ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

অবিবাহিতদের যেসব কথা রাগিয়ে দেয়

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ১২:২৭ পিএম
কাল্পনিক ছবি

বন্ধুমহলে বিয়ের ধুম, কেউ আবার গুছিয়ে নিয়েছেন সংসার। সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা যায় যুগল ছবি। এমন পরিস্থিতিতে যারা এখনও অবিবাহিত, তাদের প্রায়ই শুনতে হয় নানা প্রশ্ন ও মন্তব্য। নিছক কৌতূহল কিংবা মজার ছলে বলা এসব কথা অনেক সময় বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। এমনকি কাছের মানুষের সঙ্গে সম্পর্কেও দূরত্ব তৈরি হতে পারে।

তোমার বিয়ের বয়স কিন্তু পার হয়ে যাচ্ছে

অবিবাহিতদের সবচেয়ে বেশি শুনতে হয় এমন মন্তব্য। অথচ প্রত্যেক মানুষের জীবনযাপন, পছন্দ ও অগ্রাধিকার আলাদা। কেউ ক্যারিয়ার গুছিয়ে নিতে চান, কেউ মানসিকভাবে প্রস্তুত হওয়ার অপেক্ষায় থাকেন, আবার কেউ মনের মতো জীবনসঙ্গী খুঁজে পান না। বয়সের সঙ্গে বিয়ের সিদ্ধান্তকে জুড়ে দিয়ে এমন মন্তব্য করা সংশ্লিষ্ট ব্যক্তির ওপর অযাচিত মানসিক চাপ তৈরি করতে পারে।

আর কত বাছবিচার করবে?

জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে নিজের পছন্দ ও প্রত্যাশা থাকা স্বাভাবিক। কিন্তু অনেকেই বিষয়টিকে অতিরিক্ত বাছবিচার হিসেবে দেখেন। অথচ সারা জীবন একসঙ্গে কাটানোর জন্য উপযুক্ত মানুষ বেছে নেওয়া ব্যক্তিগত সিদ্ধান্ত। এমন মন্তব্য অবিবাহিত ব্যক্তির আত্মবিশ্বাসে আঘাত করতে পারে এবং তাকে নিজের সিদ্ধান্ত নিয়ে অস্বস্তিতে ফেলতে পারে।

বিয়ে না করলে একা একা বিষণ্ণ হয়ে পড়বে

বিয়ে না করলেই মানুষ একাকী ও অসুখী থাকবে এমন ধারণা সঠিক নয়। আবার বিয়ে করলেই যে জীবনে একাকীত্ব থাকবে না, তারও নিশ্চয়তা নেই। অনেকেই অবিবাহিত জীবনেও পরিবার, বন্ধু ও পছন্দের কাজ নিয়ে পরিপূর্ণ জীবন কাটান। তাই ভবিষ্যৎ নিয়ে নেতিবাচক মন্তব্য না করে বন্ধুর বর্তমান জীবন ও সিদ্ধান্তকে সম্মান জানানো জরুরি।

বিয়ে করো, জীবন অনেকটাই হালকা লাগবে

বিয়ের পর জীবনে নতুন আনন্দ ও অভিজ্ঞতা যুক্ত হতে পারে। তবে এর সঙ্গে বাড়ে দায়িত্ব, পারস্পরিক সমঝোতা ও নানা ধরনের চ্যালেঞ্জও। মানসিক প্রস্তুতি ছাড়া কিংবা অনিচ্ছায় বিয়ের সিদ্ধান্ত নিলে জীবনে জটিলতা তৈরি হতে পারে। তাই বিয়েকে সব সমস্যার সমাধান হিসেবে তুলে ধরা কিংবা কাউকে এ বিষয়ে চাপ দেওয়া উচিত নয়।

তোমার তো কোনো দায়িত্ব নেই, দিন ভালোই কাটছে

অবিবাহিত মানেই দায়িত্বহীন কিংবা দুশ্চিন্তামুক্ত জীবন এমনটা ভাবার সুযোগ নেই। পরিবার, কর্মক্ষেত্র, আর্থিক নিরাপত্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাদেরও নানা চাপ সামলাতে হয়। প্রত্যেকের জীবনের লড়াই আলাদা। তাই কারও বৈবাহিক অবস্থার ভিত্তিতে তার দায়িত্ব বা সমস্যাকে ছোট করে দেখা অনুচিত।

ব্যক্তিগত সিদ্ধান্তে সম্মান জরুরি

একটি নির্দিষ্ট বয়সের পর বিয়ে না করলে অনেকের মধ্যে নানা প্রশ্ন ও অনুমান তৈরি হয়। কখনও বন্ধুদের আড্ডায়, কখনও পারিবারিক অনুষ্ঠানে এসব প্রশ্নের মুখে পড়তে হয় অবিবাহিতদের। কিন্তু ব্যক্তিগত বিষয় নিয়ে বারবার প্রশ্ন করা কিংবা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে।

বিয়ে প্রত্যেক মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত। কখন বিয়ে করবেন, আদৌ করবেন কি না এটি নির্ধারণের অধিকার সংশ্লিষ্ট ব্যক্তিরই। বন্ধুত্বের জায়গা থেকে কাউকে চাপ না দিয়ে তার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন। কারণ, ভালো বন্ধুত্বের পরিচয় খোঁচা দেওয়া কথায় নয়, বরং পারস্পরিক সম্মান, বোঝাপড়া ও মানসিক সমর্থনে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সন্তান হারানোর শোক অন্য প্রাণীদেরও সমান কষ্ট দেয়, সাক্ষী অতল সমুদ্র
সন্তান হারানোর বেদনা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, অন্য প্রাণীরাও কি প্রিয়জনের বিচ্ছেদে শোক অনুভব করে? অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের কাছে সদ্যোজাত শাবককে হারিয়ে এক মা হাম্পব্যাক তিমির আচরণ নতুন করে সামনে এনেছে এই প্রশ্ন।
সন্তান হারানোর শোক অন্য প্রাণীদেরও সমান কষ্ট দেয়, সাক্ষী অতল সমুদ্র
হোম অফিসের কথা বলে সিঙ্গাপুরে, ধরা পড়ে হারালেন চাকরি
হোম অফিসের অনুমতি নিয়ে বাড়ির বদলে সিঙ্গাপুরে বসে কাজ করার অভিযোগে চাকরি হারিয়েছেন অস্ট্রেলিয়ার এক মুদ্রা ব্যবসায়ী।
হোম অফিসের কথা বলে সিঙ্গাপুরে, ধরা পড়ে হারালেন চাকরি
নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরনো ঐতিহাসিক চিঠি
নোবেল পুরস্কারের অফিসিয়াল ফেসবুক পেজে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিশ্বখ্যাত ব্রিটিশ দার্শনিক ও যুক্তিবিদ বার্ট্রান্ড রাসেলের মধ্যকার ১১৪ বছরের পুরনো একটি অত্যন্ত বিরল ও ঐতিহাসিক চিঠি প্রকাশ করা হয়েছে।
নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরনো ঐতিহাসিক চিঠি
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
পানির বাইরে ডাঙায়ও বেঁচে থাকে যেসব মাছ
সাধারণত মাছের বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য। তবে প্রকৃতিতে এমন কিছু মাছ রয়েছে, যারা পানির বাইরে ডাঙায় উঠে চলাফেরা করতে পারে
পানির বাইরে ডাঙায়ও বেঁচে থাকে যেসব মাছ
আরও পড়ুন
এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল
অসহায় মেয়েদের বিয়ের ব্যবস্থা করাই রুবেলের শখ
‘বাপের বাড়িতে চলে যাও’ বললে কি তালাক হয়ে যায়?
বিয়ের চার মাস পর জানলেন ‘স্ত্রী’ একজন পুরুষ