
পূর্ব বর্ধমান জেলার পুরুলিয়ায় অবস্থিত পাখি পাহাড় তার নাম শুনলেই মনে হয় শয়েক রঙবেরঙের পাখির মেলা। কিন্তু এখানে পাখির কলকাকলি বা জীবন্ত পাখির দেখা মেলে না। পাহাড়ের গায়ে পাথরের উপর খোদাই করা হয়েছে বিভিন্ন ধরনের পাখির নিপুণ শিল্পকর্ম। এই বিশেষ শিল্পকলার জন্যই পাহাড়ের নাম পাখি পাহাড়।
এই শিল্পকলার পেছনে রয়েছে কলকাতার এক শিল্পীর পরিশ্রম ও দক্ষতা, যিনি কয়েক দশক ধরে জঙ্গলমহলের স্থানীয় মানুষদের সহযোগিতায় পাথরের গায়ে পাখিদের ছবি ফুটিয়ে তুলেছেন। পাখি পাহাড় এখন শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, স্থানীয় নারীদের জন্য এক স্বনির্ভরতার উৎস।
পাহাড়ের আশপাশের কঠিন ভুমিতে চাষাবাদের সুযোগ কম থাকায় এলাকার মহিলারা গাইডের কাজ বেছে নিয়েছেন। পাহাড়ের নানান আকর্ষণ সম্পর্কে পর্যটকদের জানানো থেকে শুরু করে পাহাড়ের আবর্জনা পরিষ্কার করা পর্যন্ত বিভিন্ন কাজ তারা করেন। ৪১ জন নারী গাইড, যাদের মধ্যে ২০ জন মিলে পাহাড়ে একটি ছোট জলখাবারের দোকানও পরিচালনা করেন।
প্রতি পর্যটক থেকে ১০০ টাকা ফি নেওয়া হয়, যা সমিতির মাধ্যমে সমান ভাগে বিতরণ করা হয়। পুরুলিয়া বনবিভাগও এই উদ্যোগকে স্বীকৃতি দিয়ে মহিলাদের প্রশংসা করেছে।
পাখি পাহাড় এখন পর্যটকদের জন্য এক অনন্য গন্তব্যস্থান, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং স্থানীয় নারীদের আত্মনির্ভরতার মেলবন্ধন চোখে পড়ে।
আরটিভি/এসকে




