ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

ফার্মেসিতে ঢুকে মালিকের ছেলেকে গুলি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১০:০১ পিএম
ছবি: সংগৃহীত

খুলনার চয়নিকা ফার্মেসিতে ঢুকে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। এতে ফার্মেসির মালিকের ছেলে জারিফুজ্জামান (৩৩) গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে মহানগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডে এ ঘটনা ঘটে।

ওষুধ কিনতে আসা রিকশাচালক ওয়াসিকার বলেন, সন্ধ্যায় বোরকা পরা এক যুবক ফার্মেসিতে ঢুকে কোমর থেকে পিস্তল বের করে জারিফুজ্জামানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে মোটরসাইকেলে করে বাবুখান রোডের দিকে পালিয়ে যায়। ঘটনার পর ফার্মেসির কর্মচারীরা প্রথমে জারিফুজ্জামানকে টুটপাড়া কবরস্থান সংলগ্ন গুড হেলথ ক্লিনিকে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এর আগে, গত ২৮ অক্টোবর রাতে চাঁদার দাবিতে দুর্বৃত্তদের অব্যাহত হুমকির মুখে মালিকপক্ষ প্রতিষ্ঠানটি বন্ধ করে দিতে বাধ্য হয়। পরে ১৪ নভেম্বর পুলিশের নিরাপত্তার আশ্বাস এবং উপস্থিতিতে ফার্মেসিটি আবার চালু করা হয়। পুনরায় চালুর পর কয়েকদিন স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালিত হলেও শুক্রবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।

‎স্থানীয়রা জানায়, নিরাপত্তার কারণে দীর্ঘদিন ফার্মেসিটি বন্ধ ছিল। পুলিশ মালিক দৌলতুজ্জামানকে নিরাপত্তার আশ্বাস দিলে তিনি প্রতিষ্ঠানটি চালু করেন। এরপর এলাকায় পুলিশের গাড়ি ও সাদা পোশাকে সদস্যদের অবস্থানও দেখা যেত। তারপরও কীভাবে এ ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে খুলনা সদর থানা পুলিশের ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের কাছ থেকে তেমন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন। চাঁদা দাবির সঙ্গে এ ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাইবান্ধায় এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার
গাইবান্ধার সুন্দরগঞ্জে নিজ বাড়ি থেকে লিয়ন মিয়া (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গাইবান্ধায় এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার
চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৮০
কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় মোট ৭৮০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৮০
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে যুবদল নেতা বহিষ্কার
কুমিল্লার মেঘনায় যুবলীগের এক নেতাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়া এবং গ্রেপ্তার হওয়া কৃষক লীগের আরেক নেতাকে সহযোগিতা করার অভিযোগে উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূইয়াকে বহিষ্কার করা হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে যুবদল নেতা বহিষ্কার
পঞ্চগড়ে সাজা ভোগ না করেই জেল থেকে বেরিয়ে এলো ভূমি অফিসের কর্মচারী
পঞ্চগড়ে আদালতের আদেশে তিনদিন বিনাশ্রম কারাদণ্ড নিয়ে কারাগারে প্রবেশ করার প্রায় এক ঘন্টা পরই অদৃশ্য কারণে মুক্তি পেয়ে বেরিয়ে আসার অভিযোগ উঠেছে আসামির এক ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে। 
পঞ্চগড়ে সাজা ভোগ না করেই জেল থেকে বেরিয়ে এলো ভূমি অফিসের কর্মচারী
১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীসহ বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে।
১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী
আরও পড়ুন
দীর্ঘদিনের দুর্ভোগ ঘুচল পাইকগাছার এক ইউনিয়নের মানুষের
খাবারের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, কঠিন শাস্তি পেলেন সেই যুবক
খুলনা জেলায় ২৪ ঘণ্টায় ২৯ জন গ্রেপ্তার
বিদেশে অবস্থানরত খুবির ৮১ গ্র্যাজুয়েটকে প্রথমবারের মতো স্বীকৃতি