ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালুর অনুমতি পেল বিমান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৬:১৪ পিএম
ফাইল ছবি

দীর্ঘদিন পর আবারও পাকিস্তানের করাচিতে সরাসরি ডানা মেলতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

শুক্রবার (২ জানুয়ারি) পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম সামা নিউজ এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। নতুন বছরের শুরুতেই ঢাকা ও করাচির মধ্যে সরাসরি আকাশ সংযোগ স্থাপনের এই সিদ্ধান্তকে আঞ্চলিক বিমান চলাচলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) সরকারের আনুষ্ঠানিক সবুজ সংকেত পাওয়ার পর বিমান বাংলাদেশকে এই ঐতিহাসিক রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি প্রদান করে। আপাতত এই অনুমোদনের মেয়াদ ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত রাখা হয়েছে, তবে পরবর্তীতে দুই দেশের আলোচনার ভিত্তিতে এটি দীর্ঘায়িত করার সুযোগ রাখা হয়েছে।

আরও পড়ুন

ফ্লাইট পরিচালনার অনুমতি দিলেও পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। বিমান বাংলাদেশকে নির্ধারিত ও অনুমোদিত রুট কঠোরভাবে অনুসরণ করে পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করতে হবে। এ ছাড়া করাচি জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশের জন্য নির্দিষ্ট একটি স্লট বরাদ্দ দেওয়া হয়েছে। ঢাকা থেকে প্রতিটি ফ্লাইট উড্ডয়নের আগে করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে যাত্রীদের পূর্ণাঙ্গ তথ্য ও অপারেশনাল সমন্বয় নিশ্চিত করার পাশাপাশি যাবতীয় নিরাপত্তা শর্ত পূরণ করতে হবে।

পাকিস্তানের বিমান চলাচল সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ঢাকা ও করাচির মধ্যে সরাসরি যোগাযোগ দুই দেশের সাধারণ মানুষের জন্য আশীর্বাদ হয়ে আসবে। এর ফলে পর্যটন ও পারিবারিক যোগাযোগের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসারে নতুন গতি আসবে। সরাসরি ফ্লাইটের ফলে আগের তুলনায় অনেক কম সময়ে এবং সাশ্রয়ী খরচে দুই দেশের মানুষ যাতায়াত করতে পারবেন, যা দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতেও একটি বিশেষ তাৎপর্য বহন করছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তারেক রহমানের সঙ্গে প্রথম বৈঠকে যে বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বৈঠক শেষে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। 
তারেক রহমানের সঙ্গে প্রথম বৈঠকে যে বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ
যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্য পোডিয়ামে দাঁড়ানোর পরপরই চরম এক নাটকীয় পরিস্থিতির তৈরি হয়। তার বক্তব্য শুরু হওয়ার সাথে সাথেই অধিবেশন কক্ষ ত্যাগ করে দলবেধে বাইরে চলে যান বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ
জাতিসংঘের উচ্চপর্যায়ের সাইড ইভেন্ট / মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে ধাত্রীসেবা জোরদারের তাগিদ প্রধানমন্ত্রীর
প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে দক্ষ ধাত্রীসেবা বা মিডওয়াইফারির কার্যকর সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও কার্যকর পদক্ষেপ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে জাতিসংঘের উচ্চপর্যায়ের এক সাইড ইভেন্টে।
মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে ধাত্রীসেবা জোরদারের তাগিদ প্রধানমন্ত্রীর
বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট
মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের নতুন করে ১১টি বিমান কেনার চুক্তি সই হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বিশেষ পোস্ট দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট
লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুসজ্জিত সামরিক বিমান উড়িয়ে এবং ১০০ ফুট (৩০ মিটার) দীর্ঘ লালগালিচা বিছিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লালগালিচা সংবর্ধনা জানিয়েছেন।
লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প
আরও পড়ুন
দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
হলে ওঠার স্বপ্ন স্বপ্নই থেকে যায় ঢাকা কলেজের ৯২ শতাংশ শিক্ষার্থীর
ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি