গায়িকাকে নগ্ন ভিডিও দেখিয়ে হেনস্তা ও হত্যার হুমকি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ০৪:১৫ পিএম


গায়িকাকে নগ্ন ভিডিও দেখিয়ে হেনস্তা ও হত্যার হুমকি
ছবি: সংগৃহীত

সম্প্রতি সাইবার আক্রমণের শিকার হয়েছেন দক্ষিণী চলচ্চিত্র জগতে পরিচিত মুখ, সংগীতশিল্পী ও রেডিও জকি চিন্ময়ী শ্রীপদা। এক অজ্ঞাতপরিচয় অ্যাকাউন্ট থেকে তাকে নগ্ন ছবি এবং সন্তানদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

বিজ্ঞাপন

সম্প্রতি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক পোস্টে গায়িকা জানিয়েছেন, নেটিজেনদের একাংশ তার ইনবক্সে অকথ্য ভাষায় গালিগালাজ এবং দুই সন্তানকে হত্যার হুমকি দিয়েছে। সাইবার আক্রমণে বিষয়ে ইতোমধ্যে পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন বলে জানিয়েছেন।  

জানা গেছে, তার স্বামী, অভিনেতা ও পরিচালক রাহুল রবীন্দ্রনের একটি মন্তব্যের জেরে হেনস্তা ও হুমকির ঘটনার সূত্রপাত। সম্প্রতি রাহুলের আসন্ন ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’-এর প্রচারের সময় মঙ্গলসূত্র প্রথা নিয়ে নিজের মতামত প্রকাশ করেন। তিনি বলেন, ‘মঙ্গলসূত্র পরিধান করা ব্যক্তিগত পছন্দের বিষয় হওয়া উচিত এবং সমাজে মহিলাদের জন্য যেমন এই ধরনের প্রতীক রয়েছে, পুরুষদের জন্য তেমন কোনো বাধ্যতামূলক প্রতীক নেই।’ রাহুলের এ মন্তব্যের খেসারত দিতে হচ্ছে সংগীতশিল্পী চিন্ময়ীকে। 

বিজ্ঞাপন

২০১৪ সালে অভিনেতা ও পরিচালক রাহুল রবীন্দ্রনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন চিন্ময়ী। তাদের দুই সন্তান রয়েছে। চিন্ময়ী মাত্র ১৬ বছর বয়সে কিংবদন্তি সংগীত পরিচালক এ. আর. রহমানের তামিল চলচ্চিত্রে প্লেব্যাক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। 

২০১৮ সালে মিটু আন্দোলনের সময় গীতিকার বৈরামুথুর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনে নেটিজেনদের চক্ষুশূল হয়ে ওঠেন। এই আন্দোলনের কারণে তিনি ডাবিং অ্যাসোসিয়েশন থেকে নিষিদ্ধ হয়েছিলেন। 

বিজ্ঞাপন

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission