
জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর ট্রিয়ারে হেঁটে যাতায়াতের এলাকায় একটি গাড়ি ঢুকে কয়েকজন মানুষকে চাপা দেয়৷ এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
বার্তাসংস্থা ডিপিএকে পুলিশের এক মুখপাত্র জানান, এ ঘটনার পর ওই গাড়ি চালককে গ্রেপ্তার করা হয়েছে৷ এছাড়া গাড়িটি আটক করার কথাও জানিয়েছেন তিনি৷
পুলিশের মুখপাত্র বলেন, হেঁটে যাতায়াতের এলাকায় একটি গাড়ির আঘাতে আহত অনেক মানুষকে আমরা উদ্ধার করেছি৷ গাড়িটি এবং তার চালককে আটক করা হয়েছে৷’
এদিকে এ ঘটনার পরই জরুরি সেবার কর্মীরা সেখানে ছুটে যান৷ সবাইকে ঘটনাস্থল থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ৷
রয়টার্স জানিয়েছে, ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ এবং আকাশে হেলিকপ্টার টহল দিচ্ছে৷
এসএস




