ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

বিদেশি টিভি চ্যানেলে বিজ্ঞাপন, সংকটে দেশি চ্যানেলগুলো (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৯ এএম

বিশ্বের কোনো দেশে বিজ্ঞাপনসহ বিদেশি টেলিভিশন চ্যানেল সম্প্রচারের সুযোগ না থাকলেও, বাংলাদেশে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তা দিব্যি চলছে। বছরের পর বছর এভাবে চললেও তা বন্ধে কার্যকর কোনো উদ্যোগই নিচ্ছে না সরকার। এতে অনেক বহুজাতিক প্রতিষ্ঠান বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে বাংলাদেশের বাজার কব্জায় নিচ্ছে। এভাবে ৩০ থেকে ৪০ শতাংশ বিজ্ঞাপন বিদেশে চলে যাওয়ায় চরম আর্থিক সংকটে ধুঁকছে দেশি চ্যানেলগুলো।

বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেল সম্প্রচার বাংলাদেশে নতুন না হলেও এর ক্ষতিকর প্রভাব দিন দিনই বাড়ছে। অথচ বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেল সম্প্রচার দেশের প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ।

‘ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬’-এ, দেশের দর্শকদের জন্য বিদেশি টেলিভিশন চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করা হয়েছে। আইনটি প্রণয়নের এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও, বাস্তব অবস্থা, ‘কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই’-এর মতো। একটি অসাধুচক্র আইনটিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। যার ভয়ংকর প্রভাব পড়ছে দেশি চ্যানেলগুলোর ওপর।

টেলিভিশন মার্কেটিং অ্যসোসিয়েশনের সেক্রেটারি মোঃ আনিসুর রহমান তারেক বলেন, চ্যানেলগুলোর একমাত্র আয় বিজ্ঞাপনের ওপর নেতিবাচক প্রভাবের কারণেই চরম অর্থ সংকটে পড়েছে দেশি চ্যানেলগুলো।

চ্যানেলগুলোর আর্থিক সংকট কাটাতে সরকারকে কার্যকর ভূমিকা নেয়ার আহ্বান জানালেন গণমাধ্যম সংশ্লিষ্টরা।

এদিকে, বিদেশি বিজ্ঞাপন বন্ধের জন্য মাঝে-মধ্যে দু-একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেই দায়িত্ব শেষ করেছে তথ্য মন্ত্রণালয়। সরকারি তৎপরতা ঢিলেঢালা হওয়ায় অসাধুচক্রও অবৈধভাবে বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানল সম্প্রচার অব্যাহত রেখেছে।

দেশি চ্যানেলগুলোর আর্থিক সুরক্ষা ও কর্মীদের চাকরির নিরাপত্তা দিতে ব্যর্থ হলে, দেশের টেলিভিশন চ্যানেলগুলো অচিরেই মুখ থুবড়ে পড়বে বলে আশঙ্কা খাত সংশ্লিষ্টদের।

পি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খোলামেলা পোশাকে আবারও বিতর্কে মিথিলা
বাংলাদেশের গায়ক অভিনেতা তাহসানকে ছেড়ে ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জিকে গত বছরের ৬ ডিসেম্বর বিয়ে করেন মিথিলা। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকেই নানা সমালোচনা ও কটাক্ষের শিকার হন মিথিলা। বছরের শেষ লগ্নে এসে আবেদনময়ী পোশাক পরে নেটিজেনদের আক্রমণের শিকার হলেন আরেকবার। গত সোমবার (২৮ ডিসেম্বর) দিনগত রাত সোয়া ১টার দিকে মিথিলা তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন। আলোআঁধারি ছবিটিতে দেখা যায়, অন্ধকার কক্ষে একা বিষন্ন মনে বসে আছেন মিথিলা। তার পরনে শাড়ি। জানালার ফাঁক গলে মিথিলার চোখে-মুখে আলো এসে পড়েছে। তার দৃষ্টি অন্য কোথাও।  ছবিটির ক্যাপশন হিসেবে ব্যবহার করেছেন ব্রিটেনের বিখ্যাত ব্যান্ড ‘দ্য বিটলস’এর ‘হোয়াইল মাই গিটার জেন্টলি উইপস’গানের শিরোনাম। বাংলায় যার অর্থ দাঁড়ায়- ‘আমি আপনাদের দিকে তাকিয়ে, যেখানে ভালোবাসা অন্তর্নিহিত/ তখনই আমার গিটার বেজে ওঠে।’ ছবিটি পোস্ট করার ২১ ঘণ্টার মধ্যে রিঅ্যাক্ট পড়েছে ৩৪ হাজারের বেশি। মন্তব্য পড়েছে ২ হাজার ৭০০ এর বেশি। নেটিজেনদের বড় একটি অংশ তার পোশাক নিয়ে যেমন প্রশ্ন তুলেছেনে তেমনি তার চরিত্র নিয়ে কটূক্তি করছেন।  এর আগে গত ২৪ আগস্ট ও ১৮ সেপ্টেম্বর আলাদা আলাদা ছবি পোস্ট করেও নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছিলেন এই অভিনেত্রী। বিতর্ক যেন কিছুতেই তার পিছু ছাড়ছে না মিথিলার। দীর্ঘদিন শ্বশুরবাড়ি কলকাতায় ছিলেন রাফিয়াথ রশীদ মিথিলা। সম্প্রতি ঢাকায় ফিরেছেন। দেশে ফিরেই যুক্ত হন ‘কনট্র্যাক্ট’সিনেমার শুটিংয়ে। এটি যৌথভাবে পরিচালনা করছেন তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। আরও পড়ুন... বউ বানাতে চেয়ে শারীরিক সম্পর্ক, গর্ভপাত ঘটিয়ে বিদায় অভিনেত্রীকে গৃহশিক্ষকের হাতে যৌন হেনস্তার শিকার অভিনেত্রী আবারও বিতর্কে শ্রীলেখা পি
খোলামেলা পোশাকে আবারও বিতর্কে মিথিলা
হাসপাতাল থেকে যা বললেন অভিনেত্রী শ্রুতি
ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শ্রুতি শেঠ। নিজের শরীর বা অসুস্থতাকে কখনো হালকাভাবে না নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শ্রুতি শেঠ নিজের সোশ্যাল হ্যান্ডেলে সম্প্রতি একটি ছবি শেয়ার করেন। তিনি জানান, সম্প্রতি এক জটিল অস্ত্রোপচারের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে। ২০২০ সাল যে এভাবে তাকে এবং তার পরিবারকে এক ঝটকা দিয়ে যাবে শেষ পর্যায়ে এসে, তা ভাবতেও পারেননি তিনি। শ্রুতি শেঠ শরারত থেকে কিউ হোতা হ্যায় প্যার, রিস্তা ডট কম,কমেডি সার্কাস-এর মতো একাধিক ধারাবাহিক এবং টিভি শোয়ে দেখা দিয়েছেন। এছাড়া তারা রাম পাম, রাজনীতি, ফানহা-র মতো একাধিক বেশ কিছু ছবিতে স্ক্রিন শেয়ার করেন তিনি। এম
হাসপাতাল থেকে যা বললেন অভিনেত্রী শ্রুতি
মা হলেন অপি করিম
জনপ্রিয় অভিনেতা অপি করিম কন্যাসন্তানের মা হয়েছেন। সোমবার ঢাকার একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। অপির মা শাহান আরা করিম জানান, সোমবার অস্ত্রোপচারের মাধ্যমে পৃথিবীর আলো দেখে অপির কন্যাসন্তান। সবার কাছে মেয়ে ও নাতনির জন্য দোয়া চেয়েছেন তিনি। করিম চার বছর আগে পারিবারিকভাবে বিয়ে করেন স্থপতি ও পরিচালক এনামুল করিম নির্ঝর এবং অভিনেত্রী অপি। তারা দুজনই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ২০০৪ সালে ‘ব্যাচেলর’ ছবিতে অভিনয়ের জন্য অপি আর নির্ঝর পরিচালিত ‘আহা’ ছবি শ্রেষ্ঠ পরিচালকসহ চারটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। এম
মা হলেন অপি করিম
আরটিভি স্টার অ্যাওয়ার্ড ২০২০ পেলেন যারা (ভিডিও)
বহুল আলোচিত ১০ম আরটিভি স্টার অ্যাওয়ার্ড ২০২০ অনুষ্ঠিত হলো সোমবার (২৮ ডিসেম্বর)। ২০২০ এর ১ জানুয়ারি থেকে-২০২০ এর ২৬ ডিসেম্বর পর্যন্ত আরটিভিতে প্রচারিত নাটক-সিরিয়াল এর ১৮টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের হাতে তুলে দেয়া হয় অ্যাওয়ার্ড। মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন ও দেশপ্রেম ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন শ্রেষ্ঠ রচয়িতা সুমন আনোয়ার, শ্রেষ্ঠ পরিচালক তুহিন হোসেন, শ্রেষ্ঠ কেন্দ্রীয় চরিত্র পুরুষ আফরান নিশো, শ্রেষ্ঠ কেন্দ্রীয় চরিত্র নারী মেহজাবিন চৌধুরী, শ্রেষ্ঠ পার্শ্বচরিত্র পুরুষ হান্নান শেলী, শ্রেষ্ঠ পার্শ্বচরিত্র নারী রাশেদা চৌধুরী। ১ ঘন্টার নাটক ও টেলিফিল্মের ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন শ্রেষ্ঠ রচয়িতা শফিকুর রহমান শান্তনু, শ্রেষ্ঠ পরিচালক সঞ্জয় সমাদ্দার, শ্রেষ্ঠ কেন্দ্রীয় চরিত্র পুরুষ যৌথভাবে জিয়াউল ফারুক অপূর্ব ও আফরান নিশো, শ্রেষ্ঠ কেন্দ্রীয় চরিত্র নারী মেহজাবিন চৌধুরী, শ্রেষ্ঠ পার্শ্বচরিত্র পুরুষ ফখরুল বাশার মাসুম, শ্রেষ্ঠ পার্শ্বচরিত্র নারী শিল্পী সরকার অপু পেয়েছেন ৬টি পুরস্কার। ধারাবাহিক নাটকের ক্যাটাগরিতে শ্রেষ্ঠ রচয়িতা মাসুদ সেজান, শ্রেষ্ঠ পরিচালক মাসুদ সেজান, শ্রেষ্ঠ কেন্দ্রীয় চরিত্র পুরুষ যৌথভাবে জাহিদ হাসান ও নিলয় আলমগীর, শ্রেষ্ঠ কেন্দ্রীয় চরিত্র নারী সালহা খানম নাদিয়া, শ্রেষ্ঠ পার্শ্বচরিত্র পুরুষ মতিউর রহমান, শ্রেষ্ঠ পার্শ্বচরিত্র নারী শামীমা নাজনীন। অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য কিংবদন্তি অভিনেতা মামুনুর রশীদকে আজীবন সম্মাননা দেয়া হয়।  অনুষ্ঠানে  নৃত্য পরিবেশনা করেন সাদিয়া ইসলাম মৌ, তমা মির্জা, আঁচল, দীঘি, নুসরাত ফারিয়া, মেহজাবিন চৌধুরী, তানজিন তিশা প্রমুখ।  এছাড়া রিয়েলিটি শো “বাংলার গায়েন”এর টপ ১৮ জন শিল্পীর কণ্ঠে ছিল কোরাস পরিবেশনা। শাহরিয়ার ইসলামের  প্রযোজনায় অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন অভিনেতা তৌসিফ মাহবুব এবং মারিয়া নূর। এম
আরটিভি স্টার অ্যাওয়ার্ড ২০২০ পেলেন যারা (ভিডিও)
\'আরটিভি দেশের শিল্প সংস্কৃতিকে পৃষ্ঠপোষকতা করে\'
১০ম আরটিভি স্টার অ্যাওয়ার্ড ২০২০ অনুষ্ঠিত হলো। সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওতে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনের মাধ্যমে সারা বছরের কাজের স্বীকৃতি হিসেবে আরটিভি বিভিন্ন ক্যাটাগরিতে শিল্পীদের হাতে পুরস্কার তুলে দিলো। ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত আরটিভিতে প্রচারিত নাটক-সিরিয়ালের ১৮ টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের হাতে তুলে দেয়া হয় অ্যাওয়ার্ড। মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন ও দেশপ্রেম ক্যাটাগরিতে ৬টি পুরস্কার। ১ ঘণ্টার নাটক ও টেলিফিল্মের ক্যাটাগরিতে ৬টি পুরস্কার। ধারাবাহিক নাটকের ক্যাটাগরিতে ৬টি দেয়া হয়। অনুষ্ঠানে আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু বলেন, মুজিব বর্ষের এই প্রান্তে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিজয়ের এই মাসে শ্রদ্ধা জানাচ্ছি মুক্তিযুদ্ধে সকল শহীদ ও তাদের পরিবারের প্রতি। আজকের আয়োজনটি আপনাদের জন্য। দেশ, দেশের মানুষ ও ইতিহাসের প্রতি দায়বদ্ধ থেকেই আরটিভি দেশের শিল্প সংস্কৃতিকে পৃষ্ঠপোষকতা করে। আমরা সব সময় ট্যালেন্টেড ও ক্রিয়েটিভ তরুণদের উৎসাহিত করি। তাদের কাজ করার সুযোগ তৈরি করে দেই। ফলে তরুণদের কাজ করার প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। বিভিন্ন বয়সী ও শ্রেণি পেশার মানুষের পছন্দের কথা বিবেচনা করেই আরটিভি অনুষ্ঠান নির্মাণ করে। সোশ্যাল মিডিয়াতেও আরটিভি ব্যাপক জনপ্রিয়। আরটিভির ফেসবুক পেজে লাইক ১ কোটি ২০ লাখ ছাড়িয়ে গেছে। যা শুধু আপনাদের সমর্থন ও ভালোবাসার জন্য সম্ভব হয়েছে। এম
\'আরটিভি দেশের শিল্প সংস্কৃতিকে পৃষ্ঠপোষকতা করে\'
আরও পড়ুন
বিদেশিদের দিয়ে বিজ্ঞাপন বানালে মোটা অংকের ট্যাক্স: তথ্যমন্ত্রী
বঙ্গবন্ধু কখনোই ভাস্কর্যের পক্ষে ছিলেন না: চরমোনাই পীর
বেড়েছে প্রবাসী আয়, কমেছে বিদেশি বিনিয়োগ
মানব পাচারে বিদেশি দুই এয়ারলাইন্স জড়িত: সিআইডি