ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সন্তান হারানোর শোক অন্য প্রাণীদেরও সমান কষ্ট দেয়, সাক্ষী অতল সমুদ্র

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ১২:১৮ পিএম
কাল্পনিক ছবি

সন্তান হারানোর বেদনা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, অন্য প্রাণীরাও কি প্রিয়জনের বিচ্ছেদে শোক অনুভব করে? অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের কাছে সদ্যোজাত শাবককে হারিয়ে এক মা হাম্পব্যাক তিমির আচরণ নতুন করে সামনে এনেছে এই প্রশ্ন। প্রায় দুই দিন ধরে শাবকটির কাছাকাছি অবস্থান এবং তাকে বারবার স্পর্শ করার ঘটনা ভাবিয়ে তুলেছে বিজ্ঞানীদের।

ঘটনাটি ২০২৫ সালের ১৭ জুলাইয়ের। অস্ট্রেলিয়ার পাম বিচের কাছের সমুদ্রে প্রথমে দুটি পূর্ণবয়স্ক হাম্পব্যাক তিমিকে দেখা যায়। কিছুক্ষণ পর একটি তিমি শাবকের জন্ম হয়। তবে জন্মের পর শাবকটির শরীরে নড়াচড়া কিংবা শ্বাসপ্রশ্বাসের কোনো লক্ষণ দেখা যায়নি। একপর্যায়ে শাবকটি সমুদ্রের পানিতে তলিয়ে যায়।

এরপরই নজরে আসে মা তিমির অস্বাভাবিক আচরণ। শাবকটিকে ছেড়ে দূরে সরে না গিয়ে বারবার সমুদ্রের গভীরে ডুব দিচ্ছিল মা তিমিটি। কখনো মাথা দিয়ে, কখনো বুকের লম্বা পাখনা দিয়ে প্রাণহীন শাবকটিকে স্পর্শ করছিল। এমনকি শাবকের চোখের কাছাকাছি নিজের চোখ রেখে কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে থাকার দৃশ্যও পর্যবেক্ষণ করেন গবেষকেরা।

গবেষকদের ক্যামেরায় ধরা পড়ে এই বিরল মুহূর্তগুলো। প্রায় দুই ঘণ্টার পর্যবেক্ষণে মা তিমির এমন আচরণ নথিবদ্ধ করা হয়। পরবর্তী দুই দিনও ওই এলাকায় দুটি বড় তিমির উপস্থিতির খবর পাওয়া যায়। গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত গবেষকদের পর্যবেক্ষণ নিয়ে প্রকাশিত গবেষণাপত্রটি জায়গা করে নেয় ডিসকভার অ্যানিম্যালস সাময়িকীতে।

গবেষকদের মতে, ডলফিনসহ কিছু দাঁতওয়ালা তিমির মধ্যে মৃত শাবককে ঘিরে এ ধরনের আচরণ আগেও দেখা গেছে। তবে হাম্পব্যাক তিমির ক্ষেত্রে এমন ঘটনা তুলনামূলকভাবে বিরল। শাবককে বারবার স্পর্শ করা এবং তার কাছাকাছি অবস্থান করার আচরণ মা ও শাবকের গভীর বন্ধনের ইঙ্গিত দিতে পারে।

তবে গুরুত্বপূর্ণ প্রশ্নটি থেকেই যাচ্ছে মা তিমিটি কি সত্যিই মানুষের মতো শোক অনুভব করছিল? নাকি শাবকের প্রতি সহজাত যত্নের প্রবৃত্তি থেকেই এমন আচরণ করছিল? পর্যবেক্ষণ থেকে নিশ্চিতভাবে এর উত্তর দেওয়া সম্ভব হয়নি।

প্রাণীদের আবেগ ও শোক নিয়ে গবেষণায় এমন ঘটনা গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে বিবেচিত হয়। তবে কোনো প্রাণীর আচরণকে মানুষের শোকের সঙ্গে পুরোপুরি এক করে দেখার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। মা তিমির এই আচরণ তাই একদিকে যেমন মাতৃত্বের গভীর বন্ধনের সম্ভাব্য ইঙ্গিত দেয়, অন্যদিকে তেমনি প্রাণীদের আবেগ সম্পর্কে বিজ্ঞানের সামনে নতুন প্রশ্নও তুলে ধরে।

অতল সমুদ্রের বুকে ঘটে যাওয়া এই দৃশ্য মনে করিয়ে দেয়, প্রাণিজগতের আবেগ ও আচরণের অনেক কিছুই এখনো মানুষের অজানা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবিবাহিতদের যেসব কথা রাগিয়ে দেয়
বন্ধুমহলে বিয়ের ধুম, কেউ আবার গুছিয়ে নিয়েছেন সংসার। সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা যায় যুগল ছবি। এমন পরিস্থিতিতে যারা এখনও অবিবাহিত, তাদের প্রায়ই শুনতে হয় নানা প্রশ্ন ও মন্তব্য।
অবিবাহিতদের যেসব কথা রাগিয়ে দেয়
হোম অফিসের কথা বলে সিঙ্গাপুরে, ধরা পড়ে হারালেন চাকরি
হোম অফিসের অনুমতি নিয়ে বাড়ির বদলে সিঙ্গাপুরে বসে কাজ করার অভিযোগে চাকরি হারিয়েছেন অস্ট্রেলিয়ার এক মুদ্রা ব্যবসায়ী।
হোম অফিসের কথা বলে সিঙ্গাপুরে, ধরা পড়ে হারালেন চাকরি
নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরনো ঐতিহাসিক চিঠি
নোবেল পুরস্কারের অফিসিয়াল ফেসবুক পেজে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিশ্বখ্যাত ব্রিটিশ দার্শনিক ও যুক্তিবিদ বার্ট্রান্ড রাসেলের মধ্যকার ১১৪ বছরের পুরনো একটি অত্যন্ত বিরল ও ঐতিহাসিক চিঠি প্রকাশ করা হয়েছে।
নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরনো ঐতিহাসিক চিঠি
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
পানির বাইরে ডাঙায়ও বেঁচে থাকে যেসব মাছ
সাধারণত মাছের বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য। তবে প্রকৃতিতে এমন কিছু মাছ রয়েছে, যারা পানির বাইরে ডাঙায় উঠে চলাফেরা করতে পারে
পানির বাইরে ডাঙায়ও বেঁচে থাকে যেসব মাছ
আরও পড়ুন
তিমিরও আছে আঞ্চলিক ভাষা, বলছে নতুন গবেষণা
সমুদ্রের নিচে ৫৩ লক্ষ বছর পুরনো ‘তিমির কবরস্থান’ আবিষ্কার
উৎসবের নামে এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কুয়াকাটায় ভেসে এলো বিশাল মৃত বেলিন তিমি