ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আমাকে একটা চুমু দাও, আসামের মুখ্যমন্ত্রীর ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৫:৩২ পিএম
ছবি: সংগৃহীত

বরপেটা রোডে জনসংযোগ কর্মসূচিতে গিয়ে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল আসাম। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলা ও তাদের সমস্যার কথা শোনার সময় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কাছে এসে আবেগ সামলাতে পারেননি এক বৃদ্ধা। ব্যারিকেডের ভিতর থেকে মুখ্যমন্ত্রীর হাত ধরে গালে চুম্বন ও ভালোবাসার অভিব্যক্তি প্রকাশ করতে দেখা যায় তাকে। সেই মুহূর্তের ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মুখ্যমন্ত্রীর হাত শক্ত করে ধরে রেখেছেন ওই বৃদ্ধা। দূর থেকে গালে চুম্বন ছুড়ে ভালোবাসা জানানোর পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীর হাতে আলতো চাপড়ও দেন। এ সময় মুখ্যমন্ত্রীকে বিরক্ত না হয়ে হাসিমুখে বৃদ্ধার ভালোবাসা গ্রহণ করতে দেখা যায়। নিরাপত্তারক্ষীদের থামতে ইশারা করতেও দেখা গেছে তাকে। উপস্থিত জনতার মধ্যেও তখন আবেগ ছড়িয়ে পড়ে। অনেকেই মুখ্যমন্ত্রীকে একবার ছুঁয়ে দেখার চেষ্টা করেন।

View this post on Instagram

A post shared by Comedyculture.in ™ (@comedyculture.in)

পরবর্তীতে মুখ্যমন্ত্রী নিজেও সামাজিকমাধ্যমে ওই মুহূর্তটি শেয়ার করেন। পোস্টে তিনি লেখেন, বছর বদলালেও আসাম ও রাজ্যের মানুষের প্রতি তার নিষ্ঠা অপরিবর্তিত। জনগণের ভালোবাসা ও আশীর্বাদই তাকে রাজ্য পরিচালনা ও জনসেবায় অনুপ্রাণিত করে। ‘কমেডিকালচার’ নামের একটি হ্যান্ডল থেকে প্রকাশিত ভিডিওটি ইতিমধ্যেই হাজার হাজারবার দেখা হয়েছে এবং নেটাগরিকদের মন্তব্যে ভরে উঠেছে মন্তব্য বিভাগ।

সূত্রঃ আনন্দবাজার

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
বিশ্ববাজারে জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম কমার মধ্যে বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
ফ্রান্সের শত শত সুপারশপে সাইবার হামলা চালিয়ে শীতলীকরণ যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে হ্যাকাররা।
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
আরও পড়ুন
মুখ্যমন্ত্রীর পথ আটকে আইফোন চাইলেন যুবক, অতঃপর...
নবজাতকের হাতে সোনার আংটি, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ বিজয়ের
৩৪০০ চুমু দিয়ে বয়ফ্রেন্ডের গাড়ি সাজালেন তরুণী, অতঃপর...
ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী