ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

বিশ্বের প্রবীণতম স্থলচর প্রাণী জোনাথনের বয়স কত? 

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জুন ২০২৬, ১১:২১ পিএম
বিশ্বের প্রবীণতম স্থলচর প্রাণী জোনাথনের বয়স কত? ছবি: সংগৃহীত

পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে, যারা মানুষের গড় আয়ুর তুলনায় অনেক বেশি সময় বেঁচে থাকে। তবে তাদের মধ্যেও ব্যতিক্রম এক নাম ‘জোনাথন’। বিশ্বের সবচেয়ে বেশি বয়সী স্থলচর প্রাণী হিসেবে স্বীকৃত এই বিশালাকার কচ্ছপটির বর্তমান বয়স ১৯৪ বছর।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, জোনাথন একটি সেশেলস জায়ান্ট কচ্ছপ। ধারণা করা হয়, তার জন্ম ১৮৩২ সালের দিকে। ফলে সে ব্রিটেনের ভিক্টোরিয়ান যুগ, লন্ডনের টাওয়ার ব্রিজ এবং প্যারিসের আইফেল টাওয়ার নির্মাণেরও আগের প্রাণী।

জোনাথন বর্তমানে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে বসবাস করছে। বিজ্ঞানসম্মতভাবে তার প্রজাতির নাম ‘আলডাব্রাছেলিস জিগান্টিয়া হলোলিসা’।

বার্ধক্যের কারণে জোনাথনের ঘ্রাণশক্তি অনেকটাই কমে গেছে। তবে স্থানীয় পশুচিকিৎসকদের মতে, তার স্বাস্থ্যের অবস্থা এখনও ভালো এবং খাবারের প্রতিও তার আগ্রহ রয়েছে। বিশেষজ্ঞরা বর্তমানে জোনাথনের ডিএনএ নিয়ে গবেষণা করছেন। তাদের আশা, এই গবেষণা মানুষের দীর্ঘায়ু ও বার্ধক্য-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য উন্মোচনে সহায়তা করতে পারে।

স্থানীয়দের কাছে ‘জোনো’ নামে পরিচিত এই কচ্ছপটি গভর্নরের বাসভবনের বাগানে আরও তিনটি কচ্ছপের সঙ্গে বসবাস করছে। ঘাস খাওয়া, রোদ পোহানো এবং শান্ত পরিবেশে সময় কাটানোই তার প্রিয় কাজ। জন্মদিনে নিরামিষ কেক কেটে উদযাপন করার কারণেও জোনাথন বেশ পরিচিত।

প্রায় দুই শতাব্দী ধরে বেঁচে থাকা জোনাথন শুধু একটি কচ্ছপই নয়, বরং জীবন্ত ইতিহাসের এক অনন্য সাক্ষী।

সূত্র: এনডিটিভি

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রকৃতির জাদুতে ‘বিশ্বের সবচেয়ে শুকনো মরুভূমি’ হয়ে উঠল ছবির মত সুন্দর
বালির ধূধু প্রান্তর, চারদিকে শুধু শুষ্কতা আর প্রাণহীনতা—এটাই চিলির আতাকামা মরুভূমির পরিচিত চিত্র।
প্রকৃতির জাদুতে ‘বিশ্বের সবচেয়ে শুকনো মরুভূমি’ হয়ে উঠল ছবির মত সুন্দর
বিপন্ন কালো রবিনই নিউজিল্যান্ডের ‘বার্ড অব দ্য ইয়ার
এ মাসে রেকর্ডসংখ্যক নিউজিল্যান্ডবাসী ভোট দিতে অংশ নিয়েছেন। তবে এবার ভোট কোনো জাতীয় নির্বাচনকে ঘিরে নয়, বরং দেশটির ‘বার্ড অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা পাখি নির্বাচনের জন্য।
বিপন্ন কালো রবিনই নিউজিল্যান্ডের ‘বার্ড অব দ্য ইয়ার
মন ভালো রাখতে মানুন ৪ সহজ অভ্যাস
মন খারাপ, মানসিক চাপ কিংবা দুশ্চিন্তার সময় নিজেকে ভালো রাখতে সবসময় বড় কোনো পরিবর্তনের প্রয়োজন হয় না। মাত্র ২০ থেকে ৩০ সেকেন্ডের কিছু সহজ অভ্যাসও মানসিক চাপ কমাতে, মনোযোগ বাড়াতে এবং নিজেকে কিছুটা শান্ত রাখতে সহায়ক হতে পারে। এসব ছোট অনুশীলনকে বলা হয় ‘মাইক্রো-প্র্যাকটিস’।
মন ভালো রাখতে মানুন ৪ সহজ অভ্যাস
বিশ্বে ২০২৬: ইথিওপিয়ায় ২০১৯ সাল,এই ক্যালেন্ডারের রহস্য কী?
বিশ্বজুড়ে যখন ২০২৬ সাল চলছে, তখন আফ্রিকার দেশ ইথিওপিয়ায় শুরু হয়েছে ২০১৯ সাল। গত ১১ সেপ্টেম্বর ঐতিহ্যবাহী নববর্ষ উৎসব ‘এনকুতাতাশ’ উদযাপনের মধ্য দিয়ে নতুন বছরে প্রবেশ করেছে দেশটি।
বিশ্বে ২০২৬: ইথিওপিয়ায় ২০১৯ সাল,এই ক্যালেন্ডারের রহস্য কী?
বলিভিয়ার মেঘবনে মিলল ১৪ লাখ বছরের পুরনো খুদে বিড়াল!
দক্ষিণ আমেরিকার বলিভিয়ার ঘন মেঘাচ্ছন্ন বনে সন্ধান মিলেছে নতুন এক প্রজাতির খুদে বুনো বিড়ালের। স্থানীয়ভাবে ‘তিলকায়ো’ নামে পরিচিত এই বিড়ালের বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে Leopardus tilcayo।
বলিভিয়ার মেঘবনে মিলল ১৪ লাখ বছরের পুরনো খুদে বিড়াল!
আরও পড়ুন
তরুণীর খামখেয়ালিতে প্রাণ ‘ওষ্ঠাগত’ কচ্ছপের
অন্তর্বাসে দুই জীবন্ত কচ্ছপ নেওয়ার চেষ্টা, মায়ামি বিমানবন্দরে ধরা নারী
‎ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ ভারতীয় কচ্ছপ জব্দ
মহাবিপন্ন হলুদ পাহাড়ি কচ্ছপ উদ্ধার