শুরু হচ্ছে বছরের বিশেষ ৪০ দিন, ‘চিল্লাই কলন’ নিয়ে কাঁপছে বাসিন্দারা

আরটিভি নিউজ

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ , ০৯:৩৩ পিএম


শুরু হচ্ছে বছরের বিশেষ সেই ৪০ দিন, ‘চিল্লাই কলন’ নিয়ে কাঁপছে বাসিন্দারা
ছবি: সংগৃহীত

কাশ্মীরের মানুষকে প্রতি বছর শীতকালে বিশেষ এক সময়ের মুখোমুখি হতে হয়। যাকে তারা ‘চিল্লাই কলন’ নামে পরিচিত। বছরের ৩৬৫ দিনের মধ্যে আলাদা এই ৪০ দিন। যা ২১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩০ জানুয়ারি পর্যন্ত চলে। এই সময়টাকে তারা বিশেষভাবে মনে করে। এই ৪০ দিন শীতের সবচেয়ে কঠোর সময় হিসেবে ধরা হয়। যখন কাশ্মীরের বিভিন্ন অঞ্চল এক ভয়াবহ ঠান্ডার কবলে থাকে।

বিজ্ঞাপন

এই বছরও শুরু হয়ে গেল সেই বিশেষ সময়। গোটা রাজ্য কাঁপছে তীব্র শীতের দাপটে। পাহাড়ি এলাকায় তুষারপাত চলছে, আবার কোথাও তুষারের জন্য অপেক্ষা চলছে। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার রাত থেকেই সমতলে বৃষ্টি এবং পাহাড়ে তুষারপাত শুরু হবে, যা ঠান্ডাকে আরও বাড়িয়ে দেবে।

বরামুলা, বান্দিপোরা এবং কুপওয়াড়ার বাসিন্দাদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ এই এলাকায় প্রচুর তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর তাদের বাড়ির বাইরে অপ্রয়োজনে না যাওয়ার নির্দেশ দিয়েছে।

বিজ্ঞাপন

স্কি পর্যটকদের জন্য বিখ্যাত গুলমার্গে এখনো তুষার না পড়লেও, আবহবিদদের মতে শীঘ্রই সেখানে বরফ পড়ার সম্ভাবনা প্রবল। এর ফলে পর্যটকরা অচিরেই বরফে ঢেকে যাওয়া গুলমার্গ উপভোগ করতে পারবেন।

‘চিল্লাই কলন’ কাশ্মীরের সবচেয়ে কঠিন শীতকালীন সময়। এই সময়ে পারদ অনেক জায়গায় মাইনাসের নিচে নামিয়ে যায় এবং তীব্র ঠান্ডায় সাধারণ জীবনযাত্রাও ব্যাপকভাবে প্রভাবিত হয়। তাই এই ৪০ দিন কাশ্মীরের মানুষের কাছে কেবল শীতের নয়, বরং এক ধরণের বড়ো পরীক্ষা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এই শীতের দাপটে কাশ্মীরবাসী নিজেদের প্রস্তুত করে রেখেছেন। তবে এই ‘চিল্লাই কলন’-এর সময়টি প্রত্যেক বছরই নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission