‘দুবাই প্রবাসী’ নাটক দিয়ে নতুনভাবে নিরুর শুরু

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৭ মে ২০২৫ , ০৪:৪১ পিএম


‘দুবাই প্রবাসী’ নাটক দিয়ে নতুনভাবে নিরুর শুরু
ছবি: সংগৃহীত

২০০৮ সালে মঞ্চ নাটক দিয়ে নিরঞ্জন নীরুর অভিনয়ের যাত্রা শুরু। এরপর দেশের স্বনামধন্য পরিচালকদের কয়েকডজন নাটকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি কাজ করেছেন ডজনখানেক বিজ্ঞাপন-চিত্রে। মাঝে গত তিন বছর কোনো নাটকে তাকে দেখা যায়নি তাকে।

এবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় দিয়ে নাটকে ফিরলেন তিনি। নাম ‘দুবাই প্রবাসী’। সেলিমের পরিচালনায় এতে তার সঙ্গে অভিনয় করেছেন পূর্ণিমা বৃষ্টি, অদিতি রহমান জিদনি, ফারুক আহমেদ বাপ্পিসহ আরও অনেকে।

Niru_1748338560

নিরঞ্জন নীরু বলেন, নাটকে মূলত পার্শ্বচরিত্রে অভিনয় করতে গিয়ে আমার খারাপ লাগতো। মনে হতো আরও গুরুত্বপূর্ণ চরিত্রে আমার অভিনয় করা উচিত। তাই যে কাজটা করলে মন খারাপ হতো সেটা বন্ধ করে দিই। ওই সময়টা গ্রামীণ ফোন, বিকাশ, কোমল পানীয় মোজো ও অপ্পো মোবাইলের বিজ্ঞাপনচিত্রে অভিনয় করছি, যা দর্শক পছন্দ করেছে।

তিনি আরও বলেন, বর্তমানে একক নাটকে কেন্দ্রীয় চরিত্র নিয়ে ভাবনা বেশি। তাই একক নাটক দিয়ে নতুন করে অভিনয় শুরু করলাম। ‘দুবাই প্রবাসী’ নাটকের গল্পটা দারুণ। আশাকরি নাটকটি সবার ভালো লাগবে।

তিনি জানান, সম্প্রতি শ্রীমঙ্গলের কয়েকটি লোকেশনে ‘দুবাই প্রবাসী’ নাটকের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। ঈদের দিন ডিজিম্যাক্স টিভি ইউটিউব চ্যানেলে প্রচার হবে নাটকটি।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission