
বাবা হলেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী মেহের আয়াত জেরিন। সামাজিকমাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন গায়ক।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ইমরান লেখেন, প্রথম বারের মতো বাবা হলাম। আল্লাহ আমাকে একটি সুন্দর সুস্থ কন্যাসন্তান উপহার দিয়েছেন।
এরপর লেখেন, আমাদের ছোট্ট মেয়ের আগমন আমাদের জীবনকে আরও রঙিন করে দেবে ইনশাআল্লাহ । সবাই দোয়া করবেন আমার স্ত্রী ও মেয়ের জন্য, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন।
২০২৩ সালের ২৪ মে বিয়ের পিঁড়িতে বসেন ইমরান। বিয়ের আড়াই বছরের মাথায় বাবা হলেন গায়ক।
সামাজিকমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়তেই সহকর্মী শুভানুধ্যায়ীরা অভিনন্দন জানাচ্ছেন তাকে।
আরটিভি/এএ




