ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

সুখবর দিলেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৯:৩৬ এএম
ছবি: সংগৃহীত

সাময়িক বিরতি পেরিয়ে নতুন কয়েকটি সিনেমার প্রস্তুতি হিসেবে ওজন কমিয়ে নতুন লুকে হাজির হয়েছেন ঢালিউড কুইন’খ্যাত জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। নিজেকে পরিবর্তন করে এরই মধ্যে দর্শকমহলে নজর করেছেন এই নায়িকা।

কিছুদিন আগে নতুন সিনেমার ঘোষণা দিয়ে পর্দায় ফেরার কথা জানান দেন তিনি। এরই মধ্যে আব্দুন নূর সজলের সঙ্গে জুটি হয়ে ‘দুর্বার’ নামে একটি থ্রিলার সিনেমার শুটিং শুরু করেছেন অপু।এবার দিলেন আরও এক নতুন খবর। ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হতে যাচ্ছে তিনি।

প্রথমবারের মতো তিনি অভিনয় করতে যাচ্ছেন একটি ওয়েব ফিল্মে। থ্রিলার ঘরানার এই ওয়েব ফিল্মটির নাম ‘শিকার’। এটি পরিচালনা করবেন ‘জ্বীন ৩’-এর নির্মাতা কামরুজ্জামান রোমান।

পরিচালক জানিয়েছেন, এটি থ্রিলার ঘরানার একটি ওয়েব ফিল্ম। ইতিমধ্যে তার সঙ্গে চুক্তি স্বাক্ষরও সম্পন্ন হয়েছে ।

জানা গেছে, এই ওয়েব ফিল্মে অপু বিশ্বাসের বিপরীতে দেখা যাবে পলাশ নামের এক নবাগত অভিনয়শিল্পীকে। সব কিছু ঠিক থাকলে আগামী মার্চে নেপালে শুরু হবে শুটিং।

পরিচালক জানান, পুরো টিম নিয়ে ৮ মার্চ নেপালের উদ্দেশে রওনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

‘শিকার’ ওয়েব ফিল্মে অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করবেন বড়দা মিঠু, ইমরান হাসোসহ আরো অনেকে। শুটিং শেষ হলে ঈদের পর দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব ফিল্মটি মুক্তি দেওয়ার কথা রয়েছে।

আরটিভি/এএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা মামুনুর রশীদ। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ
জনসমক্ষে বেশি থাকা অস্বস্তিতে ফেলে নিত্যা মেননকে!
দক্ষিণী সিনেমার অত্যন্ত মেধাবী ও জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী নিত্যা মেনন। ‘ওকে কানমানি’ কিংবা ‘তিরুচিত্রাম্বালাম’-এর মতো সিনেমাতে যার প্রাণবন্ত অভিনয় কোটি দর্শককে মুগ্ধ করে, পর্দার বাইরে সেই মানুষটিই কিনা ক্যামেরা আর মানুষের অতিরিক্ত নজরদারিতে ভীষণ অস্বস্তি বোধ করেন।
জনসমক্ষে বেশি থাকা অস্বস্তিতে ফেলে নিত্যা মেননকে!
ধামরাইয়ের মাটিতে শেষ ঠিকানা হলো অভিনেতা সোহেল খানের
মঞ্চ ও পর্দায় নানা চরিত্রে অভিনয় করেছেন। কখনো গ্রামীণ মানুষের জীবন, কখনো তাদের আঞ্চলিক ভাষা ও সংস্কৃতি ফুটিয়ে তুলেছেন অভিনয়ে। বাস্তব জীবনেও ছিলেন তেমনই সহজ-সরল। গ্রামের মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতেন, সামাজিক কাজে এগিয়ে আসতেন সবার আগে। সেই মানুষটি এখন শায়িত গ্রামের কবরস্থানে। অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ঢাকার ধামরাই উপজেলার রাজাপুর গ্রামে। তিনি ধামরাই উপজেলার রাজাপুর গ্রামের মৃত আতাউর রহমান খানের ছেলে।
ধামরাইয়ের মাটিতে শেষ ঠিকানা হলো অভিনেতা সোহেল খানের
দাফনের জন্য ধামরাইয়ে নেওয়া হচ্ছে সোহেল খানের মরদেহ
জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মরদেহ ঢাকার ধামরাইয়ে নিয়ে যাওয়া হচ্ছে। উপজেলার রাজাপুরে অভিনেতার গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হবে।
দাফনের জন্য ধামরাইয়ে নেওয়া হচ্ছে সোহেল খানের মরদেহ
হাতের রুদ্রাক্ষের মালার রহস্য জানালেন সাই পল্লবী
দীর্ঘদিন ধরেই হাতের একটি মালা নিয়ে ভক্তদের কৌতূহলের কেন্দ্রে রয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। সংবাদ সম্মেলন, সাক্ষাৎকার কিংবা বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই তার হাতে দেখা যায় মালাটি।
হাতের রুদ্রাক্ষের মালার রহস্য জানালেন সাই পল্লবী
আরও পড়ুন
অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, যা বললেন অভিনেত্রী
হত্যা মামলায় ‘শিকারী’ সিনেমার নায়ক গ্রেপ্তার
নেপালে অপু বিশ্বাস ও মুর্তজা পলাশের সিনেমা ‘শিকার’-এর মহরত
নেপালে ভয় পেলেন অপু বিশ্বাস, ঘটনা কি