ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সুইজারল্যান্ডে ৪০ জন নিহতের ঘটনায় পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১০:০৭ এএম
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ক্রানস-মন্টানার ‘লা কনস্টেলেশন’ বারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত এবং ১১৫ জন আহত হওয়ার ঘটনায় দেশটি পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে, যা বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।

সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলাঁ এই অগ্নিকাণ্ডকে দেশের ইতিহাসের অন্যতম মর্মান্তিক ঘটনা হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, এটি ছিল নজিরবিহীন মাত্রার এক ভয়াবহ ট্র্যাজেডি।

নিহতদের প্রতি সম্মান জানিয়ে দেশজুড়ে সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। দুর্ঘটনাস্থল ঘিরে রাখা বারের বাইরে স্বতঃস্ফূর্তভাবে শোকসভা ও প্রার্থনার আয়োজন করছেন স্থানীয় বাসিন্দা ও স্বজনরা। সেখানে ফুল রেখে ও মোমবাতি জ্বালিয়ে তারা নিহতদের স্মরণ করছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে লে কঁস্টেলাসিওঁ বারে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, শ্যাম্পেন বোতলে স্পার্কলার বা ফ্লেয়ার লাগানোর সময় আগুন ধরে যায়।

আরও পড়ুন

নববর্ষ উপলক্ষে মন্টানা স্টেশন চার্চে আয়োজিত বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে শত শত মানুষ অংশ নেন। শোকের প্রতি সম্মান জানিয়ে দেশটির প্রেসিডেন্ট গি পারমেলাঁ জাতির উদ্দেশে তার নববর্ষের ভাষণ বাতিল করেছেন।

নিহতদের পরিবারকে সহায়তা, মৃতদের পরিচয় শনাক্তকরণ এবং আহতদের চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করতে আরও কয়েক দিন সময় লাগতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

আরটিভি/একে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
ফতুল্লায় ঝুটের ২৬ গোডাউনে আগুন
মধ্যরাতে হঠাৎ বিস্ফোরণ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে একই পরিবারের ৪
মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
দোকানে কাজ করছিলেন জীবন, এসি বিস্ফোরণে মুহুর্তেই সব শেষ