ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের

বাসস

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৪:১৬ পিএম
ছবি: সংগৃহীত

এক থেকে দুই দিনের জ্বর হলেই নিকটস্থ হাসপাতালে গিয়ে ডেঙ্গু পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। একই সাঙ্গে পরীক্ষায় ডেঙ্গুর সংক্রমণ শনাক্ত হলে ঘরে বসে না থেকে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে কথা বলে জানা যায়, রাজধানীসহ সারা দেশে ডেঙ্গুরোগীর সংখ্যা বাড়ছে। আক্রান্তের উল্লেখযোগ্য অংশই শিশু। এ বছর বিশেষ করে স্কুলগামী শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। তাই জ্বর দেখা দিলেই দেরি না করে ডেঙ্গু পরীক্ষা করানো এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর থেকেও জ্বর হওয়ার সঙ্গে সঙ্গে নিকটস্থ হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করানোর অনুরোধ জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দেশের সব সরকারি হাসপাতালে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুর এনএস-১ পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে ও সিএম পরীক্ষা ৩০০ টাকা থেকে কমিয়ে মাত্র ৫০ টাকায় নিয়ে এসেছে সরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৮ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৮ হাজার ৬৭৩ জন এবং মারা গেছে ৫৯ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৬১ দশমিক ৫ শতাংশ এবং নারী ৩৮ দশমিক ৫ শতাংশ। আক্রান্তের মধ্যে শূন্য থেকে ৩০ বছর বয়সী ১০ হাজার ৮২৭ জন; এ বয়সী মারা গেছে ২৫ জন। এর মধ্যে পুরুষ ২২ জন এবং নারী ৩৭ জন। চলতি বছরে এ পর্যন্ত ঢাকা বিভাগেই ২৬ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

২০২৫ ও ২০২৬ সালের ডেঙ্গু আক্রান্ত রোগীর তুলনামূলক প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরের ৮ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৬৭৩ জন। ২০২৫ সালে যা ছিল ২৩ হাজার ৪১০ জন। ২০২৬ সালে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৯ জনের মৃত্যু হয়েছে। ২০২৫ সালে একই সময়ে এতে ৯৫ জনের মৃত্যু হয়েছিল, যার তুলনায় বর্তমান বছরে সংক্রমণ ও মৃত্যুর হার দুটোই কম।

ডেঙ্গু সচেতনতার বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হাসান হাফিজুর রহমান রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস’কে বলেন, ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায় এডিস মশা ধ্বংস করা। এর জন্য সর্বপ্রথম প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধি। তাই আমাদের সবার উচিত বাড়ির আঙিনা সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। যাতে ফুলের টব, ড্রাম, বালতি, এয়ার কন্ডিশনার এবং রেফ্রিজারেটরের নিচের পানি জমে না থাকে। এডিস মশা ধ্বংসে সকল নাগরিকের সক্রিয় অংশগ্রহণ একান্ত জরুরি।

তিনি বলেন, ডেঙ্গু জ্বরে শরীরের তাপমাত্রা ১০২ থেকে ১০৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে। এ সময় মাথায় পানি দেওয়া ও শরীর মুছে দেওয়ার মাধ্যমে জ্বর কমাতে হবে। এ ছাড়া জ্বরের তীব্রতা বাড়তে থাকলে দ্রুত ডেঙ্গুর পরীক্ষা করাতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. নুরুল ইসলাম বলেন, এক-দুই দিনের জ্বর হলেও দ্রুত ডেঙ্গু পরীক্ষা করানো উচিত।

পাশাপাশি মাঠপর্যায়ে জনসচেতনতা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গু রোগী বৃদ্ধির আশঙ্কায় দেশের সব হাসপাতালকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম মজুত রয়েছে। পরিস্থিতির অবনতি হলে অতিরিক্ত শয্যা ও পৃথক ডেঙ্গু ওয়ার্ড চালু করা হবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ৮ শিশুর মৃত্যু
একই সময়ে নতুন করে হামের উপসর্গ ধরা পড়েছে ১ হাজার ১০৯ জনের শরীরে। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১০২ জনের শরীরে।
হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ৮ শিশুর মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৫২ জন রোগী। বুধবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, গত একদিনে ঢাকা বিভাগে ডেঙ্গুতে একজন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।  অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৫২৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৫ জন, খুলনা বিভাগে ১২৯ জন, রাজশাহী বিভাগে ১১৮, রংপুর বিভাগে ৫৫ জন, বরিশাল বিভাগে ১১৪ জন, সিলেট বিভাগে পাঁচজন রয়েছেন। সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ২৬৬ জন মারা গেছেন। এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪২ জন, বরিশাল বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ যাবত মোট এক লাখ ৭১ হাজার ৭৫০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে চার হাজার ৮৬১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। আরটিভি/টিআর
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৪১২ শিশু। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গ নিয়ে একশিশু ও খুলনা বিভাগে একশিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৩৬৩ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ শিশু ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ২৫৮ শিশুর মৃত্যু হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩৩৮ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৬০ হাজার ৫২৮ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৪ শিশু। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৩৭৪ জনে। গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত হাম সন্দেহে দুই লাখ ৩৩ হাজার ২৫৯ শিশু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ ২৪ হাজার ২৮৭ শিশু। আরটিভি/টিআর
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু
ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল 
চলতি বছরের ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল। খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগে এবং কুমিল্লা জেলায় একটি করে ২০০ শয্যার এই হাসপাতাল চালু হবে।
ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল 
আগামী বছর থেকে বাড়তে পারে এইডস, যা বলছে জাতিসংঘ
আগামী বছর থেকে নতুন করে এইচআইভি ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়তে শুরু করতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। বিভিন্ন দেশে মানবাধিকার ও যৌনস্বাস্থ্যবিষয়ক সেবার ওপর বিধিনিষেধ বাড়াকে এর প্রধান কারণ হিসেবে দেখছে সংস্থাটি। মঙ্গলবার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। জাতিসংঘের এইডসবিষয়ক সংস্থা ইউএনএইডসের (ইউএনএইডস) নির্বাহী পরিচালক উইনি বিয়ানিমা বলেছেন, বিশ্ব এইডস মহামারি নিয়ন্ত্রণে আনার কাছাকাছি পৌঁছেছিল। কিন্তু আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়া এবং মানবাধিকার সংকুচিত হওয়ার কারণে গত কয়েক দশকের অর্জন হুমকির মুখে পড়েছে। তিনি বলেন, এখনো সংক্রমণ বাড়ার চূড়ান্ত পরিসংখ্যান পাওয়া যায়নি। তবে বিভিন্ন দেশের পরিস্থিতিতে এর লক্ষণ দেখা যাচ্ছে। ২০২৭ সালে প্রকাশিত তথ্যের মধ্যে নতুন সংক্রমণ বৃদ্ধির প্রভাব দেখা যেতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। ইউএনএইডসের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বে নতুন করে ১২ লাখ মানুষ এইচআইভিতে আক্রান্ত হয়েছেন। ১৯৯৪ সালে এই সংখ্যা ছিল ৩৫ লাখ। অর্থাৎ গত তিন দশকে নতুন সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে এই অগ্রগতি ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। সংস্থাটির হিসাবে, ২০২৫ সালে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে এইচআইভি মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়ন আগের বছরের তুলনায় প্রায় এক বিলিয়ন ডলারের বেশি কমেছে। প্রয়োজনীয় অর্থের তুলনায় বছরে ৪৩০ কোটি ডলারের ঘাটতি তৈরি হয়েছে। অর্থায়ন কমে যাওয়ায় বিভিন্ন দেশে এইচআইভি প্রতিরোধকেন্দ্র বন্ধ হচ্ছে, স্বাস্থ্যকর্মীর সংখ্যা কমছে এবং আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকা মানুষের কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছানো কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে পরীক্ষা, প্রতিরোধমূলক ওষুধ এবং সচেতনতামূলক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। ইউএনএইডসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এইচআইভি প্রতিরোধে ব্যবহৃত ওষুধ প্রি-এক্সপোজার প্রফিল্যাক্সিস বা প্রিইপি গ্রহণকারীর সংখ্যা আগের বছরের তুলনায় কমেছে। একই সময়ে বিশ্বে কনডম বিতরণের পরিমাণও ৩০০ কোটি থেকে কমে ২৭০ কোটিতে নেমেছে। এ ছাড়া নারী ও মেয়েদের যৌন ও প্রজননস্বাস্থ্য অধিকার এবং সমকামী ও অন্যান্য যৌন সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার নিয়ে বিভিন্ন দেশে রাজনৈতিক বিরোধিতা বাড়ছে। এর ফলে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ আরও সংকুচিত হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। ইউএনএইডসের হিসাবে, ২০২৫ সালে বিশ্বে প্রায় ৪ কোটি মানুষ এইচআইভি নিয়ে বসবাস করেছেন। তাদের মধ্যে ৩ কোটি ২১ লাখ মানুষ নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। আধুনিক চিকিৎসার কারণে এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব হচ্ছে। তবে চিকিৎসা ও প্রতিরোধমূলক সেবা ব্যাহত হলে নতুন সংক্রমণ এবং এইডসজনিত মৃত্যুর ঝুঁকি বাড়তে পারে। জাতিসংঘের লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে এইডসকে জনস্বাস্থ্যের জন্য হুমকি হিসেবে নির্মূল করা। তবে অর্থায়ন ও স্বাস্থ্যসেবার বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে সেই লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়তে পারে। সূত্র: রয়টার্স আরটিভি/এসআর  
আগামী বছর থেকে বাড়তে পারে এইডস, যা বলছে জাতিসংঘ
আরও পড়ুন
ঢামেকে চিকিৎসকের অ্যাপ্রন পরে ঘোরাফেরা, আটক ভুয়া নারী চিকিৎসক
পল্লি চিকিৎসকদের সীমাবদ্ধতা মেনে সেবার আহ্বান এমপি টিপুর
গাজার চিকিৎসক আবু সাফিয়ার কারাবাস আরও ৬ মাস বাড়াল ইসরায়েল
ঢামেকের জরুরি বিভাগের পেছন থেকে নারীর মরদেহ উদ্ধার