ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

শাকিবের বাবা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০১:১২ পিএম
ছবি: সংগৃহীত

ফের মা হতে চলেছেন নায়িকা শবনম বুবলী।গত কয়েকদিন ধরেই এমন গুঞ্জন ঘিরে সরগরম নেটদুনিয়া। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই আলোচনা স্বাভাবিকভাবেই নিয়ে এসেছে মেগাস্টার শাকিব খানের নাম। ভক্তদের কৌতূহল, জল্পনা আর নানা মন্তব্যে বিষয়টি এখন বিনোদন অঙ্গনের আলোচনার কেন্দ্রে।

এবার সেই গুঞ্জন পৌঁছাল শাকিব খানের প্রাক্তন স্ত্রী, নায়িকা অপু বিশ্বাসের কানে। তবে কথাটি শুনে যেন বেশ অবাকই হলেন তিনি।

প্রতিক্রিয়ায় অপু বিশ্বাস বলেন, আচ্ছা, তাই নাকি। আমি তো জানিই না। আপনারাই তো সব জায়গায় যান, আপনারাই আমাকে একটু বলেন না?

এরপর অপু জানান, নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকেন তিনি। তাই সোশ্যাল মিডিয়াতে কি চলছে, কোন গুঞ্জন রতেছে এসব তার দেখার সময় নেই একেবারেই। নিজের কাজ নিয়েই তার সব ব্যস্ততা। অপু বলেন, আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন। কাজের চাপের কারণে এখন অনলাইন দুনিয়া থেকে একটু দূরেই থাকি। সেখানে কী চলছে, সত্যি বলতে আমার তেমন খোঁজই নেই।

অপু বিশ্বাস নতুন দুই সিনেমায এবং একটি ওয়েব ফিন্মে যুক্ত হয়েছেন। প্রথমটি কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’,এতে তার নায়ক আবদুন নূর সজল। দ্বিতীয়টি হচ্ছে ‘সিক্রেট। এছাড়া ওয়েব ফিল্ম ‘শিকার’-এ অভিনয় করতে যাচ্ছেন ঢালিউড কুইন। ওয়েব ফিল্মটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান।

অন্যদিকে, এর আগে গুঞ্জন প্রসঙ্গে শবনম বুবলী নিজেও বিরক্তি প্রকাশ করেছেন। আজেবাজে ভিডিও বানিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে তিনি সাইবার ক্রাইম বিভাগের সহযোগিতা চেয়েছেন বলেও জানা গেছে।

প্রসঙ্গত, ২০০৮ সালে গোপনে বিয়ে করেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। দীর্ঘ আট বছর পর ২০১৬ সালে তাদের সংসারে আসে একমাত্র সন্তান আব্রাম খান জয়। ২০১৭ সালে হঠাৎ করেই বিয়ের বিষয়টি প্রকাশ্যে এলে ব্যাপক আলোচনার জন্ম দেয় তা। পরের বছরই, ২০১৮ সালে এই তারকা দম্পতির বিচ্ছেদ ঘটে। আর সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়েই প্রেমের সূচনা হয় শাকিব-বুবলীর। এরপর বিয়ে আর তাদের সন্তান শেহজাদ খান বীরের জন্ম। অপুর মতো বুবলীও বিয়ে গোপন রেখেছিলেন। এরপর হঠাৎ করেই তাদের বিয়ে এবং সন্তানের বিষয়টি সামনে আসে বলে আলোচনা হয়।

আরটিভি/এএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
দেশের চলচ্চিত্রশিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং দর্শক ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
মন্ত্রীর মর্যাদা পেলেন পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’
সিনেমার পর্দায় তিনি ছিলেন ‘মিনিস্টার ফাটাকেষ্ট’। ২০০৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পায়। প্রতিবাদী ও দাপুটে চরিত্রে মিঠুন চক্রবর্তীকে ভালোবাসায় ভাসিয়েছিলেন দুই বাংলার দর্শক।
মন্ত্রীর মর্যাদা পেলেন পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’
নীলের আবেশে জয়া আহসানের নতুন ছবি
বয়সের কাঁটা এগিয়ে চললেও চেহারায় তার ছাপ যেন একেবারেই নেই। বরং সময়ের সঙ্গে যেন আরও তরুণী হয়ে উঠছেন অভিনেত্রী জয়া আহসান।
নীলের আবেশে জয়া আহসানের নতুন ছবি
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’
নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় ও কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র নতুন সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’তে অভিনয়ের পর চলতি মাসেই প্রেক্ষাগৃহে আসছে চিত্রনায়িকা মৌ খানের আরও একটি সিনেমা।
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’
কৃষকের দুঃখে পাশে দাঁড়ানো নানার অজানা মানবিক গল্প
বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভারতের গোয়ার ডোনা পাওলায় নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন জনপ্রিয় এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
কৃষকের দুঃখে পাশে দাঁড়ানো নানার অজানা মানবিক গল্প
আরও পড়ুন
হত্যা মামলায় ‘শিকারী’ সিনেমার নায়ক গ্রেপ্তার
অবশেষে কন্যা সন্তানের নাম জানালেন বুবলী
\'অল্প বয়সে বিয়েই জীবনের বড় ভুল\'
এসি নষ্ট, শাকিবের ‘প্রিন্স’ দেখতে আসা দর্শকদের টাকা ফেরত