মাঝরাস্তায় বরের গাড়ি আটকে দিলেন প্রেমিকা, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ , ০৫:৪৬ পিএম


মাঝরাস্তায় বরের গাড়ি আটকে দিলেন প্রেমিকা, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

ভালোবাসার মানুষ অন্য কারও জীবনসঙ্গী হতে যাচ্ছেন এ দৃশ্য মানতে পারেননি এক তরুণী। তাই ঘটালেন অদ্ভুত কাণ্ড। মাঝরাস্তায় দাঁড়িয়ে থামিয়ে দিলেন সাবেক প্রেমিকের বিয়ের শোভাযাত্রার গাড়ি। আর সেই ঘটনার ভিডিও এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটেছে ভারতে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, ব্যস্ত রাস্তায় গাড়ির সারি এগিয়ে চলছে। এক পাশে বিয়ের সাজে সজ্জিত একটি গাড়ি দাঁড়িয়ে আছে। আর সেই গাড়ির একদম সামনে শালোয়ার-কামিজ পরিহিত এক তরুণী দাঁড়িয়ে আছেন। তিনি কোনোভাবেই গাড়িটিকে যেতে দিচ্ছেন না।

গাড়িটি সামান্য এগোলে তিনি আবার সামনে গিয়ে দাঁড়াচ্ছেন। এভাবে বেশ কিছুক্ষণ গাড়ির পথ আটকে রাখেন তিনি। ভিডিওতে দাবি করা হয়েছে, গাড়ির ভেতরে থাকা বরই ওই তরুণীর সাবেক প্রেমিক। তার বিয়ে হচ্ছে জেনে মানসিকভাবে ভেঙে পড়েন মেয়েটি। আর সেই আঘাত থেকেই তিনি রাস্তার মাঝখানে এসে বরের গাড়ি আটকে দেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে নেটিজেনদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ সহানুভূতি প্রকাশ করেছেন তরুণীর প্রতি, আবার কেউ সমালোচনা করেছেন এ ধরনের আচরণের।

আরও পড়ুন

ভিডিওটি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে।
 সূত্র: আনন্দবাজার
আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission