ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

খুলনা বিশেষায়িত হাসপাতালে চালু হচ্ছে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ১২:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

খুলনা বিশেষায়িত হাসপাতালেই চালু হচ্ছে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস। সংশ্লিষ্ট সব পক্ষ এ প্রস্তাবে ঐকমত্য প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলামের নেতৃত্বে খুলনা আসা প্রতিনিধি দলকে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়। প্রতিনিধি দলটি হাসপাতালটি ঘুরে দেখেন এবং মন্ত্রণালয়ে দ্রুত প্রতিবেদন প্রদানের আশ্বাস দেন।

বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান। এ সময় খুলনা বিভাগের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও প্রবীণ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, ২০২১ সালে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলেও অস্থায়ী ক্যাম্পাসের অভাবে শিক্ষা ও গবেষণা কার্যক্রম এখনও চালু হয়নি। গত জুন মাসে বিশেষায়িত হাসপাতালে অস্থায়ী ক্যাম্পাস চালুর প্রস্তাব পাঠান উপাচার্য অধ্যাপক ডা. রফিকুস সালেহীন।

প্রস্তাবের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (হাসপাতাল অনুবিভাগ) এ এন এম মঈনুল ইসলাম গতকাল বৃহস্পতিবার খুলনা বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি হাসপাতালের বহির্বিভাগ পরিদর্শন করে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং সেবার মান পর্যবেক্ষণ করেন এবং অস্থায়ী প্রশাসনিক কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য সম্ভাব্য বিভিন্ন অবকাঠামো ও সুযোগ-সুবিধা সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন খুমেবি'র উপাচার্য অধ্যাপক ডা. রফিকুস সালেহীন।

তিনি খুলনা বিশেষায়িত হাসপাতালকে অস্থায়ী ক্যাম্পাস হিসেবে ব্যবহারের পক্ষে বিস্তারিত যুক্তি উপস্থাপন করে বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে স্বাস্থ্যসেবার মান আরও গতিশীল হবে এবং চিকিৎসা শিক্ষা, উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রম উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হবে।

এরপর একই ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক নিয়ে অংশীজনেরা তাদের মতামত তুলে ধরেন।

তারা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং চিকিৎসা শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে ত্বরান্বিত করতে সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেন এবং বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের জন্য অতিরিক্ত সচিবের কাছে অনুরোধ জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), খুলনা বিশেষায়িত হাসপাতালের পরিচালক, খুলনার সিভিল সার্জন, স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আর ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২০
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে একদিনে মারা গেছেন আরও পাঁচজন। এ নিয়ে চলতি বছর মোট ৩২১ জনের মৃত্যু হলো।
409572
‘কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’
বুধবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘বাংলাদেশ ১১তম জাতীয় যুব সম্মেলন অন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার’ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩২৭
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে এক হাজার ৩২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩২৭
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১০৮
চট্টগ্রামে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ১০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১০৮
দেশে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪
দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫৪ জন।
দেশে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪
আরও পড়ুন
সাবেক কাউন্সিলরের বাসায় হঠাৎ ডিবির অভিযান, অতঃপর...
খুলনায় ৬ কেজি আইস উদ্ধার
৫০ অফিসার নিয়োগ দেবে শিশু হাসপাতাল
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা