ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

ওমান প্রবাসী কর্মীদের জন্য বড় দুঃসংবাদ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৯:০৩ পিএম
ছবি: সংগৃহীত

ওমানে কাজের স্বপ্ন দেখছিলেন হাজারো প্রবাসী কর্মী, কিন্তু এখন থেকে বিদেশ যাত্রা সহজ নয়। ওমান সরকার নতুন একটি কঠোর নিয়ম চালু করেছে, যার ফলে দেশটিতে প্রবেশের আগে প্রবাসীদের একাডেমিক ও পেশাগত যোগ্যতার কঠোর যাচাই-বাছাই করতে হবে।

ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, বিশেষ করে প্রকৌশল, লজিস্টিকস, হিসাবরক্ষণসহ বিভিন্ন বিশেষায়িত পেশায় যারা কাজ করতে চান, তাদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের স্কিলস ইউনিট থেকে সনদ মূল্যায়ন করাতে হবে। যাচাই-বাছাই শেষে যোগ্য বিবেচিত হলে প্রবাসী কর্মীকে ওয়ার্ক প্র্যাকটিস লাইসেন্স দেওয়া হবে। এই লাইসেন্স ছাড়া নতুন করে কোনো প্রবাসীর নামে এন্ট্রি পারমিট ইস্যু করা হবে না।

এ নিয়মের মাধ্যমে ভুয়া সনদ প্রতিরোধ এবং দক্ষ জনশক্তি নিশ্চিত করাই ওমান সরকারের প্রধান লক্ষ্য। শ্রম মন্ত্রণালয়ের পরিচালক জাহের বিন আব্দুল্লাহ আল শেখ হুশিয়ারি জানিয়েছেন, ভুয়া সনদ পাওয়া গেলে জেল-জরিমানা ছাড়াও দেশে ফেরত পাঠানোর মতো কঠোর শাস্তি ভোগ করতে হবে।

আরও পড়ুন

এই নতুন পদক্ষেপের কারণে বাংলাদেশসহ অন্যান্য দেশের অনেক অদক্ষ ও সনদবিহীন প্রবাসী কর্মীর জন্য ওমানে যাওয়ার সুযোগ সংকুচিত হয়ে গেছে। তাই যারা ওমানে কাজ করতে চান, তাদের আগে থেকে নিজের যোগ্যতার প্রমাণ সঠিকভাবে সংগ্রহ করে রাখতে হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতীয়দের জন্য বড় ধাক্কা, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো ভিসাধারীকে  
যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয়দের জন্য বড় এক ধাক্কা হয়ে এসেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের এক সিদ্ধান্ত।
ভারতীয়দের জন্য বড় ধাক্কা, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো ভিসাধারীকে
নিজ রাজ্যে এবার পিতৃত্বকালীন ছুটি চালুর ঘোষণা দিলেন থালাপতি বিজয়
সন্তান লালন-পালনে বাবার অংশগ্রহণ নিশ্চিত করতে প্রথমবারের মতো এ সুবিধা চালু করছে তামিলনাড়ু রাজ্য সরকার।
নিজ রাজ্যে এবার পিতৃত্বকালীন ছুটি চালুর ঘোষণা দিলেন থালাপতি বিজয়
মামাতো ভাইয়ের সঙ্গে প্রেম করায় যে পরিণতি হলো তরুণীর
ভারতের তেলেঙ্গানায় মামাতো ভাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা জানার পর ১৯ বছর বয়সি মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।  পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে, নিহত তরুণীর নাম কল্যাণী। আদিলাবাদ জেলার বাসিন্দা তিনি। তার বাবা কৈলাস আডের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, বিয়ের বাগদানের মাত্র এক দিন আগে এ ঘটনা ঘটে। ২৫ নভেম্বর নারনুর এলাকার এক তরুণের সঙ্গে কল্যাণীর বাগদান হওয়ার কথা ছিল। গত ২৩ নভেম্বর সন্ধ্যায় মামার ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা মা-বাবাকে জানান কল্যাণী।  এ নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি হয়। মেয়ের সম্পর্কের কথা শুনে ক্ষুব্ধ হয়ে তাকে হত্যার সিদ্ধান্ত নেন বাবা— এমন অভিযোগ পুলিশের। পরদিন ২৪ নভেম্বর কল্যাণীকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।  এরপর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করেন কৈলাস। মেয়ের গলায় ওড়না পেঁচিয়ে রেখে তিনি পরিবারের সদস্য ও গ্রামবাসীকে জানান, মা-বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় কল্যাণী আত্মহত্যা করেছেন। পুলিশ জানায়, মৃত্যুর অল্প সময়ের মধ্যেই পরিবারের সদস্যরা শেষকৃত্য সম্পন্ন করেন। এতে সন্দেহ তৈরি হয়। পরে গ্রামবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাটি তদন্তে নামে পুলিশ। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন কৈলাস— পুলিশের এমন দাবি। এ ঘটনায় মামলা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনের বিস্তারিত কারণ জানতে তদন্ত চলছে। আরটিভি/এসআর
মামাতো ভাইয়ের সঙ্গে প্রেম করায় যে পরিণতি হলো তরুণীর
‘যুক্তরাষ্ট্র ছাড়াই ইরানে হামলায় প্রস্তুত ইসরায়েল’
যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল।
‘যুক্তরাষ্ট্র ছাড়াই ইরানে হামলায় প্রস্তুত ইসরায়েল’
ভারতে পাকিস্তানি নাটক নিষিদ্ধের দাবি, মোদিকে বলিউডের চিঠি 
ভারতে নেটফ্লিক্সে মুক্তির অপেক্ষায় থাকা পাকিস্তানি ধারাবাহিক (নাটক) নিষিদ্ধের দাবি জানিয়েছে বলিউডের চলচ্চিত্রকর্মীদের একটি সংগঠন।
ভারতে পাকিস্তানি নাটক নিষিদ্ধের দাবি, মোদিকে বলিউডের চিঠি 
আরও পড়ুন
ঢাকায় ওমানের জাতীয় দিবস পালিত, যৌথ বিজনেস কাউন্সিল গঠনের প্রত্যাশা
ওমান সাগরে নিখোঁজ নুর উদ্দিনের পরিবার কাঁদছে, বাবার অপেক্ষায় দেড় বছরের শিশু
ভিনিসিয়ুসের লাল কার্ডের রাতে রিয়ালকে জয় উপহার দিলেন দিওমান্দে
বিশ্ব বাজারে আবারও কমল তেলের দাম