যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে এক সপ্তাহ ধরে মুক্ত অবস্থায় ঘুরে বেড়ানো একটি পোষা জেব্রা অবশেষে উদ্ধার করা হয়েছে। এড নামের এই জেব্রাটি তার মালিকের কাছ থেকে পালিয়ে টেনেসির আবাসিক এলাকায় এবং ব্যস্ত ইন্টারস্টেট ২৪ মহাসড়ক ধরে দৌড়াতে দেখা যায়, যা স্থানীয় মানুষের মধ্যে কৌতূহল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
রাদারফোর্ড কাউন্টি শেরিফ দপ্তর হেলিকপ্টার টিমের সহায়তায় একটি চারণভূমিতে জেব্রাটির অবস্থান সনাক্ত করে। পরে নিরাপদে হেলিকপ্টারে তুলে তাকে একটি ট্রেলারে নিয়ে যাওয়া হয় এবং সফলভাবে মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, উদ্ধার অভিযানে জেব্রাটির কোনো ধরনের ক্ষতি হয়নি।
আরটিভি/এসকে




