসহ আরও কয়েকজনের সঙ্গে দেখা হয়েছে তার। একসঙ্গে সময় কাটাচ্ছেন, পুরনো দিনের গল্প করছেন, স্মৃতিচারণায় মেতেছেন।

আরটিভি/এএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
দেশের চলচ্চিত্রশিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং দর্শক ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
মন্ত্রীর মর্যাদা পেলেন পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’
সিনেমার পর্দায় তিনি ছিলেন ‘মিনিস্টার ফাটাকেষ্ট’। ২০০৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পায়। প্রতিবাদী ও দাপুটে চরিত্রে মিঠুন চক্রবর্তীকে ভালোবাসায় ভাসিয়েছিলেন দুই বাংলার দর্শক।
মন্ত্রীর মর্যাদা পেলেন পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’
নীলের আবেশে জয়া আহসানের নতুন ছবি
বয়সের কাঁটা এগিয়ে চললেও চেহারায় তার ছাপ যেন একেবারেই নেই। বরং সময়ের সঙ্গে যেন আরও তরুণী হয়ে উঠছেন অভিনেত্রী জয়া আহসান।
নীলের আবেশে জয়া আহসানের নতুন ছবি
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’
নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় ও কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র নতুন সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’তে অভিনয়ের পর চলতি মাসেই প্রেক্ষাগৃহে আসছে চিত্রনায়িকা মৌ খানের আরও একটি সিনেমা।
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’
কৃষকের দুঃখে পাশে দাঁড়ানো নানার অজানা মানবিক গল্প
বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভারতের গোয়ার ডোনা পাওলায় নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন জনপ্রিয় এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
কৃষকের দুঃখে পাশে দাঁড়ানো নানার অজানা মানবিক গল্প
আরও পড়ুন
সালমান শাহর জন্মদিনে শাবনূরের আবেগঘন পোস্ট
সিডনিতে একই ফ্রেমে তাসকিন-শাবনূর, ঘটনা কী
শাবনূরকে বিয়ে করা প্রসঙ্গে যা বলেছিলেন সালমান শাহর বাবা
বিমানে মেয়ে দেখে চমকে গেলেন বাবা, এরপর যা ঘটল