ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

হাইতির প্রেসিডেন্ট হত্যায় যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত যাজক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১০:১৪ এএম
হাইতির সাবেক প্রেসিডেন্ট জোভেনেল মোইস (বামে) এবং (ডানে) তাকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত হয়েছেন খ্রিস্ট ধর্মীয় যাজক ক্রিশ্চিয়ান ইমানুয়েল সানন।। ছবি: সংগৃহীত

হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইস হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন দ্বৈত নাগরিকত্বধারী এক যাজক। ফ্লোরিডার বাসিন্দা ৬৮ বছর বয়সী ক্রিশ্চিয়ান ইমানুয়েল সাননকে আটটি অভিযোগেই দোষী ঘোষণা করেছেন মায়ামির একটি আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৮ নভেম্বর) প্রায় আট সপ্তাহের বিচার শেষে এ রায় দেওয়া হয়। ২০২১ সালের ৭ জুলাই নিজ বাড়িতে গুলিতে নিহত হন হাইতির তৎকালীন প্রেসিডেন্ট জোভেনেল মোইস। এ হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ ছিল সাননের বিরুদ্ধে।

মামলার সরকারি আইনজীবীদের দাবি, মোইসকে হত্যা করে নিজেদের পছন্দের ব্যক্তিকে প্রেসিডেন্ট করার পরিকল্পনা করেছিলেন ষড়যন্ত্রকারীরা। এ জন্য প্রায় দুই ডজন বিদেশি ভাড়াটে যোদ্ধাকে অর্থ দেওয়ার ব্যবস্থাও করা হয়েছিল। করোনা মহামারিতে ব্যবসায়িক সহায়তার জন্য যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া অর্থের একটি অংশ এ কাজে ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে।

তবে সানন আদালতে হত্যার পরিকল্পনা সম্পর্কে কিছু জানতেন না বলে দাবি করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট পরিবর্তনের চেষ্টায় যুক্ত থাকা একটি গোষ্ঠীর সঙ্গে তার যোগাযোগ ছিল, তবে হত্যাকাণ্ডের অনেক আগেই তারা অন্য প্রার্থীকে বেছে নিয়েছিল।

সাননের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আগামী ১০ ফেব্রুয়ারি তার সাজা ঘোষণা করা হবে। এদিকে তার আইনজীবী রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন।

উল্লেখ্য, খ্রিস্ট ধর্মে যাজক হলো এমন একজন ব্যক্তি যিনি খ্রিস্ট ধর্মীয় সম্প্রদায়ের আচার-অনুষ্ঠান, উপাসনা বা যজ্ঞ পরিচালনা করেন। সাধারণ অর্থে তাকে পুরোহিত বা ধর্মীয় নেতা বলা হয়।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অক্সফোর্ড ইউনিভার্সিটির নতুন দায়িত্বে জাস্টিন ট্রুডো
কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুক্তরাজ্যের বিখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটিতে একটি নতুন পদ গ্রহণ করেছেন।
অক্সফোর্ড ইউনিভার্সিটির নতুন দায়িত্বে জাস্টিন ট্রুডো
পাসপোর্টের ছবিতে হিজাব পরার অনুমতি দিল কানাডা সরকার 
কানাডার পাসপোর্টের ছবিতে হিজাব, পাগড়ি ও ইহুদিদের ধর্মীয় টুপি পরার অনুমতি দিয়েছে দেশটির সরকার।
পাসপোর্টের ছবিতে হিজাব পরার অনুমতি দিল কানাডা সরকার 
জাতিসংঘে যুক্তরাষ্ট্র-কিউবার তুমুল বাগবিতণ্ডা, ‘এটা আমেরিকা’ বলে চিৎকার
জাতিসংঘের সাধারণ পরিষদে যুক্তরাষ্ট্র ও কিউবার প্রতিনিধিদের মধ্যে তুমুল বাগবিতণ্ডা হয়েছে। 
জাতিসংঘে যুক্তরাষ্ট্র-কিউবার তুমুল বাগবিতণ্ডা, ‘এটা আমেরিকা’ বলে চিৎকার
কিউবায় পরিবর্তন আনতে সিআইএর সঙ্গে কাজের আহ্বান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর
কিউবার কমিউনিস্ট সরকারে পরিবর্তন আনতে দেশটির নাগরিকদের যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সঙ্গে গোপনে কাজ করার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
কিউবায় পরিবর্তন আনতে সিআইএর সঙ্গে কাজের আহ্বান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর
কানাডা ছাড়তে নারাজ আলবার্টার ৭৭ শতাংশ ভোটার
কানাডা থেকে বিচ্ছিন্ন হওয়ার বিপক্ষে রায় দিয়েছেন দেশটির তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টার অধিকাংশ ভোটার।
কানাডা ছাড়তে নারাজ আলবার্টার ৭৭ শতাংশ ভোটার
আরও পড়ুন
এক বছরে ১২০৭ সিনেমা দেখে বিশ্ব রেকর্ড গড়লেন ৬০ বছরের ব্যক্তি 
উজ্জ্বল হলুদ-কমলা রঙের বিরল মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
৯ বছরেই বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম: পিউ রিসার্চ
আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়