ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ভারতকে আবারও হুমকি দিলেন ট্রাম্প

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৮:০৭ পিএম
ভারতকে আবারও হুমকি দিলেন ট্রাম্প। ছবি: সংগৃহীত

রাশিয়া থেকে তেল আমদানি করায় বেশ কিছুদিন থেকে ভারতকে হুমকি দিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ভারতকে নতুন হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্পের মতে, রাশিয়ার তেল আমদানির বিষয়ে তাকে খুশি রাখা ভারতের জন্য গুরুত্বপূর্ণ।

রোববার (৪ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প।

তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদি খুব ভালো মানুষ। তিনি একজন ভালো মানুষ। তিনি জানতেন আমি খুশি নই। আমাকে খুশি করা গুরুত্বপূর্ণ। তারা বাণিজ্য করে এবং আমরা খুব দ্রুত তাদের ওপর শুল্ক বাড়াতে পারি।

আরও পড়ুন

ভেনেজুয়েলার ওপর মার্কিন হামলার পর তেলের বিষয়টিকে আবারও ভূ-রাজনীতির সামনে এনেছে। ভেনেজুয়েলার বিশাল তেলের মজুদ রয়েছে- যার মোট পরিমাণ ৩০৩ বিলিয়ন ব্যারেলেরও বেশি। এটি বর্তমানে বিশ্বের বৃহত্তম প্রমাণিত মজুদ।

সম্প্রতি ট্রাম্প এবং মোদির মধ্যে টেলিফোনে কথোপকথন হয়েছে। উভয় নেতা চলমান শুল্ক-সম্পর্কিত উত্তেজনা সত্ত্বেও দ্বিপাক্ষিক বাণিজ্যের গতি বজায় রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

মোদীর সাথে কথোপকথনের মাত্র কয়েক দিন আগে ট্রাম্প ভারতীয় চাল আমদানিতে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। হোয়াইট হাউসের একটি গোলটেবিলে একজন মার্কিন কৃষক প্রতিনিধির অভিযোগ উত্থাপনের পর এই সতর্কবার্তা জারি করা হয়।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় পতাকা হাতে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল শুরুর কয়েক মিনিট আগে তাকে আটক করা হয়। 
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনৈতিক অঙ্গনে তিনি কাউকে বিশ্বাস করেন না।
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বারাক ওবামা বলেছেন, গাজার এই ধ্বংসযজ্ঞ আর রক্তপাত যেকোনো মানুষের মনকেই ব্যথিত করবে।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
জাপানের রাজধানী টোকিওতে নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
আরও পড়ুন
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
শীতের আগেই ঘর গরম রাখার হিটিং তেলের দাম বেড়েছে ৭৯ শতাংশ 
আইনজীবী দাবি করলেও বার পরীক্ষায় পাস করেননি ট্রাম্পের প্রেস সচিব