ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় সংগীতশিল্পী 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০১:১৮ পিএম
পপ তারকা ইয়েসন জিমেনেজ। ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দেশটির জনপ্রিয় পপ তারকা ইয়েসন জিমেনেজসহ মোট ছয়জন। আহত হয়েছেন আরও ৫ জন। শনিবার (১০ জানুয়ারি) মধ্য-পূর্বাঞ্চল বোয়াকা প্রদেশের পাইপা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জিমেনেজ ব্যক্তিগত বিমানে করে মেডেলিনে শহরে যাচ্ছিলেন। এ সময় পাইপা শহরে পৌছালে তাদের বহনকারী বিমানটি বিধ্বস্ত হয় এবং আগুনে পুড়ে যায়। জানা গেছে, রোববার (১১ জানুয়ারি) রাতে একটি সংগীতানুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তার।

প্রাথমিক তদন্তে বলা হয়েছে, বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে রানওয়ের শেষ প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনার আগে বিমানটি রানওয়েতে ধীরে ধীরে চলছিল। এ তদন্ত দুর্ঘটনার সঠিক কারণ নিশ্চিত করা হয়নি।

কলম্বিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি ত্রুটির বিষয়েটি আমলে নিয়ে বিমান ও পরিবহণ অধিদপ্তর প্রমাণ সংগ্রহ শুরু করেছে।

ইয়েসন জিমেনেজের মৃত্যুতে দেশটির শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সোশ্যাল মিডিয়ায় ভক্ত ও সহশিল্পীরা শোক প্রকাশ করেছেন।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডেঙ্গুতে আক্রান্ত ‘যাও পাখি বলো তারে’র গায়িকা কৃষ্ণকলি
সারাদেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও। এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কৃষ্ণকলি। চার দিন জ্বরে ভোগার পর গত বৃহস্পতিবার তার ডেঙ্গু শনাক্ত হয়েছে।  বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন গায়িকার মেয়ে অমৃতাঞ্জলি শ্রেষ্ঠশ্বরী।  তিনি বলেন, মা বাসাতেই আছেন। চারদিন ধরে জ্বর থাকার পর বৃহস্পতিবার তার ডেঙ্গু ধরা পড়েছে। শনিবার আরেকটি টেস্ট করা হবে। এতে যদি দেখা যায় প্লাটিলেট অনেক কমে গেছে, তখন হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হবে।’ ২০০৭ সালে ‘সূর্যে বাঁধি বাসা’ অ্যালবামের মাধ্যমে সংগীতজগতে আত্মপ্রকাশ করেন কৃষ্ণকলি। তবে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ সিনেমার ‘যাও পাখি বলো তারে’ গানটি তাকে শ্রোতাদের কাছে বিশেষভাবে পরিচিত করে তোলে। গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়।  এর জন্য চন্দনা মজুমদারের সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন তিনি। দীর্ঘ সংগীতজীবনে একাধিক অ্যালবাম ও মৌলিক গান উপহার দিয়েছেন কৃষ্ণকলি। ‘সূর্যে বাঁধি বাসা’ ছাড়াও তার রয়েছে ‘আলোর পিঠে আঁধার’ ও ‘বুনোফুল’ অ্যালবাম। নিয়মিত নতুন গান প্রকাশ করছেন তিনি, যেগুলো শোনা যাচ্ছে তার ইউটিউব চ্যানেলে। আরটিভি/এসআর
ডেঙ্গুতে আক্রান্ত ‘যাও পাখি বলো তারে’র গায়িকা কৃষ্ণকলি
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু
দেশের জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু দীর্ঘদিন ধরে কিডনি ক্যানসারে আক্রান্ত। প্রায় দুই বছর ধরে মরণব্যাধি এই ক্যানসারের সঙ্গে লড়াই করছেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন এই সংগীতশিল্পীর শারীরিক অবস্থা নিয়ে দেখা দিয়েছে গভীর উদ্বেগ।
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু
সংসার ভাঙার ঘোষণা দিলেন প্রীতম-শাহতাজ
দীর্ঘ ১০ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী শাহতাজ মুনিবারা হাশেম।
সংসার ভাঙার ঘোষণা দিলেন প্রীতম-শাহতাজ
জিলেট স্টেডিয়ামে ‘ফ্রি প্যালেস্টাইন’ টি-শার্ট পরে গান গাইলেন জ্যাক ব্রায়ান
যুক্তরাষ্ট্রের বস্টনের কাছে জিলেট স্টেডিয়ামে ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা টি-শার্ট পরে গান গেয়েছেন মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী জ্যাক ব্রায়ান। শুক্রবার (২ অক্টোবর) রাতে কনসার্টে তার এই পোশাকের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর এনবিসির।
জিলেট স্টেডিয়ামে ‘ফ্রি প্যালেস্টাইন’ টি-শার্ট পরে গান গাইলেন জ্যাক ব্রায়ান
নিজের জন্মদিনে এআই নিয়ে তরুণ মিউজিশিয়ানদের যে বার্তা দিলেন জেমস
আজ ২ অক্টোবর বাংলা ব্যান্ডসংগীতের জনপ্রিয় শিল্পী মাহফুজ আনাম জেমসের জন্মদিন।
নিজের জন্মদিনে এআই নিয়ে তরুণ মিউজিশিয়ানদের যে বার্তা দিলেন জেমস
আরও পড়ুন
ডেঙ্গুতে আক্রান্ত ‘যাও পাখি বলো তারে’র গায়িকা কৃষ্ণকলি
যে কারণে হল বিবাহবিচ্ছেদ, জানালেন প্রীতম-শেহতাজ
বাবা হারালেন কণ্ঠশিল্পী সালমা
মসজিদে গিয়ে বিয়ে করলেন দুই সংগীতশিল্পী