ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

জন্মহার বাড়াতে চীনের নতুন কৌশল, চলছে বিতর্ক-হাসাহাসি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৯:০৯ পিএম
জন্মহার বাড়াতে নতুন কৌশল—কনডমসহ জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর দাম বাড়াল চীন। ফাইল ছবি

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন এখন এক অদ্ভুত সংকটে। জনসংখ্যা হ্রাসের হার ঠেকাতে এবার মানুষের ব্যক্তিগত জীবনেও হস্তক্ষেপ শুরু করেছে শি জিনপিং সরকার। নতুন বছরের প্রথম দিন বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকেই দেশটিতে কনডমসহ সব ধরনের জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর ওপর ১৩ শতাংশ হারে ‘পাপ কর’ বা ভ্যাট কার্যকর করা হয়েছে। বেইজিংয়ের লক্ষ্য পরিষ্কার—যেকোনো মূল্যে জন্মহার বাড়ানো। তবে সরকারের এই বিচিত্র কৌশল হিতে বিপরীত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত তিন বছরে চীনে রেকর্ড হারে জনসংখ্যা কমেছে। ২০২৪ সালে জন্ম নিয়েছে মাত্র ৯৫ লাখ ৪০ হাজার শিশু, যা গত এক দশকের মধ্যে সর্বনিম্ন। এই বিপর্যয় রুখতে চীন কেবল জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর দামই বাড়ায়নি, বরং বিপরীত দিকে শিশুর যত্ন, বিবাহসংক্রান্ত সেবা ও বয়স্কদের সেবাকে পুরোপুরি ভ্যাটমুক্ত ঘোষণা করেছে। তবুও সাধারণ মানুষের প্রশ্ন—কনডমের দাম বাড়িয়ে কি আদেও সন্তান নিতে আগ্রহী করা যাবে তরুণ প্রজন্মকে?

আরও পড়ুন

চীনের এই নতুন নীতি সামাজিক যোগাযোগমাধ্যমে হাসির খোরাক জোগাচ্ছে। অনেক তরুণ বলছেন, সন্তান না নেওয়ার মূল কারণ কনডমের দাম নয়, বরং আকাশচুম্বী জীবনযাত্রার ব্যয় এবং সন্তানদের পড়াশোনার খরচ। ইউনানসহ কয়েকটি প্রদেশে তো সরকারি কর্মকর্তারা সরাসরি নারীদের ফোন করে তাদের ঋতুচক্র ও সন্তান নেওয়ার পরিকল্পনা সম্পর্কে জানতে চাইছেন বলে অভিযোগ উঠেছে। ব্যক্তিগত স্বাধীনতায় এমন নগ্ন হস্তক্ষেপ হিতে বিপরীত হতে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, চীনের নীতিনির্ধারকরা আধুনিক তরুণদের মনস্তত্ত্ব বুঝতে ব্যর্থ হচ্ছেন। হেনান প্রদেশের বাসিন্দা ড্যানিয়েল লুও যেমনটা বলছিলেন, আজকের তরুণেরা সম্পর্কের চেয়ে অনলাইন জীবন এবং যৌন খেলনাতেই বেশি স্বচ্ছন্দবোধ করছেন। অন্য মানুষের সঙ্গে সম্পর্ক গড়া বা পরিবারের দায়িত্ব নেওয়াকে তারা এখন ‘বড় বোঝা’ মনে করেন। তাছাড়া আবাসন খাতের মন্দা ও ভবিষ্যতের অনিশ্চয়তা তরুণদের আত্মবিশ্বাস কমিয়ে দিয়েছে।

পপুলেশন রিসার্চ ইনস্টিটিউটের তথ্যমতে, চীনে একটি সন্তান বড় করা বিশ্বের অন্যতম ব্যয়বহুল কাজ। শিক্ষা খাতের তীব্র প্রতিযোগিতা অভিভাবকদের হিমশিম খেতে বাধ্য করছে। এমতাবস্থায় কনডমে কর বসিয়ে জন্মহার বাড়ানোর পরিকল্পনাকে ‘অতিরঞ্জিত’ ও ‘হাস্যকর’ বলে মনে করছেন অনেক জনসংখ্যাবিদ। তাদের মতে, এটি মূলত জাতীয় ঋণের চাপ সামলাতে কর আদায়ের একটি নতুন ফন্দি ছাড়া আর কিছুই নয়।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেয়েশিশুকে চার বছর যৌন নির্যাতন করেন এই নারী, অতঃপর...
যুক্তরাজ্যের লেস্টারশায়ারে ছয় বছর বয়সী এক মেয়েশিশুকে টানা চার বছর যৌন নির্যাতনের দায়ে জেমা বেকার (৪২) নামে এক নারীকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মেয়েশিশুকে চার বছর যৌন নির্যাতন করেন এই নারী, অতঃপর...
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার দিন দিন আরও বাড়ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, পেট্রলসহ অন্যান্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় ভোক্তাদের বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। এতে আগামী ডিসেম্বরে ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বাড়াতে পারে বলে অর্থনীতিবিদদের পূর্বাভাস আরও জোরালো হলো।
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার
যুক্তরাষ্ট্রের কংগ্রেস নিয়ন্ত্রণ নির্ধারণে অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত মধ্যবর্তী নির্বাচন। হাউস অব রিপ্রেজেন্টেটিভসের  ৪৩৫টি আসন এবং সিনেটের ৩৫টি আসনসহ গভর্নর ও বিভিন্ন স্টেইট পর্যায়ের পদে ভোট দেবেন ভোটাররা।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার
নিউইয়র্কে শীতের খরচ মেটাতে ৯৯০ ডলার সহায়তা, আবেদন করবেন যেভাবে
শীতকালে ঘর গরম রাখার খরচ কমাতে নিউইয়র্কের নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তার আবেদন প্রক্রিয়া চলতি বছর সোমবার(২ নভেম্বর) থেকে শুরু হয়েছে চলবে ১৬ এপ্রিল ২০২৭ তারিখ পর্যন্ত।  
নিউইয়র্কে শীতের খরচ মেটাতে ৯৯০ ডলার সহায়তা, আবেদন করবেন যেভাবে
আদালতের নির্দেশেও কাটেনি জট, যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা
যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন চলতি বছরের ১৪ জানুয়ারি ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদান স্থগিতের ঘোষণা দেয়। পরে ২১ আগস্ট নিউইয়র্কের একটি ফেডারেল আদালত এ সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেন।
আদালতের নির্দেশেও কাটেনি জট, যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা
আরও পড়ুন
পায়রা বন্দরে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিনিয়োগে আগ্রহী চীনা প্রতিষ্ঠান
কুমিল্লায় দুই দিন দিনব্যাপী শচীন মেলা শুরু
মানসিক চিকিৎসকদের প্রশিক্ষণে আলোচনা চলছে চীন-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে: স্বাস্থ্যমন্ত্রী
কর্মীদের যাতায়াতের কষ্ট দেখে বিএমডব্লিউ গাড়ি উপহার দিলেন মালিক