ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা সৌদি আরবের, নিহত অন্তত ৭

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৭:২৩ পিএম
ফাইল ছবি

শান্তিপূর্ণ অভিযানের ঘোষণা দিয়ে ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) ওপর ভয়াবহ বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। শুক্রবার (২ জানুয়ারি) দক্ষিণ-পূর্ব ইয়েমেনের আল-খাসাহ এলাকার একটি সামরিক ক্যাম্পে চালানো সাতটি পৃথক বিমান হামলায় অন্তত ৭ জন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হয়েছেন। এসটিসির স্থানীয় নেতা মোহাম্মদ আব্দুল মালিক এই রক্তক্ষয়ী হামলার খবর নিশ্চিত করেছেন। খবর মিডল ইস্ট আইয়ের।

সৌদি সমর্থিত রিয়াদ বাহিনী গত ডিসেম্বরে এসটিসির দখল করে নেওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে এই অভিযান শুরু করে। হাধরামাউত প্রদেশের গভর্নর সালেম আল-খানবাশি একে ‘শান্তিপূর্ণ অপারেশন’ হিসেবে অভিহিত করলেও এর কয়েক মিনিটের মধ্যেই বোমা বর্ষণ শুরু হয়। এসটিসির আন্তর্জাতিক বিষয়ক প্রতিনিধি আমর আল-বিদ এই হামলাকে বিশ্বাসঘাতকতা হিসেবে বর্ণনা করে বলেন, সৌদি আরব বিশ্ব সম্প্রদায়কে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে এবং শান্তির আড়ালে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল (পিএলসি) হাধরামাউতের গভর্নরকে পূর্ণ সামরিক ক্ষমতা দেওয়ার পর এই উত্তেজনা চরমে পৌঁছায়। সৌদি আরবের রাষ্ট্রদূত মোহাম্মদ আল-জাবের এই সহিংসতার জন্য সরাসরি এসটিসি প্রধান আইদারুস আল-জুবাইদিকে দায়ী করেছেন। তার দাবি, জুবাইদি একতরফাভাবে হাধরামাউত ও আল-মাহরা প্রদেশে সামরিক হামলা চালিয়েছেন এবং শান্তি আলোচনার জন্য আসা সৌদি প্রতিনিধিদের বিমান এডেন বিমানবন্দরে নামতে বাধা দিয়েছেন।

সৌদি আরবের এই কঠোর অবস্থানের পরপরই এক নাটকীয় মোড় নেয় ইয়েমেন পরিস্থিতি। গত মঙ্গলবার দক্ষিণ ইয়েমেনে আমিরাতি একটি জাহাজে সৌদি বিমান হামলার পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ফাটল দেখা দেয়। রিয়াদের পক্ষ থেকে সরাসরি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদীদের মদদ দেওয়ার অভিযোগ তোলা হয়। এর প্রতিক্রিয়ায় এবং পিএলসি প্রধানের অনুরোধে আমিরাতি প্রতিরক্ষা মন্ত্রণালয় ইয়েমেন থেকে তাদের অবশিষ্ট সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিনের মিত্র সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে এই প্রকাশ্য বিরোধ ইয়েমেন যুদ্ধের সমীকরণকে আরও জটিল করে তুলেছে। একদিকে অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত ইয়েমেনের বর্তমান সরকার, অন্যদিকে আঞ্চলিক পরাশক্তিদের ক্ষমতার লড়াই দেশটিকে আবারও এক ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এই অস্থিতিশীলতা নিরসনে আন্তর্জাতিক মহলের দ্রুত হস্তক্ষেপ ছাড়া ইয়েমেনের শান্তি প্রক্রিয়া এখন খাদের কিনারায়।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলেছে দূতাবাস